'খান পরিবার আমার পরিবারের মতোই', লারিসার বক্তব্য উসকে দিল আরিয়ানের প্রেমচর্চা

শাহরুখ পুত্রের সঙ্গে কার বিয়ে হবে, আগামী দিনে কে হবেন শাহরুখ খানের বৌমা, এই বিষয়টি নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। মাঝে অনন্যা পান্ডের সঙ্গে সম্পর্কে থাকলেও সেই সম্পর্ক এখন হয়েছে অতীত।

Published on: Nov 27, 2026, 14:00:25 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

শাহরুখ পুত্রের সঙ্গে কার বিয়ে হবে, আগামী দিনে কে হবেন শাহরুখ খানের বৌমা, এই বিষয়টি নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। মাঝে অনন্যা পান্ডের সঙ্গে সম্পর্কে থাকলেও সেই সম্পর্ক এখন হয়েছে অতীত। তবে বেশ কিছুদিন ধরে শুনতে পাওয়া যাচ্ছে, এক বিদেশিনীর ভালোবাসায় পড়েছেন আরিয়ান খান।

লারিসার বক্তব্য উসকে দিল আরিয়ানের প্রেমচর্চা
লারিসার বক্তব্য উসকে দিল আরিয়ানের প্রেমচর্চা

সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা বনেসির প্রেমে মজেছেন আরিয়ান। যদিও এই সম্পর্ক নিয়ে আরিয়ান কোনও মন্তব্য না করলেও মাঝেমধ্যেই বিদেশিদের সঙ্গে পার্টিতে অথবা ইভেন্টে দেখতে পাওয়া যায় শাহরুখপুত্রকে। এবার সেই সম্পর্ক নিয়েই কথা বললেন লারিসা।

আরও পড়ুন: বড়পর্দায় বাজিমাত করার পর এবার ওটিটিতে ‘দেশু ৭’, কোথায় কবে থেকে দেখতে পাবেন?

সম্প্রতি বোম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে লারিসা শাহরুখ খানের পরিবারের সম্পর্কে কথা বলতে গিয়ে বলেন, ‘খান পরিবার অনেকটা আমার নিজের পরিবারের মতই। জীবনে ওঁরা যা অর্জন করেছেন, তাতে ওদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান তো রয়েইছে, ওরা মানুষ হিসেবে ভীষণ ভালো। ওঁদের সমর্থন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। বন্ধুত্বই সবকিছু আর বন্ধুত্বই জীবনে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে।’

যদিও আরিয়ানের সঙ্গে তাঁর সম্পর্কের গুজব নিয়ে তিনি কোনও মন্তব্য প্রকাশ করেননি তবে আরিয়ান যে একজন দুর্দান্ত চলচ্চিত্র নির্মাতা তা জানিয়েছেন তিনি। আরিয়ানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি বলেন, ‘আরিয়ান একজন অসাধারণ মানুষ। ও নিজের কাজ নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ। অনেকেই হয়তো বলে যে ওর সবকিছু আছে কিন্তু ও এসবের পরোয়া করে না। ও লড়াই করে নিজের ভবিষ্যৎ তৈরি করে নিতে চায়। ও ওর লক্ষ্যে একদিন ঠিক পৌঁছাবে, কারণ নিজের কাজ নিয়ে ও ভীষণ সচেতন।’

আরও পড়ুন: 'অসভ্যের মতো টাকা রোজগার করা', মৃত্যুর ভুয়ো খবর ছড়াতেই অসন্তুষ্ট ইন্দ্রানী

লারিসা বোনেসি কে?

৩১ বছর বয়সী লারিসা বোনেসি একজন ব্রাজিলিয়ান মডেল এবং অভিনেত্রী, যিনি এক দশকেরও বেশি সময় ধরে ভারতে কাজ করছেন। তিনি 'গো গোয়া গন' (২০১৩), 'থিক্কা' (২০১৬), 'রকেট রাজা' (২০১৭), এবং 'ঘাটি' (২০২৫)-এর মতো চলচ্চিত্রে ছোট চরিত্রে অভিনয় করেছেন। ২০২৪ সাল থেকে চলচ্চিত্র নির্মাতা আরিয়ান খানের সঙ্গে তার নাম জড়িয়ে আছে। গত বছর আরিয়ানের প্রথম ওয়েব সিরিজ 'দ্য বাস্টার্ডস অফ বলিউড'-এর উদ্বোধনী অনুষ্ঠানে লারিসা ও তার পরিবারের সঙ্গে উপস্থিত থাকায় এই গুজব আরও জোরালো হয়। যদিও, তারা কেউই এই গুজবের সত্যতা নিশ্চিত বা অস্বীকার করেননি।

আরিয়ান খান সম্পর্কে

আরিয়ান হলেন শাহরুখ ও গৌরী খানের জ্যেষ্ঠ সন্তান। বাবার পদাঙ্ক অনুসরণ করে অভিনেতা হওয়ার পরিবর্তে, আরিয়ান লেখক ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে ক্যামেরার পেছনে কাজ করার পথ বেছে নিয়েছেন। তার প্রথম ওয়েব সিরিজ, ‘দ্য বাস্টার্ডস অফ বলিউড’, গত বছর নেটফ্লিক্সে মুক্তি পায় এবং ২০২৫ সালে এটি ভারতের সবচেয়ে জনপ্রিয় শো ছিল। শোনা যাচ্ছে, নেটফ্লিক্স এর দ্বিতীয় সিজনের অনুমোদন দিয়েছে।