...
...
Next Story

Athiya Shetty: মেয়েকে কোলে নিয়ে ব্যস্ত রাহুল, স্বামীর প্রথম পিতৃদিবসে আদুরে ছবি পোস্ট আথিয়ার

Athiya Shetty: ২১ জুন, ফাদার্স ডে উপলক্ষে প্রত্যেকে নিজের বাবার সঙ্গে ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। এই দিন উপলক্ষে সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টি বাবা সুনীল শেট্টি এবং স্বামী কে এল রাহুলের সঙ্গে বেশ কিছু সুন্দর ছবি শেয়ার করেছেন। সব থেকে বড় কথা হলো, এই পিতৃ দিবস রাহুলের প্রথম ফাদার্স ডে।

Published on: Jun 21, 2026, 18:04:00 IST
Advertisement

Athiya Shetty: ২১ জুন, ফাদার্স ডে উপলক্ষে প্রত্যেকে নিজের বাবার সঙ্গে ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। এই দিন উপলক্ষে সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টি বাবা সুনীল শেট্টি এবং স্বামী কে এল রাহুলের সঙ্গে বেশ কিছু সুন্দর ছবি শেয়ার করেছেন। সব থেকে বড় কথা হলো, এই পিতৃ দিবস রাহুলের প্রথম ফাদার্স ডে।

স্বামীর প্রথম পিতৃদিবসে আদুরে ছবি পোস্ট আথিয়ার
স্বামীর প্রথম পিতৃদিবসে আদুরে ছবি পোস্ট আথিয়ার

রবিবার আথিয়া যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, সাদাকালো ছবিতে রাহুল মেয়েকে কোলে নিয়ে বেলুন নিয়ে খেলছেন, যা রাহুলের প্রথম পিতৃ দিবসে বাবা মেয়ের একটি মিষ্টি সম্পর্ককে তুলে ধরেছে।

স্বামীর প্রথম পিতৃদিবসে আদুরে ছবি পোস্ট আথিয়ার

অন্যদিকে আথিয়া আরেকটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, সুনীল নাতনিকে ঘুম পাড়ানোর চেষ্টা করছেন। আবার অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে ইভারা স্ট্রোলারে শুয়ে রয়েছি এবং দাদু তাকে সস্নেহে ঠেলে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এইভাবে একটি পোষ্টের মাধ্যমে আথিয়া তাঁর জীবনের তিনজন বাবার ভালোবাসার দৃশ্য তুলে ধরেছেন। তিনি ছবিগুলোর ক্যাপশনে লাল হৃদয়ের ইমোজি ব্যবহার করেছেন।

স্বামীর প্রথম পিতৃদিবসে আদুরে ছবি পোস্ট আথিয়ার

কেএল রাহুল এবং আথিয়া শেট্টির প্রেমের গল্প শুরু হয়েছিল ২০১৯ সালের দিকে, যদিও এই জুটি শুরুর বছরগুলোতে তাদের সম্পর্ককে অনেকটাই ব্যক্তিগত রেখেছিলেন। সোশ্যাল মিডিয়ায় তাদের একসঙ্গে দেখা যেতে শুরু করার পর এবং ছুটি কাটানো ও বিভিন্ন অনুষ্ঠানে একে অপরের সঙ্গী হওয়ার পর তাদের প্রেমের গুঞ্জন জোরালো হয়ে ওঠে।

স্বামীর প্রথম পিতৃদিবসে আদুরে ছবি পোস্ট আথিয়ার

২০২৩ সালের ২৩ জানুয়ারি খান্ডালায় সুনীল শেঠির ফার্মহাউসে একটি ঘরোয়া অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন আথিয়া এবং রাহুল। এই বিয়েতে ঘনিষ্ঠ পরিবারের সদস্য এবং বন্ধুরা উপস্থিত ছিলেন এবং দম্পতি প্রচারের আলো থেকে দূরে একটি ব্যক্তিগত উদযাপনের আয়োজন করেছিলেন।

২০২৪ সালের নভেম্বরে, এই দম্পতি ঘোষণা করেন যে তাঁরা তাঁদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন। ২০২৫ সালে তাঁদের কন্যা এভারার জন্ম হয়, যা তাঁদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করে। বাবা-মা হওয়ার পর থেকে আথিয়া ও রাহুল মাঝে মাঝে তাঁদের কিছু ছবি শেয়ার করলেও, মূলত তাঁদের মেয়ের জীবনকে লোকচক্ষুর আড়ালেই রাখতে চেয়েছেন।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks