বড় পর্দায় অভিষেক হতে চলেছে অর্কজার, বিপরীতে অভিনয় করবেন কোন অভিনেতা?

ছোট পর্দায় অভিনয় করে দর্শকদের থেকে জনপ্রিয়তা অর্জন করেছেন অর্কজা ভট্টাচার্য। ওটিটি প্লাটফর্মেও অভিনয় করেছেন তিনি। তবে এই প্রথম বড় পর্দায় অভিনয় করতে চলেছেন অর্কজা। এক কথায় বলা যেতে পারে, বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন তিনি। তবে এই ছবিতে রয়েছে আরও একটি বড় চমক।

Published on: Jul 12, 2026, 19:15:41 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ছোট পর্দায় অভিনয় করে দর্শকদের থেকে জনপ্রিয়তা অর্জন করেছেন অর্কজা ভট্টাচার্য। ওটিটি প্লাটফর্মেও অভিনয় করেছেন তিনি। তবে এই প্রথম বড় পর্দায় অভিনয় করতে চলেছেন অর্কজা। এক কথায় বলা যেতে পারে, বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন তিনি। তবে এই ছবিতে রয়েছে আরও একটি বড় চমক।

বড় পর্দায় অভিষেক হতে চলেছে অর্কজার
বড় পর্দায় অভিষেক হতে চলেছে অর্কজার

শুভেন্দু ঘোষ পরিচালিত একটি প্রেমের সিনেমার নায়িকা হতে চলেছেন অর্কজা। ছবির নাম ভ্যালেন্টাইন ডে। এই ছবিতে জুলি নামক একটি চরিত্রে অভিনয় করবেন অর্কজা। অর্কজার বিপরীতে অভিনয় করবেন রিকি তিওয়ারি। প্রাপ্তবয়স্ক চরিত্রে অভিনয় করবেন রিমা এবং সুদীপ মুখোপাধ্যায়।

আরও পড়ুন: প্রতারণার অভিযোগ উঠল মৌসুমী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, কী নির্দেশ দিল আদালত?

তবে এখানেই শেষ নয়। এই ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অপরাজিতা ঘোষ, জয়িতা বন্দ্যোপাধ্যায়। ছবিতে থাকবেন শতদীপ সাহা, যিনি এই সিনেমার হাত ধরে প্রথমবার কোনও ছবিতে অভিনয় করতে চলেছেন। তাহলে বলাই যায় এই সিনেমায় রয়েছে একের পর এক চমক।

ছবির গল্প প্রসঙ্গে

এই সিনেমায় মুখ্য ২ চরিত্রের ছোটবেলার প্রেম দেখানো হবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রেম মুছে যায়, পরিণতি পায় না। কিন্তু ২২ বছর পর যখন আবার তাদের দেখা হয়, তখন পুরনো প্রেমের কথা দুজনেরই মনে পড়ে যায়। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে। দুজনেই নিজেদের সংসারে ব্যস্ত। কিন্তু পুরনো প্রেমকে এতদিন পর দেখতে পেয়ে কি করবে তাঁরা? দেখা যাবে সিনেমা মুক্তি পেলে।

আরও পড়ুন: মিটু আঘাতে জর্জরিত হয়ে মুখ ঢেকেছিলেন আলোকনাথ, অভিনেতার খোঁজ দিলেন ঘনিষ্ঠ বন্ধু

প্রসঙ্গত, ‘ওগো নিরুপমা’ সিরিয়ালের হাত ধরে প্রথম অভিনয় জগতে পদার্পণ করেছিলেন অর্কজা। এরপর একাধিক মাইক্রো ড্রামাতেও অভিনয় করেছেন তিনি। খুব সম্প্রতি আনন্দি ধারাবাহিক অভিনয় করেছিলেন তিনি। এবার সুযোগ এলো বড় পর্দায় অভিনয় করার।