Jeetu Kamal: 'আমাদের মাঝে কেউ ঢুকতে পারবে না...', নবনীতাকে ভুলে কার প্রেমে মজেছেন জীতু?

Jeetu Kamal: সবসময় স্পষ্ট কথা বলতেই পছন্দ করেন অভিনেতা জীতু কমল। ব্যক্তিগত হোক অথবা পেশাগত জীবন, কখনওই কোনও কিছু আড়ালে রাখতে ভালোবাসেন না অভিনেতা। এবার সকলের সামনে নিজের ভালোবাসার কথা প্রকাশ্যে নিয়ে এলেন জীতু।

Published on: May 25, 2026, 17:39:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Jeetu Kamal: সবসময় স্পষ্ট কথা বলতেই পছন্দ করেন অভিনেতা জীতু কমল। ব্যক্তিগত হোক অথবা পেশাগত জীবন, কখনওই কোনও কিছু আড়ালে রাখতে ভালোবাসেন না অভিনেতা। বিবাহ বিচ্ছেদের পরেও প্রাক্তন স্ত্রী নবনীতার সঙ্গে আজও বন্ধুত্বপূর্ণ ব্যবহার বজায় রেখেছেন তিনি। এবার সকলের সামনে নিজের ভালোবাসার কথা প্রকাশ্যে নিয়ে এলেন জীতু।

নবনীতাকে ভুলে কার প্রেমে মজেছেন জীতু?
নবনীতাকে ভুলে কার প্রেমে মজেছেন জীতু?

সম্প্রতি ‘চোর’ ছবির ডাবিং করতে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন অভিনেতা। বিভিন্ন প্রশ্নের মধ্যে যখন তাঁকে প্রশ্ন করা হয় তিনি সিঙ্গল কিনা, তখন তিনি বলেন, তিনি একেবারে সিঙ্গল নন। ভীষণভাবে ভালোবাসার মধ্যে রয়েছেন তিনি। কিন্তু জীতুর এই ভালোবাসার মানুষটি কে? কাকে মন দিয়েছেন অভিনেতা?

আরও পড়ুন: রঙিন সুতোয় বোনা মেয়েবেলা, মাকে স্মরণ করে কোন স্মৃতি হাতড়ালেন চূর্ণী

না, কোনও মানুষ নন বরং জীতুর সারা মন জুড়ে রয়েছে শুধুমাত্র মহাদেব। জীতু যে মহাদেবকে মনেপ্রাণে মানেন, সেটা বিভিন্ন পোস্টে বারবার উঠে এসেছে। নীল ষষ্ঠী হোক অথবা শিবরাত্রি, এমনকি প্রতি সোমবার নিষ্ঠাভরে মহাদেবের পুজো করেন তিনি।

ঠিক কী বললেন জীতু?

citytalkies_show পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, ‘সিঙ্গল’ প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, ‘না আমি একেবারে সিঙ্গল নই। আমি আর আমার শিব থাকি একসঙ্গে। আমাদের মধ্যে প্রেম অসম্ভব। আমাদের মাঝে কেউ ঢুকতে পারবে না কোনওদিন’ কিন্তু এরপরেই যখন অভিনেতাকে মজার ছালে বলা হয়, শিব তো পার্বতীর প্রেমে অন্ধ। তখন প্রদুত্তরে অভিনেতা বলেন, ‘শিব যদি পার্বতীকে ভালবাসেন তাতে আপত্তি নেই আমি শিবকে ভালবাসি। আমি একমাত্র শিবের সঙ্গেই প্রেম করি, যদি বিচ্ছেদ হয় অবশ্যই জানাবো।’

আরও পড়ুন: ভালোবাসায় মাখামাখি সাহেব-সুস্মিতা, 'গরম বেড়ে গেল...' ভিডিয়ো দেখে লিখলেন রোহন

প্রসঙ্গত, ‘চিরদিন তুমি যে আমার’ ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ে। দিতিপ্রিয়া থেকে শুরু করে অভ্রজিত, সকলের সঙ্গেই বিবাদে জড়িয়ে পড়েন জীতু। এমনকি কিছুদিন আগে পায়েলের সঙ্গেও বিবাদে জড়িয়ে পড়েছিলেন অভিনেতা। তবে ভালো-মন্দ যাই হোক না কেন, এই ধারাবাহিকের যে একটা আলাদাই ফ্যানবেস ছিল, সেটা অস্বীকার করার জায়গা নেই।