প্রেমের টানে স্বয়মের সঙ্গে বাড়ি থেকে পালাল জুঁই, বিয়ের মন্ডপে তাহলে কে?

নতুন প্রজন্মের ভালোবাসার কাহিনী নিয়ে শুরু হয়েছিল জি বাংলার নতুন ধারাবাহিক বেশ করেছি প্রেম করেছি। গত বছরের ৮ ডিসেম্বর সন্ধ্যা সাতটা থেকে সম্প্রচার শুরু হয়েছিল এই ধারাবাহিকের। খুব কম সময়ের মধ্যেই ধারাবাহিকটি মানুষের ভীষণ পছন্দের একটি সিরিয়ালে পরিণত হয়েছে।

Jan 12, 2026, 16:25:23 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

নতুন প্রজন্মের ভালোবাসার কাহিনী নিয়ে শুরু হয়েছিল জি বাংলার নতুন ধারাবাহিক ‘বেশ করেছি প্রেম করেছি’। গত বছরের ৮ ডিসেম্বর সন্ধ্যা সাতটা থেকে সম্প্রচার শুরু হয়েছিল এই ধারাবাহিকের। খুব কম সময়ের মধ্যেই ধারাবাহিকটি মানুষের ভীষণ পছন্দের একটি সিরিয়ালে পরিণত হয়েছে।

প্রেমের টানে বাড়ি থেকে পালাল জুঁই
প্রেমের টানে বাড়ি থেকে পালাল জুঁই

ধারাবাহিকে কৌশিকী পাল এবং রাজদীপ গোস্বামী মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। জুঁই এবং স্বয়ম এই দুজনের প্রেম কাহিনিকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ধারাবাহিকের গল্প। তবে ধারাবাহিকের প্রধান দুই চরিত্রের মধ্যে মেয়েটি যে একজন উচ্চবিত্ত ঘরের মেয়ে এবং ছেলেটি যে নিম্নবিত্ত ঘরের ছেলে তা প্রথম প্রমো থেকে স্পষ্ট হয়ে যায়।

আরও পড়ুন: দিন দুপুরে ‘কালিপটকা’ ফাটালেন স্বস্তিকা, ক্যাওড়া লুকে তাক লাগালেন অনির্বাণ

সিরিয়ালের নতুন প্রমো সম্প্রতি মুক্তি পেয়েছে জি বাংলার অফিসিয়াল পেজে যেখানে দেখা যাচ্ছে বিয়ের দিন ঠাকুমার মদতে বাড়ি থেকে পালাতে উদাত্ত হয় জুঁই। বাড়ির বাইরে সাইকেল নিয়ে অপেক্ষা করে থাকে হিরো। দোতলার বারান্দা থেকে দড়ি দিয়ে নিচে নেমে আসে জুঁই।

স্বয়মকে দেখে জুঁই বলে, কেন সে সাইকেল নিয়ে এসেছে? উত্তরে সে বলে, টাকা নেই তাই গাড়ি জোগাড় করতে পারেনি। এই কথাবার্তার মধ্যেই যখন সাইকেলে উঠতে যায় জুঁই, ঠিক তখনই বাড়ির ভেতর থেকে উলুধ্বনি শুনতে পায় তারা।

এর পরেই আসে টুইস্ট। জুঁই যেখানে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে তাহলে বিয়ের মন্ডপে কে? জুঁইয়ের বদলে কে বিয়ে করতে চলে এল? কেনই বা সে বিয়ে করতে রাজি হল?

আরও পড়ুন: কুসুমের সিঁথিতে সিঁদুর দেখে ফেলে ইন্দ্রানী, তবে কি এবার আসল সত্যি হবে ফাঁস?

বিয়ের মন্ডপে কনে সেজে কে এসেছে তার মুখ দেখা না গেলেও বোঝা যাচ্ছে এই ভাবেই হয়তো ধারাবাহিকে, নতুন এন্ট্রি নিতে চলেছে। বেশ করেছি প্রেম করেছি ধারাবাহিকে কাকে দেখা যাবে তা নিয়ে খুব স্বাভাবিকভাবেই জল্পনা কল্পনা তুঙ্গে।

প্রসঙ্গত, এই ধারাবাহিকের হাত ধরে বহুদিন বাদে ছোট পর্দায় ফিরে এসেছেন ইন্দ্রানী দত্ত। বড় পর্দা এবং ওয়েব সিরিজের পাশাপাশি আবার ছোট পর্দায় তাঁর যাত্রা শুরু করলেন এই ধারাবাহিকের মাধ্যমে।