বিগত কিছু বছরে ক্যামেরার সামনে আর ধরা দিতে দেখা যায়নি আয়েশা ভট্টাচার্যকে। এক সময় তিনি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু বর্তমানে আয়েশাকে দেখতে পাওয়া যায় বিভিন্ন রিল এবং ভিডিও তৈরি করতে। তবে একজন সুদক্ষ অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন অসাধারণ নৃত্যশিল্পী। তবে আয়েশার আরও একটি পরিচয় আছে, তিনি দুর্দান্ত ডাবিং শিল্পী।

২০১২ সালে ঘটে যাওয়া এমন একটি ঘটনার কথা, এবার সকলের সামনে তুলে ধরলেন আয়েশা। ‘তোর নাম’ ও ‘ক্লাসরুম’, এই দুটি ছবির কথা অনেকেই জানেন। প্রেমের গল্প নিয়ে তৈরি এই দুটি ছবিতেই ধরা দিয়েছিলেন নবাগত দুই অভিনেতা অভিনেত্রী। কিন্তু যে ঘটনাটা অনেকে জানেন না সেটি হল এই দুটি ছবিতেই অভিনেত্রীর গলার ডাবিং করেছিলেন আয়েশা।
আরও পড়ুন: 'আমি চাই সায়ক একটু শান্তি পাক', বিগ বসে যাওয়ার জল্পনা উড়িয়ে দিলেন স্যান্ডি
আয়েশার কথায়, ২০১২ সালে তোর নাম ছবির জন্য তিনি সিলেট হয়েছিলেন কিন্তু সেই সময় ‘অরক্ষণীয়া’ সিরিয়ালে অভিনয় করার জন্য সেই সিনেমা হাত থেকে চলে যায়। কিন্তু পরিচালকের একান্ত অনুরোধে তিনি হিরোইনের গলা ডাবিং করেন। কিন্তু যখন ছবি মুক্তি পায় তখন না তাঁকে ডাকা হয় মুভির প্রিমিয়ার শোতে, না তিনি কোনও প্রচার পান।
দুঃখের সঙ্গে অভিনেত্রী জানান, মুম্বই বা সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডাবিং শিল্পীকে যেভাবে সম্মান দেওয়া হয় সেই সম্মান দেওয়া হয় না বাংলায়। তবে তোর নাম সিনেমায় যে হিরোইন অভিনয় করেছিলেন তাঁর সঙ্গে আয়েশার মুখের অনেকটা মিল থাকার কারণে অনেকেই তখন ভেবেছিলেন যে আয়েশাই হয়তো অভিনেত্রী।
{{/usCountry}}দুঃখের সঙ্গে অভিনেত্রী জানান, মুম্বই বা সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডাবিং শিল্পীকে যেভাবে সম্মান দেওয়া হয় সেই সম্মান দেওয়া হয় না বাংলায়। তবে তোর নাম সিনেমায় যে হিরোইন অভিনয় করেছিলেন তাঁর সঙ্গে আয়েশার মুখের অনেকটা মিল থাকার কারণে অনেকেই তখন ভেবেছিলেন যে আয়েশাই হয়তো অভিনেত্রী।
{{/usCountry}}আরও পড়ুন: নিজেই চেয়েছিলেন বাড়ি যেতে, ‘বিগ বস বাংলা’ তাই বিদায় জানাল অনিন্দ্যকে
আনন্দের সঙ্গে অভিনেত্রী জানান, এখনও বহু মানুষ তাঁর গলা বুঝতে পারেন এবং জিজ্ঞাসা করেন যে ওই দুটি ছবিতে তিনি ডাবিং করেছিলেন কিনা। একজন অভিনেত্রীর গলা এইভাবে চিনে তাঁকে জিজ্ঞাসা করা এটা নেহাত কম কথা নয়। আয়েশার এই পোষ্টের কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে তাঁরা এই পোষ্টের মাধ্যমেই জানলেন যে ‘তোর নাম’ ছবিতে আয়েশা অভিনয় করেননি।