Nusrat Faria: ফের এপার বাংলায় নুসরত ফারিয়া, কোন প্রজেক্টে দেখা যাবে তাঁকে?
Nusrat Faria: ওপার বাংলার বহু অভিনেতা অভিনেত্রী এমন আছেন যারা শুধুমাত্র বাংলাদেশ নয়, ভারতের দর্শকদের কাছেও ভীষণ পরিচিত এবং জনপ্রিয়। এই তালিকায় সবার আগেই উঠে আসে চঞ্চল চৌধুরী, জয়া আহসানের নাম। তবে এই তালিকায় যদি আরও শিল্পীদের নাম বলতে হয় তাহলে অবশ্যই বলতে হয় নুসরত ফারিয়ার নাম।
Nusrat Faria: ওপার বাংলার বহু অভিনেতা অভিনেত্রী এমন আছেন যারা শুধুমাত্র বাংলাদেশ নয়, ভারতের দর্শকদের কাছেও ভীষণ পরিচিত এবং জনপ্রিয়। এই তালিকায় সবার আগেই উঠে আসে চঞ্চল চৌধুরী, জয়া আহসানের নাম। তবে এই তালিকায় যদি আরও শিল্পীদের নাম বলতে হয় তাহলে অবশ্যই বলতে হয় নুসরত ফারিয়ার নাম।
ফের এবার বাংলায় নুসরত ফারিয়া
নুসরত যিনি শুধুমাত্র অভিনেত্রী হিসেবে নয়, সঞ্চালিকা হিসাবেও দর্শকদের মনে জায়গা করেছেন। এমনকি তিনি একজন অসাধারণ সংগীতশিল্পী। ওপার বাংলার পাশাপাশি এপার বাংলার একাধিক মিউজিক ভিডিওয় দেখতে পাওয়া গিয়েছে তাঁকে। এবার তেমনই একটি মিউজিক ভিডিয়োয় আবার দেখা যাবে নুসরতকে।
এসভিএফ মিউজিকের নতুন গান ‘লোকে বলে’ অ্যালবামে নতুন রূপে ধরা দেবেন নুসরত। যদিও এই প্রথমবার নয়, এর আগে এই ব্যানারের একাধিক মিউজিক অ্যালবামে কাজ করেছেন অভিনেত্রী, যার মধ্যে উল্লেখযোগ্য ‘আমি চাই থাকতে’, ‘হারিনি’, ‘বুঝি না তো তাই’।
ভিডিয়োটি পরিচালনা করবেন বাবা যাদব, যিনি টলিউডের অন্যতম সেরা কোরিওগ্রাফার। মিউজিক ভিডিয়োর সংগীত সঞ্চালনার দায়িত্বে রয়েছেন ফুয়াদ আল মুক্তাদির। চিত্রনাট্য লিখেছেন তাহজিব আম বাঁধন। এই মিউজিক অ্যালবামটি মুক্তি পাবে আগামী ২৬ মে।
প্রসঙ্গত, ২০২০ সালের মার্চ মাসে ধুমধাম করে দীর্ঘদিনের প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বিয়ে সারেন নুসরত কিন্তু দুর্ভাগ্যবশত সেই বিয়ে বেশিদিন টেকেনি। বিয়ের বয়স পাঁচ বছর হতে না হতেই বিবাহবিচ্ছেদের পথে হাটেন অভিনেত্রী। ছোটবেলা থেকে যে মানুষটার সঙ্গে তিনি ভালোবাসার সম্পর্কে ছিলেন, তাকে ছেড়ে বেরিয়ে আসার পর প্রায় কয়েক মাস মানসিক অবসরে ডুবে গিয়েছিলেন অভিনেত্রী। যদিও পরবর্তী সময়ে ওষুধের মাধ্যমে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসেন নুসরত।
Home/Entertainment/Nusrat Faria: ফের এপার বাংলায় নুসরত ফারিয়া, কোন প্রজেক্টে দেখা যাবে তাঁকে?