...
...
Next Story

Unmesh Ganguly Wedding:দিদি না মোদী- ভোটের ফল নিয়ে উত্তেজনা, চুপিসাড়ে বিয়ে সারলেন ‘বাঁকুড়া মিমস’-এর উন্মেষ, পাত্রী কে?

Unmesh Ganguly Wedding: ভোটের ফলাফলের উত্তাপ যখন রাজ্যজুড়ে তুঙ্গে, যখন সবার নজর ‘দিদি’ না ‘মোদী’র দিকে— ঠিক তখনই এক্কেবারে ‘গোপন’ অপারেশন সারলেন সোশ্যাল মিডিয়া সেনসেশন উন্মেষ গঙ্গোপাধ্যায়। বাঁকুড়া মিমস-এর সেই চিরচেনা হাসিমুখের মানুষটি এবার বসলেন বিয়ের পিঁড়িতে।

Published on: May 4, 2026, 10:15:37 IST
Advertisement

রাজ্যের ভোট শেষ, এখন অপেক্ষা ফলাফলের। টিভি খুললেই যখন বুথ ফেরত সমীক্ষা আর রাজনৈতিক তরজা, ঠিক সেই আবহেই এক অন্য ‘ফল’ পাওয়ার আনন্দে মাতলেন উন্মেষ গঙ্গোপাধ্যায়। নেটিজেনদের কাছে তিনি পরিচিত ‘বাঁকুড়া মিমস’-এর কারিগর হিসেবে। তবে নিজের বিয়ের খবরটা মিমসের মতো ভাইরাল হতে দেননি তিনি। কাকপক্ষীকেও টের পেতে না দিয়ে সেরে ফেললেন শুভ পরিণয়।

ভোটের ফল নিয়ে উত্তেজনার মাঝেই চুপিসাড়ে বিয়ে সারলেন উন্মেষ, পাত্রী কে?
ভোটের ফল নিয়ে উত্তেজনার মাঝেই চুপিসাড়ে বিয়ে সারলেন উন্মেষ, পাত্রী কে?

পাত্রী কে?

উন্মেষের ছাদনাতলায় বসার ছবি সমাজমাধ্যমে আসতেই অনুরাগীদের মনে প্রশ্ন— ‘পাত্রী কে?’ জানা গিয়েছে, পাত্রী তাঁর দীর্ঘদিনের পরিচিত। উন্মেষ ভালোবেসেই তাঁর হাত ধরলেন। টুকটুকি আর টুকাইয়ের বিয়ের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন স্টান্ড আপ কমেডিয়ান ভাস্কর মান্না। তবে জাঁকজমক বা প্রচারের আড়ালে নয়, বরং কাছের মানুষদের উপস্থিতিতে ঘরোয়া ভাবেই চার হাত এক হয়েছে। বিয়ের দিন লাল বেনারসি আর চন্দনের সাজে কনে যেমন উজ্জ্বল, তেমনই ধুতি-পাঞ্জাবি আর চাদরে সাবেক বাঙালি বরের লুকে ধরা দিলেন উন্মেষ।

সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন:

ভোটের ডিউটি বা রাজনৈতিক পোস্ট নিয়ে যাঁরা উন্মেষকে ফলো করেন, তাঁরাও এই খবরে তাজ্জব। অনেকে মজার ছলে বলছেন, ‘ভোটের রেজাল্ট নিয়ে টেনশন না করে উন্মেষদা তো জীবনের রেজাল্টই বের করে ফেললেন!’ সমাজমাধ্যম প্রভাবী হিসেবে যাঁর প্রতিটি পোস্ট সেকেন্ডে ভাইরাল হয়, তিনি নিজের বিয়ের ক্ষেত্রে কেন এত গোপনীয়তা রাখলেন, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।

ভোটের ফলের আগে যে উত্তেজনার পারদ চড়ছে, তার মাঝে উন্মেষের এই বিয়ে যেন এক পজিটিভ এনার্জি নিয়ে এল তাঁর ভক্তদের কাছে। কেরিয়ারের চড়াই-উতরাই পেরিয়ে জীবনের পিচে নতুন এক ইনিংস শুরু করলেন তিনি। ফলাফল যাই হোক না কেন, জীবনের এই ‘পরীক্ষা’য় যে তিনি লেটার মার্কস নিয়ে পাশ করেছেন, তা তাঁর বিয়ের ওই মিষ্টি ছবিই বলে দিচ্ছে।

নতুন পথচলা শুরু হলো উন্মেষ ও তাঁর জীবনসঙ্গিনীর। নেটিজেনদের পক্ষ থেকে এখন শুধুই একঝাঁক শুভেচ্ছা আর প্রশ্ন— 'উন্মেষদা, বড় বড় মিমস তো বানান, বৌভাতের ভোজটা কবে খাওয়াচ্ছেন?' কেউ প্রশ্ন করলেন ‘ঘোতন জানে তো দাদা?’ সব মিলিয়ে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন উন্মেষ।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe