ভালোবাসার প্রতি অনীহা ডিম্পলের, বোনকে বাঁচাতে গিয়ে কোন বিপদে পড়বে সে?

আগামী ২৫ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে অটবি, যা তৈরি হয়েছে দুই বোনের জীবন নিয়ে। সৌমাভ বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই সিনেমার প্রযোজনার দায়িত্ব রয়েছে ডি কে ভারতী এবং সিদ্ধি বিনায়ক ক্রিয়েশন।

Published on: Sep 17, 2026, 19:01:03 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আগামী ২৫ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘অটবি’, যা তৈরি হয়েছে দুই বোনের জীবন নিয়ে। সৌমাভ বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই সিনেমার প্রযোজনার দায়িত্ব রয়েছে ডি কে ভারতী এবং সিদ্ধি বিনায়ক ক্রিয়েশন। ছবিতে অভিনয় করেছেন মধুমিতা সরকার, রাহুল বন্দ্যোপাধ্যায় আরিয়ান ভৌমিক, সাহেব চট্টোপাধ্যায় এবং ইনায়া চৌধুরী।

ভালোবাসার প্রতি অনীহা ডিম্পলের
ভালোবাসার প্রতি অনীহা ডিম্পলের

গোটা সিনেমা জুড়ে রয়েছে মনস্তাত্ত্বিক একটি গল্প। এই সিনেমায় দেখানো হবে দুই বোনকে যার মধ্যে বড় বোন ভালোবাসাকে একেবারেই প্রশ্রয় দিতে চায় না। ছোটবেলায় বাবা মায়ের মধ্যে হওয়া কিছু ভুল বোঝাবুঝির জন্য তার মনে ভালোবাসার প্রতি বিতৃষ্ণা তৈরি হয়েছে। কিন্তু বোনকে সে ভীষণ ভালোবাসে।

আরও পড়ুন: 'ওরা যাই বলুক তোমাকে...', স্বস্তিকা দিলেন নেতিবাচক মন্তব্য সামলানোর রেমিডি

সেই বোন হঠাৎ করেই একদিন হারিয়ে যায়। ডিম্পল জানতে পারে তানিয়া চামসুট্টি জঙ্গলে গিয়ে হারিয়ে গিয়েছে। এই জঙ্গলে যে যায় সে আর কখনো ফেরত আসে না, সে নাকি আত্মহত্যা করে। এই জঙ্গলে যেতে সকলে ভয় পায়। কিন্তু ডিম্পল নিজের বোনকে ফিরিয়ে আনার জন্য বদ্ধপরিকর।

ডিম্পলকে এই কাজে সাহায্য করবে রাহুল এবং সাহেব। ডিম্পল কি তানিয়াকে ফেরত নিয়ে আসতে পারবে? যদি আনতে পারে সে কি তার পুরনো বোনকে ফেরত পাবে? কিভাবে নিজের বোনকে বিপদমুক্ত করবে ডিম্পল? এত প্রশ্নের উত্তর জানা যাবে ছবি মুক্তি পেলে।

আরও পড়ুন: 'বন্ধু খুঁজে হাপিয়ে ওঠার আগে', আত্মসম্মানের কোন পাঠ পড়ালেন অপরাজিতা?

এই ছবির মাধ্যমে আবার বড় পর্দায় দর্শকরা দেখতে পাবেন রাহুল বন্দ্যোপাধ্যায়কে। ভোলেবাবা পার কারেগা ধারাবাহিক যখন প্রথম শুরু হয়েছিল সেই ধারাবাহিককে অভিনয় করেছিলেন মধুমিতা। কিন্তু পরবর্তীকালে ধারাবাহিকটি যখন নতুন ভাবে শুরু হয়েছিল তখন সেখানে অভিনয় করেছিলেন রাহুল, আর সেই ধারাবাহিকের শুটিং চলাকালীনই জলে ডুবে মৃত্যু হয়েছিল অভিনেতার।