...
...
Next Story

আরমানের ৪র্থ সন্তানের মা হয়েছেন,সেই বউকে তালাক দেওয়ার হুমকি! রোষের মুখে ইউটিউবার

‘টি-শার্ট পরে ঘুরলে স্বামী ভালোবাসবে না, ডিভোর্স দিয়ে দেবে!’ প্রথম স্ত্রী পায়েলকে পোশাক নিয়ে খোঁচা দিয়ে ব্যাপক ট্রোলের মুখে আরমান মালিক।

Published on: Jun 10, 2026, 08:30:53 IST
Advertisement

ইউটিউবার এবং বিতর্কিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আরমান মালিক এবং তাঁর দুই স্ত্রী— পায়েল মালিক এবং কৃত্তিকা মালিক সবসময়ই নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে নেটপাড়ায় চর্চায় থাকেন। বলা ভালো সমালোচনায় থাকেন। সোশ্যাল মিডিয়ায় বহুগামিতাকে প্রোমোট করার অভিযোগে বারংবারবিদ্ধ হয়েছেন তাঁরা। এবার আরমানের একটি ভ্লগে তাঁর প্রথম স্ত্রী পায়েলকে উদ্দেশ্য করে করা বিতর্কিত মন্তব্য সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। পোশাকের ওপর ভিত্তি করে স্বামীর ভালোবাসা বিচার করা এবং বিবাহবিচ্ছেদের (Divorce) হুমকি দেওয়া নিয়ে আরমানকে ধুয়ে দিচ্ছেন নেটিজেনরা।

আরমানের ৪র্থ সন্তানের মা হয়েছেন,সেই বউকে তালাক দেওয়ার হুমকি! রোষের মুখে ইউটিউবার
আরমানের ৪র্থ সন্তানের মা হয়েছেন,সেই বউকে তালাক দেওয়ার হুমকি! রোষের মুখে ইউটিউবার

ভ্লগের একটি অংশে আরমানকে তাঁর প্রথম স্ত্রী পায়েলের পোশাক নিয়ে খোলামেলা কটাক্ষ করতে দেখা যায়।

‘শাড়ি বা সালোয়ার পরো, টি-শার্ট পরলে পাত্তাই পাবে না’

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, পায়েল একটি সাধারণ টি-শার্ট ও ট্রাউজার্স পরে ঘরের কাজ করছিলেন। তা দেখেই ক্ষিপ্ত হন আরমান এবং পায়েলের পোশাক নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন। পায়েলকে উদ্দেশ্য করে আরমানকে বলতে শোনা যায়: ‘তুমি যদি সবসময় এরকম টি-শার্ট পরে ঘুরে বেড়াও, তবে স্বামী তোমাকে কেন ভালোবাসবে? শাড়ি কিংবা সালোয়ার-কামিজের মতো ঐতিহ্যবাহী পোশাক পরো, তবেই তো স্বামী আদর করবে। এভাবে থাকলে কোনো স্বামীই ভালোবাসবে না, উল্টে একদিন তালাক (ডিভোর্স) দিয়ে দেবে!’

আরমানের এই মন্তব্য শুনে পাশ থেকে তাঁর দ্বিতীয় স্ত্রী কৃত্তিকাকেও হাসতে দেখা যায়। যদিও পায়েল বিষয়টিকে হালকাভাবে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু ইন্টারনেটে এই ভিডিওটি আসতেই ক্ষোভ উগরে দিয়েছেন দর্শকেরা।

আরমানের এই ‘তালাক’ বা ডিভোর্সের মন্তব্যটি একেবারেই ভালোভাবে নেননি নেটিজেনরা। বিশেষ করে নারী অধিকার কর্মী ও সাধারণ দর্শকেরা আরমানের এই পুরুষতান্ত্রিক এবং সেকেলে মানসিকতার তীব্র সমালোচনা শুরু করেছেন।

কমেন্ট বক্সে আরমানকে ট্রোল করে অনেকেই লিখেছেন, ‘যিনি নিজে আইন ভেঙে দুটো বিয়ে করে একসঙ্গে সংসার করছেন, তিনি এখন স্ত্রীকে পোশাক নিয়ে নীতিশিক্ষা দিচ্ছেন!’ ‘টি-শার্ট পরলে স্বামী ডিভোর্স দিয়ে দেবে? এটা কোন যুগের মানসিকতা? ভালোবাসা কি কাপড়ের ওপর নির্ভর করে?’

অনেকেই মনে করিয়ে দিয়েছেন যে, আরমানের এই দুই স্ত্রী— পায়েল এবং কৃত্তিকা সবসময়ই আরমানের পাশে থেকেছেন এবং তাঁর ইউটিউব কেরিয়ার দাঁড় করাতে মস্ত বড় ভূমিকা পালন করেছেন। সেখানে দাঁড়িয়ে পোশাকের দোহাই দিয়ে ডিভোর্সের মতো একটি সংবেদনশীল শব্দ ব্যবহার করা আরমানের অত্যন্ত সস্তা মানসিকতার পরিচয়।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe