...
...
Next Story

শ্রেয়ার পর বলিউডে দাপট এই বাঙালি গায়িকার, কোন শর্তে ধুরন্ধরে মুখ দেখাতে রাজি হলেন মধুবন্তী?

'ধুরন্ধর' ছবির 'শরারত'-এর অফিসিয়াল মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিল মধুবন্তীকে। ক্যামেরা থেকে শতহস্ত দূরে থাকতে পছন্দ করা গায়িকা দুম করে কেন রাজি হলেন? খোলসা করলেন আজ কি রাত গায়িকা।

Published on: Mar 12, 2026, 09:30:34 IST
By
Prefer HTon Google
Advertisement

তাঁর কণ্ঠের জাদুতে বুঁদ শ্রোতারা। আজ কী রাত গাওয়ার পর থেকে বলিউডের নয়া সেনসেশন এই বাঙালি গায়িকা। কথা হচ্ছে—মধুবন্তী বাগচীর। তাঁর গায়কী নিয়ে নতুন করে কিছু বলার নেই। রণবীর সিং-এর ব্লকবাস্টার ছবির হিট গান ‘শরারত'এ কেবল তাঁর কণ্ঠ নয়, দর্শক তাঁকে পর্দায় অভিনয় করতেও দেখেছেন। কিন্তু জানেন কি, এই মিউজিক ভিডিওর শুটিংয়ের আগে বেশ দ্বিধাগ্রস্ত ছিলেন মধুবন্তী?

শ্রেয়ার পর বলিউডে দাপট এই বাঙালি গায়িকার, কোন শর্তে ধুরন্ধরে মুখ দেখাতে রাজি হলেন মধুবন্তী?
শ্রেয়ার পর বলিউডে দাপট এই বাঙালি গায়িকার, কোন শর্তে ধুরন্ধরে মুখ দেখাতে রাজি হলেন মধুবন্তী?

দ্বিধার নেপথ্যে কী কারণ?

একটি সাক্ষাৎকারে মধুবন্তী জানিয়েছেন, তিনি নিজেকে মূলত একজন গায়িকা হিসেবেই দেখেন। ক্যামেরার সামনে পারফর্ম করা বা ‘অ্যাক্টিং’ করা তাঁর স্বস্তির জায়গা ছিল না। গানটিতে প্রচুর অভিনেতা এবং নৃত্যশিল্পী থাকা সত্ত্বেও পরিচালক আদিত্য ধর চেয়েছিলেন মধুবন্তী যেন ফ্রেমের সামনে আসেন। মধুবন্তীর কথায়, ‘আমি খুব দ্বিধায় ছিলাম। স্টুডিওতে গান রেকর্ড করা আর বাড়িতে থাকা ছাড়া বাকি সব কিছুতেই আমার প্রচণ্ড অনীহা। আমি আদিত্যকে জিজ্ঞেস করেছিলাম— কেন? এত জন তো রয়েছেই, আমাকে কেন লাগবে?’ কিন্তু আদিত্য নিজের সিদ্ধান্তে এতটাই অনড় ছিলেন যে, মধুবন্তীকে শেষ পর্যন্ত ‘হ্যাঁ’ বলতেই হয়।

সেই ‘মজার’ শর্ত:

অভিনয়ে রাজি হলেও একটি বিষয়ে আগেভাগেই কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন গায়িকা। হেসেই মধুবন্তী জানালেন, ‘আমার একটাই শর্ত ছিল— দয়া করে আমাকে দিয়ে নাচিয়ো না! কারণ আমি চাই না লোকে আমার নাচ দেখুক!’

ধুরন্ধর প্রজেক্ট: কিন্তু ‘ধুরন্ধর’ অ্যালবামের এই গানটির মেজাজ এবং টিমের উৎসাহ তাঁকে রাজি হতে বাধ্য করে। শেষ পর্যন্ত সেই দুষ্টুমি মাখা গানটিতে তাঁর উপস্থিতি দর্শকদের বেশ পছন্দ হয়েছে।

সাফল্যের স্বাদ:

সব দ্বিধা কাটিয়ে মধুবন্তী যখন ক্যামেরার সামনে দাঁড়ালেন, তখন তাঁর আত্মবিশ্বাস ছিল দেখার মতো। গ্ল্যামারাস লুকে তাঁকে দেখে ভক্তদের একাংশের দাবি— অভিনয়ের দাপটেও তিনি টেক্কা দিতে পারেন পেশাদারদের। গানটির মিউজিক প্রোডাকশন এবং মধুবন্তীর ভার্সেটাইল কণ্ঠ ইতিমধ্যেই চার্টে জায়গা করে নিয়েছে।

গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শাশ্বত সচদেব। গানটির কোরিওগ্রাফি করেছেন বিজয় গঙ্গোপাধ্যায়। শারারাতের ইউটিউব ভিডিওটি এখন পর্যন্ত ৩৪০ মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেছে। অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর মাধবন এবং সঞ্জয় দত্তের পাশাপাশি রণবীর সিং প্রধান চরিত্রে অভিনয় করেছেন ধুরন্ধর। আর দিন কয়েকের অপেক্ষা। চলতি মাসের ১৯ তারিখেই মুক্তি পাবে ছবির সিকুয়েল।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks