নিয়ম ভাঙ্গা প্রেমে বদলে গেল জীবন, ‘বেপরোয়া’ হয়ে নিজেকে ভুল প্রমাণের চেষ্টা?
অভিনয় ক্যারিয়ারের সূচনা বড় পর্দার হাত ধরে করলেও আদৃত সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন ছোটপর্দায় অভিনয় করেই। পাঁচ বছর আগে একাধিক সিনেমায় অভিনয় করলেও তা দর্শকদের মনে জায়গা করে নিতে পারেনি। পাঁচ বছর পর এবার একদম অন্যরকম লুকে ধরা দিতে চলেছেন আদৃত।
অভিনয় কেরিয়ারের সূচনা বড় পর্দার হাত ধরে করলেও আদৃত সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন ছোটপর্দায় অভিনয় করেই। পাঁচ বছর আগে একাধিক সিনেমায় অভিনয় করলেও তা দর্শকদের মনে জায়গা করে নিতে পারেনি। পাঁচ বছর পর এবার একদম অন্যরকম লুকে ধরা দিতে চলেছেন আদৃত।
‘বেপরোয়া’ হয়ে নিজেকে ভুল প্রমাণের চেষ্টা?
২০২৩ সালে এই ছবির কাজ শুরু হয়েছিল। পরিচালক অভিরূপ ঘোষের পরিচালনায় ছবির নাম রাখা হয়েছিল পাগল প্রেমী। কিন্তু নানা জটিলতায় ছবির মুক্তি সম্ভব হয়নি সেই সময়। অবশেষে সমস্ত বাধা কাটিয়ে এবার বড় পর্দায় আসতে চলেছে ‘বেপরোয়া’। ছবি মুক্তি পাবে আগামী ১৭ সেপ্টেম্বর।
আদৃত রায়ের বিপরীতে এই ছবিতে অভিনয় করবেন নবাগতা অভিনেত্রী আরিয়া রায়। ছবির প্রথম পোস্টারে অভিনেতার লুক দর্শকদের মনে করিয়ে দেয় শাহিদ কাপুরের কথা। এই লুক থেকেই মোটামুটি স্পষ্ট হয়ে যায় একজন ব্যর্থ প্রেমিকের গল্প বলবেন অভিনেতা। তবে কেন তিনি ব্যর্থ? তার কিছুটা আভাস পাওয়া গেল এবার ট্রেলার দেখে।
ট্রেলারে দেখা যায় আদৃত ভীষণ সাদামাটা একজন ছেলে। একজন স্কুল স্টুডেন্ট যে তার সহপাঠীর প্রেমে পড়ে যায়। একদম নতুন প্রেমে পড়লে যা হয়। তার সবকিছু করতে থাকে সে। কিন্তু হঠাৎ করেই সে মেয়েটি বলে সে নাকি তার করা সব থেকে বড় ভুল। এই আঘাত একেবারেই সহ্য করতে পারেনা ছেলেটা। নিজেকে পুরোপুরি বদলে ফেলে। সে ভাবে, যখন মেয়েটি মনে করছে সে তার জীবনের সবথেকে বড় ভুল তাহলে সে প্রমাণ করে দেখাবে যে সে কত বড় ভুল! আর এভাবেই পাল্টে যায় তার জীবন।
কিন্তু জীবনকে অন্য ধাঁচে চালাতে গিয়ে নিজেকেই না শেষ করে ফেলে সে। কিন্তু এই ট্রেলারের মধ্যেই রয়ে গিয়েছে অনেকগুলো প্রশ্ন। কেন মেয়েটি ছেলেটিকে তার সব থেকে বড় ভুল বলে মনে করল? এমনকি ঘটেছিল তাদের দুজনের মধ্যে? প্রতিশোধ নিতে গিয়ে কি নিজের জীবনের কোনও ক্ষতি করে ফেলবে ছেলেটি? সবটাই জানা যাবে সিনেমা মুক্তি পেলে।
Home/Entertainment/নিয়ম ভাঙ্গা প্রেমে বদলে গেল জীবন, ‘বেপরোয়া’ হয়ে নিজেকে ভুল প্রমাণের চেষ্টা?