'স্ক্রিপ্ট নিয়ে কাজ এখনও...', মুন্না ভাই ৩ প্রসঙ্গে অকপট ‘সার্কিট’ আরশাদ
মুন্না ভাই ও সার্কিট, এই জুটিকে পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে পাবেন না আপনি। শুধু নায়ক নায়িকার জুটি নয়, দুই নায়কের জুটিও যে এতটা জনপ্রিয় হতে পারে তা মুন্না ভাই ছবি প্রমাণ করেছে। তবে দুটি পর্বের পর এই ছবির আর কোনও পর্ব মুক্তি পাইনি। তাহলে কি তৃতীয় পর্ব আর আসবে না?
মুন্না ভাই ও সার্কিট, এই জুটিকে পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে পাবেন না আপনি। শুধু নায়ক নায়িকার জুটি নয়, দুই নায়কের জুটিও যে এতটা জনপ্রিয় হতে পারে তা মুন্না ভাই ছবি প্রমাণ করেছে। তবে দুটি পর্বের পর এই ছবির আর কোনও পর্ব মুক্তি পাইনি। তাহলে কি তৃতীয় পর্ব আর আসবে না?
মুন্না ভাই ৩ প্রসঙ্গে অকপট ‘সার্কিট’ আরশাদ
সম্প্রতি স্ক্রিনের সঙ্গে একটি সাক্ষাৎকারে আরশাদ ওয়ার্সি এই ছবিটি নিয়ে একটি বড় আপডেট দিয়েছেন। তিনি জানিয়েছেন, খুব তাড়াতাড়ি মুক্তি পাবে ছবির তৃতীয় পর্ব। ছবি প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘সঞ্জুর সঙ্গে কাজ করা আমার কাছে সত্যি ভাগ্যের ব্যাপার। ভীষণ মজা করে আমি কাজ করেছি। আপনি যদি একটা বড় স্ক্রিপ্ট মনে না রাখতে পারেন তাহলে কিন্তু সঞ্জু আপনাকে ঠিক মনে করিয়ে দেবে।’
আরশাদ বলেন, ‘প্রতিদিন সেটে এসে ও আমায় জিজ্ঞাসা করতো আজকে আমরা কি করব? আমাকে সেই দিনের দৃশ্য ওকে বোঝাতে হতো আবার আগের দৃশ্য ওকে বলতে হতো। এইভাবে প্রতিদিন দৃশ্য মনে করাতে গিয়ে আমার নিজেরও মুখস্ত হয়ে যেত। সত্যি আমাদের এই বন্ধুত্ব পর্দায় বারবার ফুটে উঠেছে।’
মুন্নাভাই ৩ ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, ‘দেখুন একটা সময় ছিল যখন তৃতীয় পর্ব তৈরি করার কোনও পরিকল্পনা ছিল না। তবে এখন রাজকুমার হিরানি এই তৃতীয় পর্ব নিয়ে কাজ শুরু করেছেন। স্ক্রিপ্ট নিয়ে কথাবার্তা চলছে, খুব তাড়াতাড়ি এটি নিয়ে আমরা কাজ শুরু করে দেবো।’
২০২৩ সালে আরশাদ বলেছিলেন, ‘মুন্নাভাই ৩ ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না পর্যন্ত পরিচালক এই ক্লিপ সম্পর্কে ২০০ শতাংশ নিশ্চিত হবেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তৃতীয় পর্ব আগের দুই পর্বের থেকেও ভালো হতে হবে না হলে মানুষের মন জয় করতে পারবে না। তাই সবকিছু চিন্তা ভাবনা করেই পরিচালক আরো কিছুটা সময় নিচ্ছেন।’
মুন্না ভাই ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে
রাজকুমার হিরানি পরিচালিত এবং বিধু বিনোদ চোপড়া প্রযোজিত এই ফ্র্যাঞ্চাইজিতে সঞ্জয় দত্ত মুরলী প্রসাদ শর্মা চরিত্রে অভিনয় করেছেন, যিনি মুন্না ভাই নামে পরিচিত, এবং আরশাদ ওয়ার্সি তার অনুগত সহকর্মী সার্কিট চরিত্রে অভিনয় করেছেন।
আরশাদ বর্তমানে ক্রাইম থ্রিলার ছবি ‘ভগবত চ্যাপ্টার ওয়ান: রাক্ষস’-এ তার অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন। ছবিটিতে আরও অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, দেবাস দীক্ষিত, তারা আলিশা বেরি, হেমন্ত সাইনি এবং আয়েশা কাদুস্কর। এটি আপনি দেখতে পাবেন জি ৫-এ।
Home/Entertainment/'স্ক্রিপ্ট নিয়ে কাজ এখনও...', মুন্না ভাই ৩ প্রসঙ্গে অকপট ‘সার্কিট’ আরশাদ