...
...
Next Story

Bharat Kaul: 'বিগ বস’-এর উত্তাপ ছেড়ে মাইনাস ৩ ডিগ্রি ঠান্ডায় ভরত কল! বউ-মেয়েকে নিয়ে কোথায় ঘুরতে গেলেন?

Bharat Kaul: বিগ বস থেকে আউট হওয়ার পর ঘরের বাইরের কাজ গুছিয়েই বেরিয়ে পড়লেন শিকড়ের টানে। স্ত্রী জয়শ্রী ও মেয়ে আয়রাকে নিয়ে কাশ্মীর ভ্রমণে ভরত কল।

Published on: Nov 18, 2026, 12:00:21 IST
Advertisement

রিয়ালিটি শো ‘বিগ বস’-এর অন্দরমহলের তপ্ত আবহ ও সমস্ত বিতর্ক থেকে এবার একেবারে শীতল পরিবেশে পাড়ি জমালেন টলিউডের জনপ্রিয় অভিনেতা ভরত কল। কাজের ব্যস্ততা এবং খেলার উত্তাপকে দূরে সরিয়ে রেখে পরিবারকে নিয়ে তিনি উড়ে গিয়েছেন ভূ-স্বর্গ কাশ্মীরে। বর্তমানে সেখানে বাইরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে, প্রায় মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস! সেই কনকনে ঠান্ডার মাঝেই স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায় এবং আদরের মেয়ে আয়রা-কে সঙ্গে নিয়ে চুটিয়ে ছুটি উপভোগ করছেন অভিনেতা।

'বিগ বস’-এর উত্তাপ ছেড়ে মাইনাস ৩ ডিগ্রি ঠান্ডায় ভরত কল! বউ-মেয়েকে নিয়ে কোথায় ঘুরতে গেলেন?
'বিগ বস’-এর উত্তাপ ছেড়ে মাইনাস ৩ ডিগ্রি ঠান্ডায় ভরত কল! বউ-মেয়েকে নিয়ে কোথায় ঘুরতে গেলেন?

নিজের শিকড়ে ফিরলেন কাশ্মীরি পণ্ডিত ভরত:

ভরত কলের এই কাশ্মীর সফর কেবল নিছক একটি ভ্রমণ নয়, বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর গভীর আবেগ ও শিকড়ের টান। কারণ ভরত কল জন্মসূত্রে একজন কাশ্মীরি পণ্ডিত। তাই ভূ-স্বর্গের মাটিতে পা রাখা মানেই তাঁর কাছে নিজের শিকড়ে ফিরে যাওয়া।

সম্প্রতি প্রকাশ্যে আসা ছবিগুলোতে দেখা যাচ্ছে, শ্রীনগর বিমানবন্দরে ‘ওয়েলকাম টু কাশ্মীর’ (Welcome to Kashmir) বোর্ডের নিচে স্ত্রী জয়শ্রী ও মেয়ে আয়রার সঙ্গে হাসিমুখে পোজ দিয়েছেন ভরত। এছাড়াও পাহাড় ও পাইন গাছের মনোরম প্রাকৃতিক দৃশ্যের সামনে স্ত্রী জয়শ্রীর সঙ্গে কাশ্মীরি কাজের শাল জড়িয়ে একটি সেলফিও তুলেছেন তিনি।

মাইনাস ৩ ডিগ্রি ঠান্ডায় পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম:

‘বিগ বস’-এর ঘরে থাকাকালীন নানা টানাপোড়েন এবং মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হয়েছিল ভরত কলকে। শো থেকে বেরোনোর পর তাই নিজের মতো করে কিছুটা প্রশান্তি খুঁজছিলেন তিনি। কাশ্মীরের মাইনাস ৩ ডিগ্রি তাপমাত্রায় শীতের পোশাকে সেজে স্ত্রী ও কন্যার সঙ্গে কাটানো এই মুহূর্তগুলো অভিনেতাকে যে ভীষণভাবে চাঙ্গা করে তুলেছে, তা তাঁর ছবিগুলো দেখেই স্পষ্ট। অনুরাগীরাও প্রিয় অভিনেতাকে পরিবারের সঙ্গে এভাবে ফুরফুরে মেজাজে দেখে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

বিগ বসে নিয়ে মনোবিদের সাহায্য:

সম্প্রতি এক পডকাস্টে ভরত কল ফাঁস করেছেন, বিগ বস বাংলা এমন একটি যুদ্ধ ক্ষেত্র যেখানে ১৫ জন প্রতিযোগী যুদ্ধক্ষেত্রে নেমেছিলেন যুদ্ধ করতে। কিন্তু বাড়ির সদস্যদের থেকে দূরে থাকতে থাকতে এক একটা সময় মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন বিগ বসের ঘরে থাকা প্রত্যেক সদস্য। এই মানসিক সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য বিগ বস প্রত্যেক প্রতিযোগীদের জন্য রেখেছিলেন একজন সাইকোলজিস্ট, যিনি সব সময় থাকতেন প্রতিযোগীদের মানসিকভাবে জোর দেওয়ার জন্য।

ভরত কল জানান, ১৭ তম দিনে এবং ৪০ তম দিনে তিনি মনোবিদের সাহায্য চেয়েছিলেন বিগ বসের কাছে। টিমের তরফ থেকে সেই ব্যবস্থা করেও দেওয়া হয়েছিল। প্রায় আধ ঘন্টা তিনি কথা বলেছিলেন মনোবিদের সঙ্গে। যেভাবে মানসিক দিক থেকে বারবার তিনি ভেঙ্গে পড়ছিলেন তার জন্য তিনি নিজে থেকেই চেয়েছিলেন এই সাহায্য।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks