স্টার জলসার নতুন বাংলা ধারাবাহিক ‘আশীর্বাদ’-এ এবার এন্ট্রি ঘটল ‘বাবলি সুন্দরী’র কুহু ওরফে মধুরিমা মুখোপাধ্যায়। জানা গিয়েছে যে, গল্পে তাঁর চরিত্রের নাম উদিতা। ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আশীর্বাদ। স্টার জলসায় সম্প্রচার শুরু হয়েছে ২৮ সেপ্টেম্বর, থেকে প্রতিদিন সন্ধ্যা ৬:০০ টায়।

এর আগে মধুরিমা মুখার্জিকে দেখা গিয়েছে পরিণীতা, অনুরাগের ছোঁয়া, কোন গোপনে সহ-একাধিক জনপ্রিয় মেগায়। আশীর্বাদ ধারাবাহিকের গল্পে দেখা যাচ্ছে যে মা-মরা চার ভাই আর তাঁদের বাবার ছন্নছাড়া সংসার। যেখানে আলমারিতে থাকে চায়ের পাতা। আর সেই বাড়িতে বিয়ে হয়ে আসে মোহনা। নিজের গুণে কীভাবে এই পাঁচ পুরুষের মাঝে নিজেকে মানিয়ে নিতে পারে সে, এখন সেটাই দেখার অপেক্ষা।
'রাখি বন্ধন'-এর 'বন্ধন' চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পেয়েছিলেন সোহম বসু রায় চৌধুরী। এবার সেই অভিনেতাকেই নতুন অবতারে দেখা যাবে 'আশীর্বাদ'-এ। তাঁর চরিত্রের নাম ‘মল্লার’। মল্লারের ইচ্ছে, একটি মিষ্টি বউ বাড়িতে এনে নিজের ছন্নছাড়া সংসারটাকে গুছিয়ে নেবে সে।
মল্লারের বাড়ির নাম ভালোবাসা। সকাল হলেই মদের বোতল নিয়ে বসে পড়েন বাবা। ছোট ছেলে মল্লার, যে পেশায় একজন ট্যাক্সি চালক, সে একমাত্র চেষ্টা চালিয়ে যায় সংসার গোছানোর। প্রসঙ্গত, আশীর্বাদ ধারাবাহিকটি ‘ও মোর দরদিয়া’-র জায়গা নিয়েছে। মধুরিমা নিজেও তাঁর আশীর্বাদ ধারাবহিকে থাকার খবরে সিলমোহর দিয়েছেন।
এদিকে, শুরুর আগে থেকেই কটাক্ষের মুখে পড়ে আশীর্বাদ মেগাটি। সিরিয়ালের প্রথম ঝলক দেখেই অনেকেই জানিয়েছিলেন, এই ধারাবাহিকটি কালার টিভির ‘বরেলি কি বচ্চন’ ধারাবাহিকের বাংলা সংস্করণ। আবার অনেকেই এও মনে করেছেন সোহমের থেকে বয়সে বড় লাগছে মোহনাকে। কেউ কেউ তো ‘মা-ছেলে’ বলেও করেছেন ট্রোল।
{{/usCountry}}এদিকে, শুরুর আগে থেকেই কটাক্ষের মুখে পড়ে আশীর্বাদ মেগাটি। সিরিয়ালের প্রথম ঝলক দেখেই অনেকেই জানিয়েছিলেন, এই ধারাবাহিকটি কালার টিভির ‘বরেলি কি বচ্চন’ ধারাবাহিকের বাংলা সংস্করণ। আবার অনেকেই এও মনে করেছেন সোহমের থেকে বয়সে বড় লাগছে মোহনাকে। কেউ কেউ তো ‘মা-ছেলে’ বলেও করেছেন ট্রোল।
{{/usCountry}}