...
...
Next Story

'সাই পল্লবীর চেয়ে বেশি মানাতো সীতার রোলে', নায়িকাকে ছাপিয়ে নজরে তিনি, কে এই সুরভি দাস?

‘মা সীতার রোলে একেই বেশি মানাতো’, কয়েক সেকেন্ডের উপস্থিতিতেই নজর কাড়লেন অসমিয়া অভিনেত্রী। সীতার ছোটবোনের ভূমিকায় সুরভি দাস।

Published on: Aug 2, 2026, 11:15:46 IST
Advertisement

নীতিশ তিওয়ারির মেগা বাজেট ছবি 'রামায়ণ'-এর ট্রেলার সামনে আসতেই নেটপাড়ায় উন্মাদনা তুঙ্গে। শ্রীরামের চরিত্রে রণবীর কাপুর, রাবণের ভূমিকায় যশ এবং সীতার অবতারে সাই পল্লবীকে নিয়ে দর্শকমনে জল্পনার শেষ নেই। এক কথায় দু-ভাগ বিভক্ত নেটপাড়া। ছবির মাত্রারিক্ত ভিএফএক্স, সীতা-কৈকেয়ীদের ডিজাইনার ব্লাউজ নিয়ে কম তরজা চলছে না। তবে ট্রেলার প্রকাশের পর সাই পল্লবীর চেয়েও সোশাল মিডিয়ার নজর বেশি কেড়ে নিয়েছেন নায়িকার পাশে দাঁড়িয়ে থাকা এক তরুণী অভিনেত্রী! সামান্য এক ঝলকেই সাই পল্লবীকে টেক্কা দিয়ে ইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। এমনকি নেটিজেনদের একাংশের তো দাবি— সাই পল্লবীর বদলে ওনাকেই নাকি মা সীতার চরিত্রে কাস্ট করা উচিত ছিল!

'সাই পল্লবীর চেয়ে বেশি মানাতো সীতার রোলে', নায়িকাকে ছাপিয়ে নজরে তিনি, কে এই সুরভি দাস?
'সাই পল্লবীর চেয়ে বেশি মানাতো সীতার রোলে', নায়িকাকে ছাপিয়ে নজরে তিনি, কে এই সুরভি দাস?

কে এই অভিনেত্রী যিনি সাইকেও ছাপিয়ে গেলেন?

ট্রেলারের একটি ফ্রেমে সাই পল্লবীর পেছনে হাতে পূজার থালা নিয়ে অত্যন্ত সাধারণ ও স্নিগ্ধ লুকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এক তরুণীকে। চোখের পলকের উপস্থিতিই মন জয় করে নিয়েছে সিনেমাপ্রেমীদের।

এই অভিনেত্রী আর কেউ নন, তিনি হলেন জনপ্রিয় অসমীয়া অভিনেত্রী সুরভি দাস (Surbhi Das)। জানা যাচ্ছে. 'রামায়ণ' ছবিতে সুরভি দাসকে দেখা যাবে সীতার ছোট বোন এবং শ্রীরামের কনিষ্ঠ ভাই শত্রুঘ্নের স্ত্রী শ্রুতকীর্তি-র ভূমিকায়।

সাইকে ছাপিয়ে গেলেন সুরভি

'রামায়ণ' ছবি সম্পর্কিত কিছু আকর্ষণীয় তথ্য

বিশ্বমানের প্রযুক্তিতে তৈরি হতে যাওয়া এই মহাকাব্যিক ছবিটির আনুমানিক বাজেট প্রায় ৪,০০০ কোটি টাকা। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ ছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রবি দুবে, বিবেক ওবেরয়, সৌরভ সচদেবা এবং রকুল প্রীত সিং।

অসমের মেয়ে সুরভি

সঙ্গীতে অস্কারের ছোঁয়া: ছবির আবহ ও সঙ্গীতের জন্য এই প্রথমবার একসঙ্গে হাত মিলিয়েছেন দুই কিংবদন্তি সঙ্গীতপরিচালক— অস্কারবিজয়ী এ আর রহমান এবং বিশ্বখ্যাত হলিউড সুরকার হ্যানস জিমার (Hans Zimmer)।

ভিএফএক্স ও মুক্তি: বিশ্বমানের ভিজ্যুয়াল ইফেক্টসের (VFX) দায়িত্ব সামলাচ্ছে 'DNEG'। 'রামায়ণ: পার্ট ওয়ান' বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের দিওয়ালিতে, আর এর দ্বিতীয় পর্বটি আসবে ২০২৭ সালে। আন্তর্জাতিক স্তরে ছবিটির পরিবেশনার দায়িত্বে থাকছে সোনি পিকচার্স এবং উত্তর ভারতে ধর্মা প্রোডাকশনস।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe