...
...
Next Story

Zee Bangla: মহালয়া 'অশুভনাশিনী ত্রিনয়নী'তে বিষ্ণু কুসুমের ছোটসাহেব! ‘দাড়িওয়ালা’ শিব রুবেলকে দেখে ট্রোলিং

Ashubhonashini Trinayani: মুখভর্তি চাপা দাড়ি নিয়ে শিবের ভূমিকায় রুবেল। লুক সামনে আসতেই দ্বিধাবিভক্ত নেটপাড়া।

Published on: Aug 24, 2026, 11:30:45 IST
Advertisement

জি বাংলার আগামী মহালয়ার বিশেষ অনুষ্ঠান ‘অশুভনাশিনী ত্রিনয়নী’-কে কেন্দ্র করে দর্শকদের মধ্যে শুরু হয়েছে তুমুল চর্চা। সূত্রের খবর, এই বছর জি বাংলার পর্দায় মা দুর্গা রূপে ধরা দেবেন, অঙ্কিতা মল্লিক। ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের লুকে দেখা গেছে টেলিপাড়ার জনপ্রিয় তিন মুখকে, যা ইতোমধ্যেই সোশ্যালের নজর কেড়েছে।

জি বাংলার মহালয়া অশুভনাশিনী ত্রিনয়নী'তে বিষ্ণু কুসুমের ছোটসাহেব! শিবরূপে রুবেল
জি বাংলার মহালয়া অশুভনাশিনী ত্রিনয়নী'তে বিষ্ণু কুসুমের ছোটসাহেব! শিবরূপে রুবেল

ত্রিদেব রূপে রূপোলি পর্দার তারকারা:

মহাদেব শিবের ভূমিকায় রুবেল দাস: ছবিটিতে দেবাদিদেব মহাদেবের রূপে নজর কেড়েছেন অভিনেতা রুবেল দাস। তাঁর পরনে বাঘছাল, গলায় ও বুকে রুদ্রাক্ষের মালা, জটা এবং পাশে সর্প শোভা পাচ্ছে। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো রুবেলের দাড়িওয়ালা ‘শিব’ রূপ, যা সচরাচর মহালয়ার পর্দায় দেখা যায় না। তাঁর এই অন্যরকম চেহারা দেখে তাজ্জব বনে গেছেন অনুরাগীরা। অনেকে আবার রুবেলকে ট্রোল করে জানান, অভিনেতার ওজন বেড়েছে।

ভগবান বিষ্ণুর ভূমিকায় ‘ছোটসাহেব’: 'কুসুম' বা 'মিঠিঝোরা' খ্যাত জনপ্রিয় অভিনেতা সপ্তর্ষি রায় ভগবান শ্রীবিষ্ণুর রূপে ধরা দিয়েছেন। স্বর্ণালঙ্কার, মুকুট এবং হাতে পদ্ম ফুল নিয়ে তাঁর এই রাজকীয় রূপ দর্শকদের প্রশংসিত হচ্ছে। কুসুম নায়কের ‘বিষ্ণু’ লুক নিয়েও চলছে ট্রোলিং। দর্শকদের মতে, সপ্তর্ষিকে একেবারেই ভগবান বিষ্ণুর অবতারে মানাচ্ছে না।

অঙ্কিতাকে দেখা যাবে মহিষাসুরমর্দিনী রূপে

পিতামহ ব্রহ্মার রূপ: সনাতন ট্র্যাডিশন মেনে শ্বেতশুভ্র দাড়ি, শুভ্র বস্ত্র এবং পদ্মমালায় সৃষ্টিকর্তা ব্রহ্মার চরিত্রে দেখা যাচ্ছে অনুভব কৌশিক দত্তকে।

মহিষাসুরমর্দিনী দেবীর নানান রূপ ও অশুভ শক্তি বিনাশের গল্প নিয়ে দর্শকদের সামনে আসতে চলেছে। দেবী দুর্গা হিসাবে অঙ্কিতার পাশাপাশি জি বাংলার নায়িকাদের দেবীর নানা রূপে দেখা যাবে। শোনা যাচ্ছে, এই অনুষ্ঠানের অংশ হবেন শ্বেতা ভট্টাচার্যও। খবর, শিব রুবেলের পাশে মা পার্বতী হিসাবে থাকবেন তাঁর ঘরণী। অন্যদিকে মহিষাসুরের ভূমিকায় থাকবেন নাইজেল আকারা। জি বাংলার এই প্রয়াস মহালয়ার ভোরকে আরও আকর্ষণীয় করে তুলবে বলেই আশা করা যাচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe