...
...
Next Story

রাজনীতি সায়ন্তিকার জন্য নয়! অভিনেত্রীর ভবিষ্যৎ নিয়ে আর কী বললেন জ্যোতিষী?

Sayantika Banerjee: গত বিধানসভা ভোটে হেরে যাওয়ার পর থেকেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নিজেকে ধীরে ধীরে সরিয়ে নিয়েছেন রাজনৈতিক মঞ্চ থেকে। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই অভিনেত্রীর জিমে ঘাম ঝরানো থেকে নতুন ফটোশুটের মুহূর্ত দেখতে পাওয়া যায়।

Published on: Aug 10, 2026, 17:21:01 IST
Advertisement

Sayantika Banerjee: গত বিধানসভা ভোটে হেরে যাওয়ার পর থেকেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নিজেকে ধীরে ধীরে সরিয়ে নিয়েছেন রাজনৈতিক মঞ্চ থেকে। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই অভিনেত্রীর জিমে ঘাম ঝরানো থেকে নতুন ফটোশুটের মুহূর্ত দেখতে পাওয়া যায়। রাজ্যের পালাবদলের পর তিনি যে ধীরে ধীরে আবার পুরনো জায়গায় ফিরতে চাইছেন, সে কথা নিজেই স্বীকার করেন সায়ন্তিকা।

অভিনেত্রীর ভবিষ্যৎ নিয়ে আর কী বললেন জ্যোতিষী?
অভিনেত্রীর ভবিষ্যৎ নিয়ে আর কী বললেন জ্যোতিষী?

বড় পর্দায় প্রত্যাবর্তন নিয়ে গুঞ্জনের মধ্যেই জানা যায় সায়ন্তিকা আসতে চলেছেন হইচই- এর পর্দায়। প্রথমে অনেকেই ভেবেছিলেন হয়তো কোনও সিরিজে অভিনয় করতে চলেছেন তিনি তবে পরে বোঝা যায় ইমন চক্রবর্তী সঞ্চালিত নতুন নন ফিকশন শো কর্মা ক্লিনিক - এ যোগ দিতে চলেছেন সায়ন্তিকা।

আরও পড়ুন: ফেলুদা থেকে শঙ্কু, এক ফ্রেমে গোটা সত্যজিৎ, প্রকাশ্যে সৃজিতের নতুন ছবির পোস্টার

ইতিমধ্যেই ওই অনুষ্ঠানের একটি ছোট্ট ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে সায়ন্তিকার ভবিষ্যৎ কোন দিকে এগোতে চলেছে, তা নিয়ে কথা বলছেন জ্যোতিষী বাসব বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকার রাজনৈতিক ভরাডুবির কথা প্রসঙ্গে অভিনেত্রী জানান, এতদিন তিনি সাধারণ মানুষের কাছে যেভাবে পৌঁছে গিয়েছিলেন, ঠিক সেইভাবেই এবার নিজের জায়গায় ফিরতে চান তিনি।

আরও পড়ুন: হাসিমুখে সব ছেড়ে দেওয়াই জীবন! রণজয়ের নতুন পোস্ট ঘিরে শুরু জল্পনা কল্পনা

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনেকেই ভাবছেন হয়তো এই ভাবেই নিজের নতুন কাজের ইঙ্গিত দিলেন সায়ন্তিকা। আবার অনেকেই ভাবছেন জয় মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের পর এবার হয়তো নতুন সম্পর্কে জড়াতে চলেছেন অভিনেত্রী, সেটারই ইঙ্গিত দিলেন জ্যোতিষী।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks