খাওয়ার টাকাটুকু ছিল না, যিশুকে বড় পর্দায় প্রথম ব্রেক দিয়েছিলেন কে?
শ্রীচৈতন্যের ভূমিকায় অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন যিশু সেনগুপ্ত। যিশুকে দেখে যেন মনে হতো সাক্ষাৎ শ্রীচৈতন্যদেব দাঁড়িয়ে আছেন সকলে সামনে। কিন্তু নিতাই চরিত্রে অভিনয় করার পর এমন একটা সময় এসেছিল যখন বাড়িতে খাওয়ার মতো টাকাও ছিল না তাঁর।
শ্রীচৈতন্যের ভূমিকায় অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন যিশু সেনগুপ্ত। যিশুকে দেখে যেন মনে হতো সাক্ষাৎ শ্রীচৈতন্যদেব দাঁড়িয়ে আছেন সকলে সামনে। কিন্তু নিতাই চরিত্রে অভিনয় করার পর এমন একটা সময় এসেছিল যখন বাড়িতে খাওয়ার মতো টাকাও ছিল না তাঁর।
যিশুকে বড় পর্দায় প্রথম ব্রেক দিয়েছিলেন কে?
উত্তম কুমারের জন্মশতবার্ষিকীতে অনুষ্ঠিত হওয়া গত তিন দিনব্যাপী অনুষ্ঠানে সেই কঠিন সময়ের কথাই উল্লেখ করলেন অভিনেতা। তিনি জানালেন, একটা সময় কিছুটা অদ্ভুত কারণেই তিনি টেলিভিশন ছেড়ে দিয়েছিলেন। তিনি মনে করেছিলেন যে এবার যদি অভিনয় করেন তাহলে বড় পর্দায় অভিনয় করবেন না হলে করবেন না। কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়াটা যত সহজ ছিল সেটা বাস্তবায়িত করা অনেকটাই কঠিন হয়ে গিয়েছিল।
যিশুর কথায়, ২০০১ সালে তিনি যখন বাড়িতে বসে ছিলেন, যখন খাওয়ার টাকাটুকু পর্যন্ত ছিল না তখন স্বপন সাহার ফোন এসেছিল তাঁর কাছে। সিনেমার নাম ছিল স্নেহের প্রতিদান। এই ছবিতে রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং লোকেশ ঘোষের ভাইয়ের চরিত্রে অভিনয় করার অফার পেয়েছিলেন যিশু।
অভিনেতা স্বীকার করেন, সেই সময় তিনি কিছুটা হলেও ভেবেছিলেন যে প্রথম ছবিতে অভিনয় করছেন তাও আবার চতুর্থ চরিত্র হিসাবে। কিন্তু ‘স্নেহের প্রতিদান' ছবিটি মাসের পর মাস বক্স অফিসে চলেছিল আর সেখান থেকে একটা আলাদা জনপ্রিয়তা অর্জন করেছিলেন যিশু। যদিও এরপর স্বপন সাহার হাত ধরেই মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন অভিনেতা।
প্রসঙ্গত, যিশুকে আগামী দিনে দেখা যাবে ‘কুইন ভিক্টোরিয়া এবং গোয়েন্দা কানাইচরণ’ সিনেমায় অভিনয় করতে। এই ছবির হাত ধরে প্রথম গোয়েন্দা চরিত্রে ধরা দিতে চলেছেন তিনি। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমায় বহুদিন পর আবার একসঙ্গে কাজ করছেন সৃজিত-যিশু।
Home/Entertainment/খাওয়ার টাকাটুকু ছিল না, যিশুকে বড় পর্দায় প্রথম ব্রেক দিয়েছিলেন কে?