২৮ সেপ্টেম্বর থেকে স্টার জলসায় আসছে ‘আশীর্বাদ’, কপাল পুড়ল কোন ধারাবাহিকের?
বাবা এবং চার ছেলের গল্প নিয়ে আসতে চলেছে নতুন ধারাবাহিক আশীর্বাদ। কিছুদিন আগেই ধারাবাহিকের প্রথম ঝলক মুক্তি পেয়েছে স্টার জলসার পর্দায়। এবার প্রকাশ্যে এল ধারাবাহিকের সম্প্রচারের সময়।
বাবা এবং চার ছেলের গল্প নিয়ে আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘আশীর্বাদ’। কিছুদিন আগেই ধারাবাহিকের প্রথম ঝলক মুক্তি পেয়েছে স্টার জলসার পর্দায়। এবার প্রকাশ্যে এল ধারাবাহিকের সম্প্রচারের সময়। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধে ৬টা থেকে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।
২৮ সেপ্টেম্বর থেকে স্টার জলসায় আসছে ‘আশীর্বাদ’
একটি নতুন ধারাবাহিকের সম্প্রচারের সময় প্রকাশে আসা মানেই অন্য একটি ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়া। এক্ষেত্রেও তার অন্যধা হয়নি। ‘আশীর্বাদ’-এর আগমনে বন্ধ হয়ে যাবে ‘ও মন দরদিয়া’। এতদিন সন্ধে ছটার স্লটে সম্প্রচারিত হত ‘ও মন দরদিয়া’, যার বদলে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সম্প্রচারিত হবে ‘আশীর্বাদ’।
‘আশীর্বাদ’ ধারাবাহিকের হাত ধরে বহু বছর পর আবার ছোট পর্দায় ফিরতে চলেছেন রাখি বন্ধন সিরিয়ালের নায়ক সোহম বসু রায়চৌধুরী। সোহমের বিপরীতে অভিনয় করবেন মোহনা মাইতি। সোহমের চরিত্রের নাম মল্লার, যে পেশায় একজন ট্যাক্সি ড্রাইভার। বাড়িতে তিন ভাই এবং বাবার সঙ্গে থাকে সে।
মল্লার মিষ্টি বউ বাড়িতে এনে সংসার করার স্বপ্ন দেখে। কিন্তু পাঁচজন পুরুষের ঘরে বউ হয়ে আসবে কে? তাদের সংসার গুছিয়ে দেওয়ার জন্যই কি মল্লারের বাড়িতে হবে মোহনার আগমন? রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউজের তরফ থেকে আসতে চলেছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের হাত ধরে দর্শকরা পাবেন এক্কেবারে নতুন একটি জুটি।
তবে সিরিয়ালের প্রথম ঝলক দেখেই অনেকে জানিয়েছেন এই ধারাবাহিকটি কালার টিভির ‘বরেলি কি বচ্চন’ ধারাবাহিকের বাংলা সংস্করণ হতে চলেছে। আবার অনেকেই এও মনে করেছেন মোহনার থেকে মল্লারকে অনেকটাই ছোট লাগছে। তবে সে যাই হোক না কেন, স্টার জলসার হাত ধরে নতুন একটি জুটি, নতুন একটি গল্প নিয়ে আসতে চলেছে ‘আশীর্বাদ’।
Home/Entertainment/২৮ সেপ্টেম্বর থেকে স্টার জলসায় আসছে ‘আশীর্বাদ’, কপাল পুড়ল কোন ধারাবাহিকের?