...
...
Next Story

'যদি বিগ বসে যাই', জীতুর পর কি এবার ওয়াইল্ড কার্ড এন্ট্রি অভ্রজিতের?

প্রথম ১৫ জন প্রতিযোগী নিয়ে শুরু হয়েছিল বিগ বস বাংলা। তবে নিয়ম অনুযায়ী প্রতি সপ্তাহে একজন করে প্রতিযোগী বিগ বসের বাড়ি থেকে বিদায় নেবেন। একদিকে যেমন কিছু প্রতিযোগী বাড়ি থেকে চলে যাবেন তেমন অন্যদিকে একের অধিক প্রতিযোগী ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে যোগ দেবেন বিগ বসের বাড়িতে।

Published on: Sep 22, 2026, 23:13:00 IST
Advertisement

প্রথম ১৫ জন প্রতিযোগী নিয়ে শুরু হয়েছিল বিগ বস বাংলা। তবে নিয়ম অনুযায়ী প্রতি সপ্তাহে একজন করে প্রতিযোগী বিগ বসের বাড়ি থেকে বিদায় নেবেন। একদিকে যেমন কিছু প্রতিযোগী বাড়ি থেকে চলে যাবেন তেমন অন্যদিকে একের অধিক প্রতিযোগী ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে যোগ দেবেন বিগ বসের বাড়িতে।

জীতুর পর কি এবার ওয়াইল্ড কার্ড এন্ট্রি অভ্রজিতের?
জীতুর পর কি এবার ওয়াইল্ড কার্ড এন্ট্রি অভ্রজিতের?

ইতিমধ্যেই ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে বিগ বসের বাড়িতে এসেছেন রাজবীর এবং জীতু। সৌরভ দাসের বিগ বসের বাড়িতে আসার জল্পনা-কল্প না হলেও এই বিষয় নিয়ে মুখ খোলেননি অভিনেতা। তবে এর মধ্যেই একটি ইঙ্গিত পূর্ণ পোস্ট করতে দেখা যায় অভ্রজিৎকে।

আরও পড়ুন: 'দেব যেটা পারে না সেটাও...', ‘দাদাগিরি’র সঞ্চালক দেবকে নিয়ে কী বললেন অভিজিৎ?

সোশ্যাল মিডিয়ায় অভিনেতা একটি ছবি পোস্ট করে লেখেন, যদি বিগ বসে আমি যাই, ওয়াইল্ড কার্ড- এ, কি মনে হয় কি হবে। অভিনেতার এই পোস্ট দেখে অনেকেই ভাবছেন তাহলে হয়তো এবার তৃতীয় ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে হয়তো দেখতে পাওয়া যেতে পারে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের কিঙ্করকে।

তবে এই পোস্ট অভিনেতা মজার ছলে লিখেছেন কিনা সেটা জানা না গেলেও পোষ্টের কমেন্ট বক্স দেখে যা বোঝা যায়, অনুরাগীরা ভীষণভাবে চান চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের সেই বন্ধুত্বকে বিগ বসের বাড়িতে দেখতে। আর্য স্যার আর কিঙ্কর স্যারের সেই বন্ধুত্ব এবার রিয়েল লাইফে দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

আরও পড়ুন: মিঠুকে ছবিতে আনার স্বপ্ন অধরাই থেকে গেল ঋতুপর্ণার, নায়িকার প্রয়াণে স্তব্ধ প্রসেনজিৎও

কেউ কেউ আবার নন্দিনীর কথা টেনে লেখেন, বিগ বসের ঘরে, আগে থেকেই রাজনন্দিনী রয়েছেন। আর্য স্যারও চলে এসেছেন, তাহলে আর একজন বাকি থাকে কেন! তবে এই পোষ্ট অভ্রজিৎ মজার ছলে করেছেন নাকি সত্যিই তিনি বিগ বসের ঘরে যাবেন কিনা সেটা সময় বলতে পারবেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks