২ বছর পর আবার ফিরছে ‘ঝিমলি’, এবারেও কি শিবপ্রসাদের বিপরীতেই থাকবেন কৌশানি?

প্রতিবছরের মতো এই বছরেও দুর্গাপুজোয় একের পর এক চমক আনবেন পরিচালকরা। দেশু ৭, একেন বাবুর সঙ্গে এবার পুজোয় প্রতিযোগিতায় নামবে শিবপ্রসাদের বহুরূপী দ্য গোল্ডেন ডাকু।

Published on: Jul 27, 2026, 14:32:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

প্রতিবছরের মতো এই বছরেও দুর্গাপুজোয় একের পর এক চমক আনবেন পরিচালকরা। দেশু ৭, একেন বাবুর সঙ্গে এবার পুজোয় প্রতিযোগিতায় নামবে শিবপ্রসাদের বহুরূপী দ্য গোল্ডেন ডাকু।

এবারেও কি শিবপ্রসাদের বিপরীতেই থাকবেন কৌশানি?
এবারেও কি শিবপ্রসাদের বিপরীতেই থাকবেন কৌশানি?

২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘বহুরূপী’ বক্স অফিসে দুর্দান্ত সফলতা অর্জন করেছিল। সেই ছবিতে শিবপ্রসাদ এবং কৌশানির জুটি যেন রাতারাতি জনপ্রিয় হয়ে যায়। তবে ‘বহুরূপী’ সিনেমায় আবির এবং ঋতাভরী চক্রবর্তী জুটি দেখানো হলেও এই ছবিতে থাকবেন যিশু সেনগুপ্ত এবং সোহিনী সরকার।

আরও পড়ুন: এবার ইন্দিরার মুখোমুখি স্নেহা, অন্নপূর্ণা কি পাবে বিচার?

ইতিমধ্যেই রথ যাত্রায় যিশু সেনগুপ্ত এবং উল্টো রথের আগে সোহিনী সরকারের লুক প্রকাশে নিয়ে এসেছেন শিবপ্রসাদ। এবার প্রকাশ্যে এল কৌশানি মুখোপাধ্যায়ের সেই সুপরিচিত লুক। কৌশানিকে দেখেই যেন এক লহোমায় দু'বছর পিছিয়ে গেলেন দর্শকরা।

সোশ্যাল মিডিয়ায় পকেটমার ঝিমলিকে প্রকাশ্যে আনা হয় উইন্ডোজ প্রোডাকশন হাউজের তরফ থেকে। ক্যাপশন লেখা, ২০২৪ সালে ‘বহুরূপী’, ২০২৫ সালে ‘রক্তবীজ ২’ এবং ২০২৬ সালে দুর্গাপুজোয় নন্দিতা রায় এবং শুভ প্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে কৌশানি মুখোপাধ্যায়।

‘বহুরূপী’র পর আবার পকেটমার ‘জিমলি’ ফিরছে বড় পর্দায়। লোমহর্ষক এক ডাকাতির গল্প, বহুরূপী দ্য গোল্ডেন ডাকু আসছে পুজোয়। ছবিতে সেই সাদামাটা শাড়ি, বিনুনি করা চুল, গলায় একটি কালো হার, হাতে শাঁখা পলা, সব মিলিয়ে সেই পুরনো ঝিমলিকেই আবার দেখতে চলেছেন দর্শকরা।

তবে এখানে আরও একটি প্রশ্ন থেকেই যায় সেটি হল এই ছবিতেও কি শিবপ্রসাদ ধরা দেবেন বড় পর্দায়? আবার কি সেই একই চরিত্রে দেখতে পাওয়া যাবে শিবপ্রসাদকে? নাকি এই দ্বিতীয় ছবিতে বেশ কিছু চরিত্রের মতো শিবপ্রসাদের চরিত্র আসবে বদল? দেখতে পাওয়া যাবে অন্য কোনও অভিনেতাকে?

আরও পড়ুন: মানুষ কেটে জন্মদিন উৎযাপন সৌম্যর! অভিনেতার পোস্ট দেখে হইচই নেট পাড়ায়

এই সবকিছুই জানা যাবে যখন আরও কিছু চরিত্রের লুক প্রকাশে নিয়ে আসবেন পরিচালকরা। তবে আপাতত যিশু সেনগুপ্ত এবং সোহিনী সরকারের লুক বেশ পছন্দ হয়েছে সকলের। কৌশানির কথা তো আলাদা করে বলার কিছু নেই। তবে আপাতত দর্শকরা অপেক্ষায় রয়েছেন টিজার এবং ট্রেলারের, যা থেকে কিছুটা হলেও আন্দাজ করা যাবে ছবির গল্পের।