বড়পর্দায় বাজিমাত করার পর এবার ওটিটিতে ‘দেশু ৭’, কোথায় কবে থেকে দেখতে পাবেন?

গত ১৬ অক্টোবর বড় পর্দায় মুক্তি পেয়েছিল দেব এবং শুভশ্রী অভিনীত ছবি দেশু ৭। ছবির প্রচারের জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঘুরে বেড়িয়েছিলেন ছবির তারকারা।

Published on: Nov 26, 2026, 19:37:15 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

গত ১৬ অক্টোবর বড় পর্দায় মুক্তি পেয়েছিল দেব এবং শুভশ্রী অভিনীত ছবি ‘দেশু ৭’। ছবির প্রচারের জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঘুরে বেড়িয়েছিলেন ছবির তারকারা। এটি দেবের প্রথম পরিচালিত ছবি ছিল তাই খুব স্বাভাবিকভাবেই এই ছবি নিয়ে সকলের মনে আলাদা প্রত্যাশা জন্মেছিল।

বড়পর্দায় বাজিমাত করার পর এবার ওটিটিতে ‘দেশু ৭’
বড়পর্দায় বাজিমাত করার পর এবার ওটিটিতে ‘দেশু ৭’

সকলের প্রত্যাশা অনুযায়ী ছবিটি বক্স অফিসে দুর্দান্ত ফলাফল করেছিল। বহু বছর পর আবার বড় পর্দায় দেব এবং শুভশ্রীকে দেখতে পেয়ে খুশি হয়েছিলেন দর্শক মহল। সব থেকে খুশি হয়েছিলেন অনির্বাণ ভট্টাচার্যকে আরো একবার সিনেমার পর্দায় দেখে। ছবির গল্প থেকে অ্যাকশন সবকিছুই নজর কেড়েছিল সকলের।

আরও পড়ুন: এবার ছোট পর্দা কাঁপাতে আসছেন শিলাজিৎ, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

এবার বড় পর্দার গন্ডি পেরিয়ে ওটিটি প্লাটফর্মে প্রবেশ করতে চলেছে ‘দেশু ৭’। আগামী ৪ ডিসেম্বর থেকে এই ছবিটি দর্শকরা দেখতে পাবেন সনি লিভ ডিজিটাল প্লাটফর্মে। যারা বড় পর্দায় এই ছবিটি মিস করেছেন তাদের জন্য নিঃসন্দেহে এটি একটি বড় সুযোগ। দেব শুভশ্রীর সেই ম্যাজিকাল মুহূর্ত আরও একবার দেখার জন্য চোখ রাখতে হবে সনি লিভ ডিজিটাল প্লাটফর্মে।

দেশু ৭ প্রসঙ্গে

এই ছবিতে কাঞ্চন মল্লিক থেকে অপরাজিতা আঢ্য সকলকেই দেখতে পাওয়া গিয়েছে অন্যরকম চরিত্রে অভিনয় করতে। নেতিবাচক চরিত্রে অভিনয় করলেও অনির্বাণ সবার থেকে আলাদা। এই ছবিটির ট্রেলার লঞ্চে দেব এনেছিলেন জিৎকে, যাক অন্যতম আকর্ষণ হিসেবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল।

আরও পড়ুন: সন্তানকে বুকে আঁকড়ে লড়াই মায়ের, প্রকাশ্যে মিমির ‘তান্ডব’-এর প্রথম পোস্টার

সবমিলিয়ে এই ছবিটিকে প্রাণ দিয়ে ঢেলে সাজিয়েছিলেন দেব। ক্যারিয়ারের ৫০ তম ছবিটিকে তিনি এমনভাবে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলেন যাতে এই ছবিটিকে কেউ কোনদিন ভুলতে না পারে। অন্যদিকে দেবের পরিচালনায় কাজ করতে পেরে খুশি ছিলেন শুভশ্রী সহ বাকিরা। এবার সেই ঐতিহাসিক মুহূর্তের আরো একবার সাক্ষী হতে চলেছেন দর্শক মহল।