'কতদিন ওরা বাঁচাবে?', আয়ুষ্মানকে ফের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

বিগত কিছুদিনে বলিউডের প্রথম সারির তারকারা, একের পর এক হুমকির চিঠি বা ফোন পাচ্ছেন। একদিকে যেমন অমিতাও বচ্চনের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি, দেওয়া হয়েছে তেমন অন্যদিকে সরাসরি আক্রমণ করা হয়েছে টাইগার শ্রফকে। এছাড়াও তুষার কাপুর আর আয়ুষ্মান খুরানাকে হুমকির অডিও পাঠানো হয় খুব সম্প্রতি।

Published on: Nov 9, 2026, 22:03:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বিগত কিছুদিনে বলিউডের প্রথম সারির তারকারা, একের পর এক হুমকির চিঠি বা ফোন পাচ্ছেন। একদিকে যেমন অমিতাভ বচ্চনের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি, দেওয়া হয়েছে তেমন অন্যদিকে সরাসরি আক্রমণ করা হয়েছে টাইগার শ্রফকে। এছাড়াও তুষার কাপুর আর আয়ুষ্মান খুরানাকে হুমকির অডিও পাঠানো হয় খুব সম্প্রতি।

আয়ুষ্মানকে ফের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের
আয়ুষ্মানকে ফের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

গত ৪ নভেম্বর আয়ুষ্মানকে একটি অডিও পাঠানো হয় যেখানে অভিনেতার কাছে বিপুল অংকের টাকা চাওয়া হয় এবং খুনের হুমকি দেওয়া হয়। কিন্তু এই ব্যাপারে তদন্ত শুরু হলেও মাত্র ৫ দিনের মাথায় আবার আয়ুষ্মান পেলেন একটি অডিও ক্লিপিং, যেখানে অভিনেতার উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন করা হয়, কতদিন ওরা আপনাকে বাঁচাবে?

আরও পড়ুন: মানুষ নয়, লড়াই করতে হবে টেকনোলজির সঙ্গে, ‘মৃগয়া ১.৫’ ট্রেলারে রয়েছে বড় চমক

জানা গিয়েছে, অভিনেতাকে যে অডিও বার্তা পাঠানো হয়েছে তারা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। অডিওয় বলা কথা অনুযায়ী, যিনি অডিওটি পাঠাইয়াছেন তিনি অনিল পণ্ডিত, লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই। আয়ুষ্মানকে বারংবার ফোন তোলার কথা বলা হয় ওই অডিওতে।

আয়ুষ্মানের উদ্দেশ্যে অনিল বলেন, ‘আমি আপনাকে ফোন করেছিলাম কিন্তু আপনি ফোন ধরেননি। কেটে দিয়েছেন। আমরা শুধু একটা বার্তা পৌঁছে দিতে চাই আপনাকে, দয়া করে ফোন ধরুন, কথা বলুন। যদি কোনও বিষয় মেটাতে চান তাহলে মেটাতে পারেন। কিন্তু যদি এমন আচরণ বজায় রাখেন তাহলে কিন্তু টাইগার শ্রফের সঙ্গে যা ঘটেছিল আপনার ক্ষেত্রেও তাই ঘটবে। চন্ডিগড়ে আপনি কোথায় থাকেন সেই সব তথ্য আমাদের কাছে আছে। একবার কথা বলে নিন আমরা আপনাকে বিরক্ত করব না। যদি কথা বলতে রাজি থাকেন আমাদের আপত্তি নেই। আমরা কিন্তু কথা বলার জন্যই আপনাকে ফোন করেছিলাম।’

আরও পড়ুন: দীপাবলিতে সকলের থেকে ক্ষমা চাইলেন অমিতাভ, সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন তিনি?

অনিল আরো বলেন, ‘এই ভিডিও ক্লিপ শোনার পর অবশ্যই ফোন করবেন আমাদের। যদি না করেন তাহলে বুঝে যাব আপনি অন্য পথ বেছে নিতে চাইছেন। আপনি যদি পুলিশের কাছে যান তাহলে আমাদের কোন সমস্যা নেই। যারা আপনাকে নিরাপত্তা দিচ্ছে, তারা আপনাকে কতদিন রক্ষা করতে পারবে? প্রতিদিন ভাগ্য সহায় হলে তবেই আপনি বাঁচতে পারবেন। যেদিন আমাদের ভাগ্য সহায় হবে, আমরা আপনার ক্ষতি করে দিতে পারব। আপনাকে বা আপনার পরিবারের যে কোন সদস্যকে আমরা শেষ করে দিতে পারি। তাই বিষয়টি কথা বলার মাধ্যমে মিটিয়ে নেওয়াই ভালো। আমরা অপেক্ষায় থাকবো।’

এর আগে, আয়ুষ্মান খুরানা এবং তুষার কাপুর সহ বিভিন্ন বলিউড তারকাদের হুমকি দিয়ে ইমেল পাঠানোর অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ। বৈভব মিশ্র নামে অভিযুক্ত ব্যক্তি একজন আইটি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। বুধবার বেঙ্গালুরু থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, তিনি লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সদস্য সেজে সবাইকে হুমকি দিয়ে অডিও বার্তা পাঠাচ্ছিলেন।