প্রাণ সংশয় বিনায়কের, কোন জাদুতে বাবলি বাঁচাবে স্বামীর প্রাণ?
‘বাবলি সুন্দরী’ ধারাবাহিকের গল্প অনুযায়ী, বিনায়কের জীবনে নেমে এসেছে ঘোর বিপদ। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে সে। ছোট মেয়ে বেবি নিষ্পাপ ভাবে বাবলিকে জিজ্ঞাসা করে, রথ টানলে কি তার বাবা ভালো হয়ে যাবে? এই কথার উত্তর দিতে পারে না বাবলি।
‘বাবলি সুন্দরী’ ধারাবাহিকের গল্প অনুযায়ী, বিনায়কের জীবনে নেমে এসেছে ঘোর বিপদ। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে সে। ছোট মেয়ে বেবি নিষ্পাপ ভাবে বাবলিকে জিজ্ঞাসা করে, রথ টানলে কি তার বাবা ভালো হয়ে যাবে? এই কথার উত্তর দিতে পারে না বাবলি।
কোন জাদুতে বাবলি বাঁচাবে স্বামীর প্রাণ?
বাবলি যখন জগন্নাথ দেবের কাছে নিজের স্বামীর প্রাণ ভিক্ষা করছেন ঠিক তখনই খবর এল, বিনায়কের অবস্থা আরো খারাপ। এই কথা শুনে নিজেকে রাখতে পারে না সে। ছুটে চলে যায় বিনায়কের কাছে। হাসপাতালের বেডে শুয়ে থাকা বিনায়ককে রেখে নিজেকে আর স্থির ফিরে রাখতে পারে না বাবলি।
বিনায়ককে সুস্থ করার জন্য বিনায়কের কাছে গিয়ে বাবলি বলে, 'যদি আপনি ভাল হয়ে না ওঠেন তাহলে কিন্তু আপনার দুই মেয়েকে আমি অত্যাচার করব। অন্তত আমার জন্য না হোক মেয়েদের জন্য ভালো হয়ে উঠুন। আমাকে না ভালোবাসো না অন্তত মেয়েদের তো ভালবাসেন।' বাবলির এই কথা বলার পরেই ধীরে ধীরে জ্ঞান ফিরে আসে বিনায়কের। সে জড়িয়ে ধরে বাবলিকে।
ধারাবাহিকের এই নতুন প্রমো থেকে বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে যে আগামী দিনে বাবলি আর বিনায়কের মধ্যে যে দূরত্ব তা আস্তে আস্তে সরে যাবে। তৈরি হবে বিনায়ক আর বাবলির নতুন সংসার। কিন্তু সেই সংসার কতটা সুখের হবে, বাড়ির বাকি সদস্যরা বাবলিকে মেনে নেবে কিনা সেটা দেখা যাবে ধারাবাহিকের আগামী পর্বগুলোতে।
বিনায়ক চরিত্রে অভিনয় করছেন হানি বাফনা। হানির মেয়ের চরিত্রে অভিনয় করছেন বিয়াস। ছোট মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে শ্রীনিকা ঘোষালকে। এই ধারাবাহিকের হাত ধরে বহুদিন বাদে ছোট পর্দায় দেখতে পাওয়া গেল পুষ্পিতা মুখোপাধ্যায়কে। বাবলি সুন্দরী অর্থাৎ নাম ভূমিকায় অভিনয় করছেন স্নেহা গুড়িয়া।
Home/Entertainment/প্রাণ সংশয় বিনায়কের, কোন জাদুতে বাবলি বাঁচাবে স্বামীর প্রাণ?