Atlee: কন্যার নাম রেখেছেন মিইউ, জানেন অ্যাটলি-প্রিয়ার মেয়ের নামের অর্থ কী?

Atlee: এই বছর অর্থাৎ ২০২৬ সালের এপ্রিল মাসে দ্বিতীয়বারের জন্য বাবা মা হয়েছেন অ্যাটলি ও প্রিয়া। ছেলের পর পরিচালকের ঘর আলো করে এসেছে ছোট্ট একরত্তি কন্যা। জন্মের মাসখানেক পর এবার মেয়ের নাম প্রকাশ্যে আনলেন পরিচালক।

Published on: May 17, 2026, 16:53:16 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Atlee: শুধু দক্ষিণ ভারত নয়, এই মুহূর্তে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম একজন পরিচিত পরিচালক অ্যাটলি। এই বছর অর্থাৎ ২০২৬ সালের এপ্রিল মাসে দ্বিতীয়বারের জন্য বাবা মা হয়েছেন অ্যাটলি ও প্রিয়া। ছেলের পর পরিচালকের ঘর আলো করে এসেছে ছোট্ট একরত্তি কন্যা। জন্মের মাসখানেক পর এবার মেয়ের নাম প্রকাশ্যে আনলেন পরিচালক।

জানেন অ্যাটলি-প্রিয়ার মেয়ের নামের অর্থ কী?
জানেন অ্যাটলি-প্রিয়ার মেয়ের নামের অর্থ কী?

ইংরেজি অথবা তামিল ভাষায় নয়, অ্যাটলি জাপানি ভাষায় মেয়ের নাম রেখেছেন মিইউ। কিন্তু এই নামের মানে কী? সেটাও পরিচালক জানিয়েছেন পোষ্টের মাধ্যমে। তিনি পোষ্টের ক্যাপশনে লেখেন, আমাদের হৃদয়ের নতুন ঠিকানা হয়েছে। একটা ছোট্ট মানুষ আমাদের মনের অনেকটা বড় জায়গা দখল করে নিয়েছে। আমাদের ভালবাসার নাম মিইউ।

আরও পড়ুন: '১২ বছর ধরে টানা আমি...', খাবার খাওয়ার ব্যাপারে কোন নিয়ম মেনে চলেন শোলাঙ্কি?

পরিচালক আরও লেখেন, এই নামের অর্থ নমনীয়তা, ভালোবাসা এবং সৌন্দর্য। আমরা আমাদের মেয়ের নাম সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। পরিচালক নাম প্রকাশ্যে আনতে গিয়ে যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, ছোট্ট কন্যা সন্তানের হাত ধরে রয়েছেন প্রিয়া। তবে শুধুমাত্র ছবিতে হাতটাই দেখা যাচ্ছে।

মিইউ নামের অর্থ

জাপানি ভাষায় মি কথার অর্থ সুন্দর এবং ইউ কথাটির অর্থ শ্রেষ্ঠ। অর্থাৎ এই জগতের সব থেকে শ্রেষ্ঠ সুন্দরীর নাম মিইউ। প্রসঙ্গত, অ্যাটলির বড় সন্তানের নাম মীর, যার জন্ম হয় ২০২৩ সালে। বড় ছেলের সঙ্গে মিলিয়ে ছোট সন্তানের নাম রেখেছেন পরিচালক।

'রাকা' ছবির অভিনেত্রী দীপিকা পাডুকোন তাঁর দ্বিতীয় গর্ভধারণের ঘোষণা দেওয়ার ঠিক একদিন পর, ২০ এপ্রিল অ্যাটলি ও প্রিয়া মেয়ের জন্মের ঘোষণা দেন। এই দম্পতি একটি যৌথ ইনস্টাগ্রাম পোস্টে ভক্তদের সাথে এই আনন্দের খবরটি ভাগ করে নেন। ক্যাপশনে লেখা ছিল, 'নিজেকে ধন্য মনে হচ্ছে।'

আরও পড়ুন: পুলিশ অফিসার থেকে গোয়েন্দা, ‘তারকাটা’ বিক্রমের সব ভুলে যাওয়ার রহস্য কী?

২০২৩ সালে শাহরুখ খান ও নয়নতারা অভিনীত ‘জওয়ান’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেকের পর, অ্যাটলি বর্তমানে তেলেগু ছবি ‘রাকা’ নিয়ে কাজ করছেন । ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন আল্লু অর্জুন ও দীপিকা পাডুকোন। ‘রাকা’-র মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।