Babli Sundori: ঈর্ষাই কি কাছাকাছি আনবে বিনায়ক-বাবলিকে? নতুন করে গড়বে তাদের সংসার?

Babli Sundori: খুব সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক বাবলি সুন্দরী। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে যিনি অভিনয় করছেন তাকে প্রথমে অন্যরকম ভাবে দেখানো হলেও খুব সম্প্রতি তাঁর আসল চেহারা প্রকাশ্যে আনা হয়েছে।

Published on: Jul 8, 2026, 17:30:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

খুব সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘বাবলি সুন্দরী’। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে যিনি অভিনয় করছেন তাকে প্রথমে অন্যরকম ভাবে দেখানো হলেও খুব সম্প্রতি তাঁর আসল চেহারা প্রকাশ্যে আনা হয়েছে।

ঈর্ষাই কি কাছাকাছি আনবে বিনায়ক-বাবলিকে?
ঈর্ষাই কি কাছাকাছি আনবে বিনায়ক-বাবলিকে?

ধারাবাহিকের গল্প অনুযায়ী,বিনায়কের বাড়িতে আয়ার কাজ করত বাবলি। কিন্তু গোটা পরিবারের একেবারেই পছন্দ ছিল না বাবলিকে। এই সবকিছুর মধ্যেই কিছুটা বাধ্য হয়ে বাবলিকে বিয়ে করতে হয় বিনায়ককে। কিন্তু মন থেকে সে কিছুতেই মেনে নিতে পারে না বাবলিকে। কিন্তু এর পরেই বেবিকে সুস্থ করার জন্য নিজেকে সম্পূর্ণ পাল্টে দেয় বাবলি।

আরও পড়ুন: মারাত্মক অসুস্থ রাজেশ শর্মা, ভর্তি হয়েছেন হাসপাতালে, কী হয়েছে অভিনেতার?

বাবলির সৌন্দর্য দেখে অবাক হয়ে যায় সকলে। কিন্তু বাবলির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গোটা পরিবার একজোট হয়। একের পর এক সমস্যায় পড়তে থাকে বাবলি। তার মধ্যেই সিঁড়ি থেকে পড়ে পায়ে চোট লাগে তার। নিজের ঘরে বাবলির সেবা করতে শুরু করে বিনায়ক।

বাবলিকে মন থেকে পছন্দ না করলেও ধীরে ধীরে তার প্রতি দুর্বল হয়ে পড়ে বিনায়ক। বাবলির আশেপাশে অন্য কাউকে একেবারেই সহ্য করতে পারে না সে। নতুন যে প্রমো প্রকাশ্যে এসেছে, সেটা দেখে মোটামুটি স্পষ্ট আর কিছুদিনের মধ্যেই বাবলি আর বিনায়ক একে অপরের কাছাকাছি চলে আসবে।

আরও পড়ুন: 'রচনাদি তো কিছু মিথ্যে বলেননি...', আরবানা প্রসঙ্গে যা বললেন কনীনিকা

কিন্তু যদি বিনায়ক বাবলির প্রতি দুর্বল হয়ে যায় তাহলে কি পরিবারের সকলেই এই সম্পর্ককে মেনে নেবে? বিনায়কের বড় মেয়ে কি কখনও বাবলিকে নিজের মা বলে মেনে নিতে পারবে? সকলের মন জয় করতে আর কত সময় লাগবে বাবলির?

বাবলি সুন্দরীর আগামী এপিসোড দেখার জন্য চোখ সোম থেকে রবিবার ঠিক রাত এগারোটায় শুধুমাত্র স্টার জলসায়। বিনায়ক চরিত্রে অভিনয় করছেন হানি বাফনা। হানির মেয়ের চরিত্রে অভিনয় করছেন বিয়াস। ছোট মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে শ্রীনিকা ঘোষালকে।

এই ধারাবাহিকের হাত ধরে বহুদিন বাদে ছোট পর্দায় দেখতে পাওয়া গেল পুষ্পিতা মুখোপাধ্যায়কে। বাবলি সুন্দরী অর্থাৎ নাম ভূমিকায় অভিনয় করছেন স্নেহা গুড়িয়া।