...
...
Next Story

Avery Singha Roy: 'এই স্বপ্নের ভাগ মাকেও দিইনি...', কোন স্বপ্ন পূরণ হল আভেরির?

Avery Singha Roy: সবসময় চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে দেখা যায় আভেরি সিংহ রায়কে। কিন্তু প্রত্যেক অভিনেতা অভিনেত্রীদের কিছু না কিছু স্বপ্ন থাকে, যা তাদের কর্মক্ষেত্রে যাত্রা পথে কখনও পূরণ হয় কখনও আবার অপূর্ণই থেকে যায়।

Published on: Jul 11, 2026, 15:00:30 IST
Advertisement

Avery Singha Roy: সবসময় চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে দেখা যায় আভেরি সিংহ রায়কে। কিন্তু প্রত্যেক অভিনেতা অভিনেত্রীদের কিছু না কিছু স্বপ্ন থাকে, যা তাদের কর্মক্ষেত্রে যাত্রা পথে কখনও পূরণ হয় কখনও আবার অপূর্ণই থেকে যায়। তেমনি কৌশিক গঙ্গোপাধ্যায় এর ছবিতে অভিনয় করার একটি স্বপ্ন নিজের বুকে সযত্নে লালন করেছিলেন আভেরি।

কোন স্বপ্ন পূরণ হল আভেরির?
কোন স্বপ্ন পূরণ হল আভেরির?

যদিও স্বপ্নটা শুধুমাত্র তাঁর ছিল তা নয়, এই স্বপ্নের বীজ বুনে দিয়েছিলেন অভিনেত্রীর মা। একদিন রাস্তায় কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির পোস্টার দেখে যখন আভেরির মা তাকে বলেন, ‘যেদিন কৌশিক গাঙ্গুলির ছবিতে অভিনয় করবি সেদিন আমার ভীষণ আনন্দের দিন হবে।’ মায়ের এই স্বপ্ন যেদিন পূরণ হয়, সেদিন সেই কথা প্রথম মায়ের সঙ্গেই শেয়ার করেছিলেন অভিনেত্রী।

আরও পড়ুন: ‘শেষ কথাটা আর হয়নি’, রাহুলের মৃত্যুর পর কোন উপলব্ধি হয় যিশুর?

কোন ছবি? ‘আজও অর্ধাঙ্গিনী’। গত ১০ জুলাই বড় পর্দায় মুক্তি পেয়েছে ছবিটি আর এই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন আভেরি। তবে এই স্বপ্ন দেখার পাশাপাশি আরও একটি স্বপ্ন নিজের মনে লালন করে রেখেছিলেন অভিনেত্রী, যা একান্তই তাঁর নিজের ছিল।

আরও পড়ুন: একেবারেই পছন্দ নয় আরবানা, তাও কেন সেখানে ফ্ল্যাট কিনেছিলেন কৌশিক-চূর্ণী?

নতুন একটি মেয়েকে যেভাবে তাঁরা নিজের করে নিয়েছিলেন, নিমিষে ভয় কাটিয়ে দিয়েছিলেন, তা আশীর্বাদের থেকে কম কিছু নয়। ‘আজও অর্ধাঙ্গিনী’ তাই সারা জীবন খুব স্পেশাল হয়ে থাকবে আভেরির জীবনে। যদিও এই ছবিতে কাজ করার সুবাদে লগ্নজিতারও কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করার স্বপ্ন পূরণ হয়েছে, যা তিনি কিছুদিন আগেই জানিয়েছেন সংবাদ মাধ্যমকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks