মাধুরী চরিত্রে ধরা দিতে চলেছেন শ্রীময়ী, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁর এই নতুন রূপ?
আজ অর্থাৎ ২৩ নভেম্বর থেকে শুরু হল আদরের নৌকা। আজ থেকে সোমবার থেকে শনিবার ঠিক ৮:৩০ মিনিট থেকে সম্প্রচারিত হবে এই ধারাবাহিকটি। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রথম ঝলক এবং মুখ্য ভূমিকায় কারা অভিনয় করবেন সেটা প্রকাশ্যে এসেছে চ্যানেলের তরফ থেকে।
আজ অর্থাৎ ২৩ নভেম্বর থেকে শুরু হল ‘আদরের নৌকা’। আজ থেকে সোমবার থেকে শনিবার ঠিক ৮:৩০ মিনিট থেকে সম্প্রচারিত হবে এই ধারাবাহিকটি। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রথম ঝলক এবং মুখ্য ভূমিকায় কারা অভিনয় করবেন সেটা প্রকাশ্যে এসেছে চ্যানেলের তরফ থেকে। তবে এবার ধারাবাহিক নিয়ে বড় আপডেট দিলেন শ্রীময়ী চট্টরাজ।
মাধুরী চরিত্রে ধরা দিতে চলেছেন শ্রীময়ী
শ্রীময়ী বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় যেখানে একদম সাদামাটা পোশাকে ধরা দিতে দেখা গিয়েছে তাঁকে। কপালে টিপ, সিঁথিতে সিঁদুর, গলায় ছোট্ট হার আর পরনে সুতির শাড়ি। সবকিছু মিলিয়ে খুব স্নিগ্ধ একটা চরিত্রে তিনি ধরা দিতে চলেছেন।
শ্রীময়ীর এই নতুন চরিত্রের নাম ‘মাধুরী’। ‘আদরের নৌকা’ ধারাবাহিকে আজ থেকে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। খুব সম্ভবত তিনি ইতিবাচক চরিত্রই অভিনয় করবেন। অন্তত লুক দেখে সেটাই মনে হচ্ছে। এর আগে শ্রীময়ীকে অভিনয় করতে দেখা গিয়েছিল স্টার জলসার বুলেট সরোজিনী ধারাবাহিকে। ওই একই বছর অর্থাৎ ২০০৫ সালে রক্তবীজ ২ ছবিতেও একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
এই বছর দ্বিতীয় সন্তানের আগমনের জন্য নিজের কাজ থেকে বিরতি নিয়েছিলেন শ্রীময়ী। তবে ছেলের জন্মের পর এবার নতুন উদ্যমে আবার কাজে ফিরে এলেন অভিনেত্রী। কাঞ্চন পত্নীকে বেশিরভাগ নেগেটিভ রোলেই দেখতে পাওয়া গিয়েছে এবার নতুন রূপে তাঁকে দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শক মহল।
আদরের নৌকা প্রসঙ্গে
এই ধারাবাহিকে রাজি আর শৌর্য একে অপরের ভীষণ ভালো বন্ধু। রাজি চরিত্রে অভিনয় করবেন শিরিন পাল এবং শৌর্য চরিত্রে অর্কপ্রভ রায়। কিন্তু শুধু কাস্টিংয়ে চমক রয়েছে তা নয়, এই ধারাবাহিকের গল্প চিরাচরিত অনেক পুরনো ধারণাকে ভেঙেচুরে দেবে। একজন ছেলে আর একজন মেয়ের মধ্যে যে শুধু বন্ধুত্ব থাকতে পারে, সেটাই দেখবেন দর্শকরা।
বন্ধুদের রাজি বলে, যদি প্রেম আসে তাহলে বন্ধুত্ব ভেঙে যায় আর আমার কাছে বন্ধুত্বের দাম অনেক। শৌর্য ছাড়া আমার ভালো বন্ধু আর কেউ নেই তাই আমি আমার বন্ধুকে কিছুতেই হারাতে পারবো না। রাজির কথায় সহমত প্রকাশ করে শৌর্য। কিন্তু বাকিরা অবাক হয়ে তাকিয়ে থাকে। সত্যি কি এই দুজনের মধ্যে কখনো ভালবাসার সম্পর্ক তৈরি হবে না? নাকি একজন ছেলে আর একজন মেয়ে বন্ধু হতে পারে না এই প্রবাদ ভেঙে দিতে পারবে তারা? জানা যাবে ধারাবাহিকে।
Home/Entertainment/মাধুরী চরিত্রে ধরা দিতে চলেছেন শ্রীময়ী, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁর এই নতুন রূপ?