‘আমার ফোন থেকে বন্ধুদের নাম্বার চুরি করে…’, স্বামীকে নিয়ে যা বললেন রূপসা
কখনও নেতিবাচক চরিত্রে, কখনও আবার ইতিবাচক চরিত্রে অভিনয় করেছেন রূপসা চট্টোপাধ্যায়। ব্যক্তিগত জীবন নিয়েও বারবার এসেছেন খবরের শিরোনামে। ছেলের জন্মদিন হোক অথবা নিজের বিবাহ বার্ষিকী, সবকিছুই ধুমধাম করেই পালন করতে ভালোবাসেন অভিনেত্রী।
কখনও নেতিবাচক চরিত্রে, কখনও আবার ইতিবাচক চরিত্রে অভিনয় করেছেন রূপসা চট্টোপাধ্যায়। ব্যক্তিগত জীবন নিয়েও বারবার এসেছেন খবরের শিরোনামে। ছেলের জন্মদিন হোক অথবা নিজের বিবাহ বার্ষিকী, সবকিছুই ধুমধাম করেই পালন করতে ভালোবাসেন অভিনেত্রী।
স্বামীকে নিয়ে যা বললেন রূপসা
আগামী ১৯ জুলাই রূপসার জন্মদিন। কিছুদিন আগেই জন্মদিন উপলক্ষে নিজেকেই এটি নতুন গাড়ি উপহার দিয়েছেন রূপসা। একটি স্টিল রঙের Renult Kwid কিনেছেন রূপসা। একাধিক রিপোর্ট অনুসারে গাড়িটির অনরোড প্রাইজ কলকাতায় ৪.৫৩ লাখ থেকে ৫.৬১ লাখ টাকার আশেপাশে।
এবার জন্মদিনের মাত্র ৬ দিনের মাথায় পরিবার এবং বন্ধুদের থেকে একটি স্পেশাল সারপ্রাইজ পেলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী যেখানে দেখতে পাওয়া যাচ্ছে বাবা মা, শশুর শাশুড়ি, স্বামী সন্তান সহ উপস্থিত কাছের মানুষরা। সকলে মিলে বাড়িতে সাজিয়ে তুলেছে, শুধুমাত্র রূপসার জন্য।
কাছের মানুষদের থেকে এই সারপ্রাইজ পেয়ে ভীষণ আনন্দিত রূপসা সমাজ মাধ্যমে লেখেন, ‘যখনই দেখি এই মানুষগুলো আমাকে এতটা ভালবাসে, মনে হয় নিশ্চয়ই অনেক ভালো কাজ করে তারপরেই জন্মে এই মানুষগুলোকে আমার পরিবার হিসেবে পেয়েছিলাম। আমার প্রি বার্থডে সেলিব্রেশনের জন্য, এই অক্লান্ত পরিশ্রম, এতদিনের আমাকে না বলা আয়োজন, আমার ফোন থেকে বন্ধুদের নাম্বার চুরি করে তাদের ডেকে আনা, এত ভালো ভালো রান্না করা, তারপর আবার এত উপহার দিয়ে আমাকে রানীর মতো করে রাখা, এই সবটার জন্য ধন্যবাদ বলে ছোট করার মতো সাহস আমি দেখাবো না। শুধু ভগবানের কাছে কামনা করব সারাটা জীবন যেন এই রকমই থাকি আমরা। ভালোবাসায়।’
রূপসা একদম অল্প বয়সেই পা রেখেছেন বিনোদন জগতে। শুরুটা হয়েছিল নাচ দিয়ে। মাত্র আড়াই বছর বয়স থেকে তিনি নাচ শেখা শুরু করেন। একসময় মমতাশঙ্করের নাচের দলেও কাজ করেছেন। প্রাথমিকভাবে কোরিওগ্রাফার হওয়ার ইচ্ছে থাকলেও, পরবর্তীতে অভিনয়ে পা রাখা। সাম্প্রতিক সময়ে 'তুঁতে' ও 'জগদ্ধাত্রী'-র মতো হাই-রেটিং ধারাবাহিকে খলচরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। আর আপাতত তাঁকে দেখা যাচ্ছে পরিণীতা-তে।
Home/Entertainment/‘আমার ফোন থেকে বন্ধুদের নাম্বার চুরি করে…’, স্বামীকে নিয়ে যা বললেন রূপসা