Babli Sundori: মুখোশের আড়াল থেকে বেরিয়ে এল বাবলি, সিরিয়ালের প্রোমো দেখে হেসে খুন নেটপাড়া
Babli Sundori: কিছুদিন আগেই জানা গিয়েছিল, স্টার জলসায় আসতে চলেছে নতুন একটি ধারাবাহিক যেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন হানি বাফনা। ধারাবাহিকের নাম বাবলি সুন্দরী। এই ধারাবাহিকে সিঙ্গল ফাদারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতাকে।
Babli Sundori: কিছুদিন আগেই জানা গিয়েছিল, স্টার জলসায় আসতে চলেছে নতুন একটি ধারাবাহিক যেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন হানি বাফনা। ধারাবাহিকের নাম ‘বাবলি সুন্দরী’। এই ধারাবাহিকে সিঙ্গল ফাদারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতাকে। পাশাপশি এও জানা গিয়েছিল, ধারাবাহিকে অভিনেতার মেয়ের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী শ্রীনিকা ঘোষাল।
মুখোশের আড়াল থেকে বেরিয়ে এল বাবলি
এই নতুন সিরিয়াল শুরু হওয়ার খবরের মাঝেই এবার প্রকাশ্যে এল ধারাবাহিকের নতুন প্রমো। নতুন প্রমোয় দেখতে পাওয়া যাচ্ছে গ্রামের একটি মেলায় মুখোশ পরে ঢুকছে একটি মেয়ে। সকলেই মেয়েটিকে দেখে ‘সুন্দরী’ বলে চিৎকার করছে। কিন্তু মুখোশের আড়ালে কে রয়েছে, সেটা কেউ দেখতে পাচ্ছে না।
মেলায় দাঁড়িয়ে থাকা সকলে যখন বাবলিকে মুখোশ খোলার জন্য অনুরোধ করায় অবশেষে মুখোশ থেকে বেরিয়ে আসে বাবলি। কিন্তু সুন্দর মুখের পেছনে অসুন্দর বাবলিকে দেখে থমকে যায় সকলে। কিন্তু সেই দৃশ্য পরক্ষণেই পাল্টে যায় যখন বাবলি, তার ভঙ্গিতে সকলকে হাসাতে শুরু করে। বোঝাই যাচ্ছে, এই ধারাবাহিকে ভাবলে এমন একটি চরিত্রে অভিনয় করছে যে স্ট্যান্ড আপ কমেডির মাধ্যমে লোক হাসায়।
এই ধারাবাহিকে ‘বাবলি’ চরিত্রে অভিনয় করছেন ডান্স বাংলা ডান্স খ্যত স্নেহা গুড়িয়া। ধারাবাহিকে হানির বিপরীতে অভিনয় করবেন এই অভিনেত্রী। তবে গল্পের প্লট অনুযায়ী এর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অমৃতা দেবনাথকেও। এছাড়াও এই ধারাবাহিকের অভিনয় করবেন স্নেহা চট্টোপাধ্যায়, পুষ্পিতা মুখোপাধ্যায় সহ আরও অনেকে।
সাহানা দত্ত প্রযোজিত হানি এমন একজন বাবার চরিত্রে অভিনয় করবেন যার স্ত্রী হঠাৎ মারা যায়। স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে বড় করে তোলার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় সে। কিন্তু একা মেয়েকে সামলাতে গিয়ে জীবনে কোন ঝড়ঝাঁপটা সামলাতে হবে হানিকে। কীভাবেই বা হানির জীবনে আসবে নতুন নারী, সেটা পরবর্তী সময়ে বোঝা যাবে।
তবে ধারাবাহিকের প্রমোপ্রকাশে এলেও কবে থেকে এটি সম্প্রচারিত হবে সেটা এখনও জানা যায়নি, তাই বলা মুশকিল এই ধারাবাহিকটি আসার পর কোন ধারাবাহিকের কপাল পুড়বে। তবে আপাতত বাবলি সুন্দরীকে দেখে বেশ খুশি সকলে। অনেকদিন পর এমন প্রাণ খোলা একটি প্রমো দেখে সিরিয়াল নিয়ে আশাবাদী দর্শকরা।
News/Entertainment/Babli Sundori: মুখোশের আড়াল থেকে বেরিয়ে এল বাবলি, সিরিয়ালের প্রোমো দেখে হেসে খুন নেটপাড়া