একই ঠোঙা থেকে ঝালমুড়ি খেলেন দেব-জিৎ, তবে কি খুব তাড়াতাড়ি জুটি বাঁধবেন তাঁরা?

দেব এবং জিৎ, প্রসেনজিতের পর টলিউডের দুই সুপারস্টার হলেন এঁরা। একসঙ্গে অভিনয় করেছিলেন দুই পৃথিবী ছবিতে। ব্যক্তিগত মনোমালিন্য না থাকলেও অনেকেই এই দুই তারকাকে একে অপরের প্রতিদ্বন্দ্বী বানিয়ে ফেলেছেন। ফ্যান পেজগুলি ক্রমাগত কটাক্ষে বিদ্ধ করে পরস্পরকে।

Published on: Sep 8, 2026, 21:30:46 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দেব এবং জিৎ, প্রসেনজিতের পর টলিউডের দুই সুপারস্টার হলেন এঁরা। একসঙ্গে অভিনয় করেছিলেন দুই পৃথিবী ছবিতে। ব্যক্তিগত মনোমালিন্য না থাকলেও অনেকেই এই দুই তারকাকে একে অপরের প্রতিদ্বন্দ্বী বানিয়ে ফেলেছেন। ফ্যান পেজগুলি ক্রমাগত কটাক্ষে বিদ্ধ করে পরস্পরকে।

একই ঠোঙা থেকে ঝালমুড়ি খেলেন দেব-জিৎ
একই ঠোঙা থেকে ঝালমুড়ি খেলেন দেব-জিৎ

যদিও খুব সম্প্রতি বেশ কড়া ভাষায় ফ্যান পেজগুলিকে ধমক দিয়েছিলেন দেব। জিৎ অভিনীত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবি মুক্তির পরেই যখন এই ছবি নিয়ে শুরু হয় তুমুল উপহাস, তখন জিৎকে নিজের দাদা বলে পরিচয় দিয়ে সকলকে সাবধান করে দেন দেব।

আরও পড়ুন: বিগ বসের ঘরে আবার অশান্তি, কান্নায় ভেঙে পড়ল ঝিলম, পাশে দাঁড়াল তনুশ্রী

এমনকি জিতের ছবির জন্য নিজের ছবির মুক্তি পর্যন্ত পিছিয়ে দেন দেব। পরস্পর এই ঘটনাগুলির পর অনেকেই মনে করছেন তাহলে হয়তো এবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে এই তারকা জুটিকে। উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল, সেখানেও তাঁরা বলেন ভালো স্ক্রিপ্ট পেলে একসঙ্গে কাজ করতেই পারেন তাঁরা। এমনকি প্রসেনজিতের মুখেও শোনা গেল তেমন কথা।

আরও পড়ুন: খাওয়ার টাকাটুকু ছিল না, যিশুকে বড় পর্দায় প্রথম ব্রেক দিয়েছিলেন কে?

এই জল্পনা কল্পনার মধ্যেই এবার দুই তারকাকে একসঙ্গে ঝালমুড়ি খেতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাবে ভাইরাল হয় সেই ভিডিও। লাল পাঞ্জাবিতে সেজে থাকা দুই তারকাকে একসঙ্গে একই ঠোঙা থেকে ঝালমুড়ি শেয়ার করে খেতে দেখে বেশ খুশি সকলে। সকলের মুখে এখন একটাই প্রশ্ন, কবে আবার পর্দায় আসবে দুই পৃথিবীর সেই গল্প?