...
...
Next Story

আবার ডাকাতির পথে বিক্রম, ‘বহুরূপী’দের আটকাতে কতটা হিমশিম খেতে হবে পুলিশকে?

বহুরূপী সিনেমার পর আবার আসতে চলেছে বহুরূপী দ্য গোল্ডেন ডাকু। এবারের গল্পে রয়েছে আরও সাসপেন্স, আরও থ্রিলার। যে পথ ছেড়ে এসেছিল বিক্রম, এবার নতুন রূপে আবার সেখানেই হাঁটতে চলেছে সে। বহুরূপী দ্য গোল্ডেন ডাকু ছবির ট্রেলার রীতিমতো মুগ্ধ করল দর্শকদের।

Published on: Oct 3, 2026, 15:57:33 IST
Advertisement

বহুরূপী সিনেমার পর আবার আসতে চলেছে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’। এবারের গল্পে রয়েছে আরও সাসপেন্স, আরও থ্রিলার। যে পথ ছেড়ে এসেছিল বিক্রম, এবার নতুন রূপে আবার সেখানেই হাঁটতে চলেছে সে। বহুরূপী দ্য গোল্ডেন ডাকু ছবির ট্রেলার রীতিমতো মুগ্ধ করল দর্শকদের।

‘বহুরূপী’দের আটকাতে কতটা হিমশিম খেতে হবে পুলিশকে?
‘বহুরূপী’দের আটকাতে কতটা হিমশিম খেতে হবে পুলিশকে?

ট্রেলার প্রসঙ্গে

এই সিনেমায় এক ডাকাতকে, যে কিনা পুরনো জীবন ছেড়ে দিয়েছে তাকে আবার জোর করে নতুনভাবে পুরনো জীবনে ঠেলে দেওয়া হয়। অন্যদিকে একজন পুলিশ, যার উদ্দেশ্য বিক্রমকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করা। কিন্তু গল্পটা শুধুমাত্র এখানেই শেষ নয়, ডাকাতি করতে গিয়ে আবার অন্য কোন সমস্যায় পড়বে বিক্রম? জেল থেকে কিভাবে মাথা ফাটিয়ে একের পর এক ডাকাতি করে সে, এই সবকিছুর উত্তর পাওয়া যাবে বহুরূপী দ্য গোল্ডেন ডাকো ছবিতে।

বহুরূপী প্রসঙ্গে

ছবিতে থাকবেন রজতাভ দত্ত, চন্দন সেন, অনুজয় চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, অনিমেষ গরুই সহ আরও অনেকে। ছবি মুক্তি পেতে চলেছে আগামী ১৫ অক্টোবর অর্থাৎ দুর্গাপুজোয়।

উইন্ডোজ প্রোডাকশন হাউসের ২৫ তম বছর পূর্তি উপলক্ষে এটি প্রযোজনা সংস্থার দ্বিতীয় নিবেদন। এই সিনেমায় চরিত্রের পাশাপাশি রয়েছে একাধিক চমক। বারাসাত, টাকি, বর্ধমান,বিষ্ণুপুর, মালদা, হাসনাবাদ সহ ৯৬টি লোকেশনে করা হয়েছে গোটা ছবির শুটিং।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks