সন্তানকে বুকে আঁকড়ে লড়াই মায়ের, প্রকাশ্যে মিমির ‘তান্ডব’-এর প্রথম পোস্টার

প্রায় ১২ বছর পর রাজ চক্রবর্তীর প্রযোজনায় অভিনয় করতে চলেছেন মিমি চক্রবর্তী, বেশ কিছুদিন আগে এই খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এর পরেই জানা যায়, শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং।

Published on: Nov 25, 2026, 19:40:11 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

প্রায় ১২ বছর পর রাজ চক্রবর্তীর প্রযোজনায় অভিনয় করতে চলেছেন মিমি চক্রবর্তী, বেশ কিছুদিন আগে এই খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এর পরেই জানা যায়, শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং। অয়ন চক্রবর্তী পরিচালিত এই ছবির নাম ‘তাণ্ডব’। এবারেও এক লড়াকু মেয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে।

প্রকাশ্যে মিমির ‘তান্ডব’-এর প্রথম পোস্টার
প্রকাশ্যে মিমির ‘তান্ডব’-এর প্রথম পোস্টার

এই সিনেমায় মিমির বিপরীতে অভিনয় করবেন গৌরব চক্রবর্তী। অভিনয় করতে দেখা যাবে অর্ণ মুখোপাধ্যায়কেও। নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন রজতাভ দত্ত। এবার প্রকাশ্যে এলো ছবির অফিশিয়াল পোস্টার।

পোস্টারে দেখতে পাওয়া যাচ্ছে চারিদিকে দাউ দাউ করে জ্বলছে আগুন। মাঝখানে কন্যা সন্তানকে বুকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে রয়েছেন মিমি। মিমিকে দেখলেই বোঝা যাচ্ছে যে তিনি নিজের সন্তানকে বাঁচানোর জন্য মরিয়া। মিমির সারা গায়ে রক্ত। এই পোস্টারটুকু দেখলেই বোঝা যাচ্ছে যে শত্রুদের সঙ্গে একাই মোকাবিলা করতে দেখা যাবে অভিনেত্রীকে।

আরও পড়ুন: ‘কোন রাজ্যে এমন হয়? 'সাধক বামাক্ষ্যাপা'- র হল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ সব্যসাচী-সাহেবের

এই সিনেমায় মিমি চক্রবর্তীর চরিত্রের নাম হবে জয়ী। জয়ীর চোখের সামনে একটি খুন হয়, তারপর থেকে পুরোপুরি পাল্টে যায় তার জীবন। এরপর শুরু হয় এক ভয়ঙ্কর খেলা। জীবন যুদ্ধ টিকে থাকার লড়াইয়ে জিতবে কে? জয়ী নাকি খুনিরা?

প্রকাশ্যে মিমির ‘তান্ডব’-এর প্রথম পোস্টার
প্রকাশ্যে মিমির ‘তান্ডব’-এর প্রথম পোস্টার

কেন মিমি এবং তার সন্তানের ক্ষতি চাইছে কেউ, কেনই বা মিমির পাশে নেই গৌরব, এই লড়াইয়ে একা কতটা জিততে পারবে মিমি? গল্পই বা কি নিয়ে তৈরি সবটাই জানা যাবে ধীরে ধীরে। এই ছবি প্রথম ঝলক মুক্তি পাবে ডিসেম্বর মাসে। বাংলা জি ৫-এর সঙ্গে মিমি চক্রবর্তীর এটি প্রথম মৌলিক কাজ।

আরও পড়ুন: মাধুরী চরিত্রে ধরা দিতে চলেছেন শ্রীময়ী, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁর এই নতুন রূপ?

প্রসঙ্গত, রাজ চক্রবর্তীর শুভশ্রীর সঙ্গে সম্পর্ক শুরু হওয়ার পর মিমির সঙ্গে দূরত্ব তৈরি হয়ে যায়। যদিও গতবছর শুভশ্রীর একটি ভিডিও থেকে বোঝা যায়, পুরনো বন্ধুত্ব আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। এবার রাজের প্রযোজনায় মিমির অভিনয় যে সমস্ত সম্পর্ককে আবার নতুন করে সজীব করে তুলছে তা বলাই বাহুল্য।