...
...
Next Story

Arnab Banerjee: ‘অন্য পুরুষের এঁটো খেতে কেমন লাগে প্রিয় প্রাক্তন?' অর্ণবকে খোঁচা শ্বাশতীর, পরে পোস্ট মুছলেন

‘আমার প্রাক্তন অর্ণব ভেবেছিল আমাকে নষ্ট করে অনায়াসে পার পেয়ে যাবে….', বিস্ফোরক সোশ্যাল মিডিয়া পোস্ট অর্ণবের একসময়ের চর্চিত প্রেমিকার। পরে সেটি মুছে দেন শাশ্বতী।

Published on: Aug 26, 2026, 18:30:12 IST
Advertisement

টেলি-পাড়ায় ফের সম্পর্কের টানাপোড়েন ও তিক্ততা ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে ভাঙার পর ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাম জড়িয়েছিল মডেল-সফটওয়াল ইঞ্জিনিয়ার শাশ্বতী বসুর। ২০২৪ সালের শেষের দিকে তাঁদের এই সম্পর্ক নিয়ে বিনোদন জগতে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছিল। দুজনের বেশকিছু ছবি সোশ্যালে ছড়িয়ে পড়েছিল, তবে প্রকাশ্যে প্রেম নিয়ে মুখ খোলেননি দুজনেই।

‘অন্য পুরুষের এঁটো খেতে কেমন লাগে প্রিয় প্রাক্তন?' অর্ণবকে খোঁচা শ্বাশতীর
‘অন্য পুরুষের এঁটো খেতে কেমন লাগে প্রিয় প্রাক্তন?' অর্ণবকে খোঁচা শ্বাশতীর

সেই ঘটনার পর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শাশ্বতীর একটি বিস্ফোরক বার্তা নতুন করে বিতর্ক উসকে দিল।

সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করেছেন শাশ্বতী?

শেয়ার করা পোস্টে সরাসরি অর্ণবের নাম উল্লেখ করে কড়া ভাষায় নিজের ক্ষোভ উগরে দিয়েছেন শাশ্বতী। তিনি লেখেন, ‘আমার প্রাক্তন অর্ণব ভেবেছিল আমাকে নষ্ট করে অনায়াসে পার পেয়ে যাবে, কিন্তু এখন ওকে একজন বেশ্যার সঙ্গে ডিল করতে হচ্ছে, যাকে অন্যরা নষ্ট করেছে। অন্য পুরুষের এঁটো খেতে কেমন লাগে প্রিয় প্রাক্তন? এটাই হচ্ছে কর্মফল’।

অর্ণবকে খোঁচা শাশ্বতীর?

ঘটনাক্রম ও বর্তমান পরিস্থিতি:

অর্ণব-ইপ্সিতা ও পরবর্তী সম্পর্ক: ইপ্সিতা মুখোপাধ্যায়ের সঙ্গে আইনি বিয়ে সেরেছিলেন অর্ণব। সিরিয়ালের সেটেই তাঁদের পরিচয়, সেখান থেকে প্রেম এবং বিয়ে। সামাজিক বিয়ের ঠিক আগে সম্পর্কে দূরত্ব আসে। পরে ভাঙা সম্পর্ক একবার জোড়া লাগলেও তা ছাদনা তলা পর্যন্ত আর গড়ায়নি।

ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের মাঝেই কর্মক্ষেত্রে সক্রিয় অর্ণব। বর্তমানে তিনি জনপ্রিয় মেগা ধারাবাহিক 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'-তে পুরুষ মুখ্য চরিত্রে (লিড রোল) অভিনয় করছেন।

শাশ্বতীর এই পরোক্ষ অথচ স্পষ্ট ও কড়া পোস্টটি অর্ণবের বর্তমান ব্যক্তিগত জীবন বা নতুন কোনো সম্পর্কের দিকে ইঙ্গিত করছে কি না, তা নিয়ে টেলি-পাড়ায় শুরু হয়েছে নতুন গুঞ্জন। যদিও এই বিষয়ে অর্ণবের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks