দিন দুপুরে ‘কালিপটকা’ ফাটালেন স্বস্তিকা, ক্যাওড়া লুকে তাক লাগালেন অনির্বাণ

বেশ কয়েক মাস ধরে গুঞ্জন ছড়িয়েছিল স্বস্তিকা এবং অনির্বাণ আবার জুটি বাঁধতে চলেছেন। তবে বড় পর্দা নয়, ওয়েব সিরিজের পর্দায় তাঁদের একসঙ্গে দেখতে পাওয়া যাবে এমনটাই শুনতে পাওয়া গিয়েছিল। কিন্তু এই দুই মহারথী যে একেবারে অন্যভাবে সকলে সামনে ধরা দেবেন সেটা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি।

Published on: Jan 10, 2026 10:23 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বেশ কয়েক মাস ধরে গুঞ্জন ছড়িয়েছিল স্বস্তিকা এবং অনির্বাণ আবার জুটি বাঁধতে চলেছেন। তবে বড় পর্দা নয়, ওয়েব সিরিজের পর্দায় তাঁদের একসঙ্গে দেখতে পাওয়া যাবে এমনটাই শুনতে পাওয়া গিয়েছিল। কিন্তু এই দুই মহারথী যে একেবারে অন্যভাবে সকলে সামনে ধরা দেবেন সেটা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি।

দিন দুপুরে ‘কালিপটকা’ ফাটালেন স্বস্তিকা
দিন দুপুরে ‘কালিপটকা’ ফাটালেন স্বস্তিকা

খুব সম্প্রতি মুক্তি পেয়েছে ‘কালিপটকা’ ওয়েব সিরিজের প্রথম গান, যাকে নিঃসন্দেহে প্রথম ঝলক বলা যেতে পারে। এই গানে প্রথমেই একদম অন্যরকম লুকে দেখতে পাওয়া গিয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। স্বস্তিকাকে সঙ্গ দিয়েছেন শ্রুতি দাস, শ্রেয়া ভট্টাচার্য, হিমিকা বসু।

আরও পড়ুন: আজ পর্যন্ত খান নি চুমু! কেন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে নারাজ স্বস্তিকা?

একেবারে ক্যাওড়া স্টাইলে নাচ করতে দেখা যায় সকলকে। তবে স্বস্তিকার পাশাপাশি এই গানে সকলকে চমকে দিয়েছে অনির্বাণের উপস্থিতি। এই প্রথম অনির্বাণকে এমন কোনও লুকে দেখতে পাওয়া গেল। গলায় চেন, মাথায় কাটা দাগ সবমিলিয়ে যেন অনির্বাণকে দেখে চেনা দায়।

এই অসামান্য গানটি গেয়েছেন জোজো মুখোপাধ্যায়। র‍্যাপ গেয়েছেন ৪ অভিনেত্রীই। কুনাল দে - এর মিউজিকে এই গানটির লিরিক্স লিখেছেন সোমরাজ দাস এবং ভিক্টর মুখোপাধ্যায়। মিউজিক প্রোডাকশনের দায়িত্বে ছিলেন কুন্তল দে।

আরও পড়ুন: সিসিটিভি ফুটেছে রয়েছে সব প্রমাণ, কারা ভাঙলো ঐন্দ্রিলা-অঙ্কুশের ছবির কাট আউট?

অভিরূপ ঘোষ পরিচালিত এই ওয়েব সিরিজটি আগামী দিনে দেখা যাবে জি ফাইভের পর্দায়। তবে শুধু গান দেখেই যেখানে মানুষ একদম ফিদা হয়ে গিয়েছেন, এখানে গল্প এবং অনির্বাণ স্বস্তিকার অভিনয় যে মানুষকে মুগ্ধ করবে তা বলাই বাহুল্য।

অনির্বাণের সঙ্গে কাজ করার ইচ্ছা বার বার প্রকাশ করেছিলেন স্বস্তিকা। গত বছর ‘বিবি পায়রা’ ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছিলেন তাঁরা। যদিও সেই সিনেমাটি এখনও মুক্তি পায়নি। এর মধ্যেই এবার ওয়েব সিরিজের হাত ধরে আবার জুটি বাঁধলেন এই দুই তারকা।