যে কোনও মূল্যে বাঁচাতে হবে মেয়েকে, ‘বাবা’ বিক্রমের আত্মত্যাগের গল্প দেখবেন দর্শক
অ্যাকশন হিরো হিসেবে বারবার নিজেকে প্রমাণ করেছেন বিক্রম চট্টোপাধ্যায়। কিন্তু এবারে সেই অ্যাকশন তিনি দেখাবেন নিজের সন্তানের জন্য। এবার এক ছোট্ট কন্যা সন্তানের বাবা হয়ে আসতে চলেছেন বিক্রম।
অ্যাকশন হিরো হিসেবে বারবার নিজেকে প্রমাণ করেছেন বিক্রম চট্টোপাধ্যায়। কিন্তু এবারে সেই অ্যাকশন তিনি দেখাবেন নিজের সন্তানের জন্য। এবার এক ছোট্ট কন্যা সন্তানের বাবা হয়ে আসতে চলেছেন বিক্রম। ‘সন্তানের জন্য মরার আগে দুবার ভাববো না, মারার আগে একবারও ভাববো না’, এই ট্যাগলাইন দিয়ে ছবিটির প্রথম ঝলক প্রকাশে এসেছিল এই বছরেই।

ছবিটি গত ১৯ জুন বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল। ফাদার্স ডে উপলক্ষে এই ছবিটি দর্শকদের উপহার দিতেন পরিচালক কিন্তু পরবর্তীকালে অনিবার্য কারণে ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। ছবিটির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর এবার প্রকাশ্যে এল ছবির প্রি টিজার।
আরও পড়ুন: হয়ে গেল ‘ডাকিনী বিদ্যা’- র লুক সেট, বড় চমক ঋষভ- সাহেব-পারিজাতের
ছবি মুক্তি পাবে আগামী ৪ ডিসেম্বর। ছবির টিজার দেখে এইটুকু বোঝা যাচ্ছে যে একজন বাবা তার মেয়ের জীবন রক্ষার জন্য নিজের জীবনকেও বাজি লাগিয়ে দেবে। তবে এই গোটা লড়াইটা শুধু মেয়ের অসুস্থতার জন্য নাকি এর পেছনে রয়েছে অন্য কোন গল্প, সেটা জানার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে পরের মাস পর্যন্ত।
ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে। আবেগ, অ্যাকশন এবং পারিবারিক সম্পর্কের এক অনন্য মেলবন্ধনে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন জিৎ চক্রবর্ত্তী, যা তাঁর পরিচালিত পঞ্চম চলচ্চিত্র এবং প্রযোজক হিসেবে প্রথম কাজ।ছবিতে আরও অভিনয় করেছেন কিরণ মজুমদার, অপরাজিতা আঢ্য, মমতা শঙ্কর, দেবরাজ ভট্টাচার্য, কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু-সহ আরও অনেকে।
ছবিতে গৌরব নামে এক তরুণ সাংবাদিকের জীবনের গল্প উঠে এসেছে, যে অনাথ আশ্রমে বড় হয়ে পৃথিবীর সেরা বাবা হওয়ার স্বপ্ন দেখেন, ছোটবেলার সঙ্গী রাইকে বিয়ে করে তাঁদের কন্যাসন্তানের জন্ম হলেও সন্তানের প্রতি অতিরিক্ত সুরক্ষাবোধ তাঁদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করে।
আরও পড়ুন: 'শান্তিতে খুন পর্যন্ত করতে পারবো না', AI নিয়ে বিরক্তি প্রকাশ মানসীর
এই ব্যক্তিগত জীবনের পাশাপাশি গৌরব জড়িয়ে পড়েন কলকাতার এক ভয়ঙ্কর শিশু পাচার চক্রের বিরুদ্ধে লড়াইয়ে, যেখানে সাংবাদিকতার নৈতিক দায়িত্ব এবং বাবার আবেগের টানাপোড়েনে তিনি শুরু করেন এক প্রাণপণ সংগ্রাম। রোম্যান্স, পারিবারিক সম্পর্কের ওঠাপড়া, হাস্যরসের পাশাপাশি সমাজের কঠিন বাস্তব—রাস্তার শিশুদের দুর্দশা এবং সংগঠিত ট্র্যাফিকিংয়ের অন্ধকার দিক, এই ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে।
E-Paper

