...
...
Next Story

‘জমানো সব টাকা শেষ’, ভেন্টিলেশনে 'ভাবিজি ঘর পর হ্যায়' খ্যাত অভিনেতা! সাহায্যের কাতর আর্জি পরিবারের

এফ.আই.আর এবং ভাবিজি ঘর পার হ্যায়-র মতো জনপ্রিয় সিটকমে অভিনয় করা ঈশ্বর ঠাকুরকে কিডনিতে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর পরিস্থিতি আশঙ্কাজনক।

Published on: Sep 24, 2026, 12:30:57 IST
Advertisement

জনপ্রিয় হিন্দি কমেডি শো 'এফ.আই.আর' (F.I.R.) ও 'ভাবিজি ঘর পর হ্যাঁই!' (Bhabiji Ghar Par Hain!) খ্যাত পরিচিত অভিনেতা ঈশ্বর ঠাকুর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। কিডনি সংক্রমণ ও অন্যান্য জটিল শারীরিক সমস্যার কারণে মহারাষ্ট্রের ঠানের একটি হাসপাতালে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে (ICU) ভর্তি রয়েছেন তিনি। তাঁর চিকিৎসার খরচ সামলাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবার। বাধ্য হয়ে অভিনেতার বোন সোশ্যাল মিডিয়ায় আর্থিক সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন।

‘জমানো সব টাকা শেষ’, ভেন্টিলেশনে 'ভাবিজি ঘর পর হ্যায়' খ্যাত অভিনেতা! সাহায্যের কাতর আর্জি পরিবারের
‘জমানো সব টাকা শেষ’, ভেন্টিলেশনে 'ভাবিজি ঘর পর হ্যায়' খ্যাত অভিনেতা! সাহায্যের কাতর আর্জি পরিবারের

আইসিইউতে অচেতন অভিনেতা, ছড়িয়ে পড়েছে সংক্রমণ:

অভিনেতার বোন জয়শ্রী সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তায় জানান, দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন ঈশ্বর। ২০২০ সালে লকডাউনের কিছুদিন আগে থেকে ডায়াবেটিসের কারণে তাঁর পায়ে একটি ক্ষত তৈরি হয়, যা এতদিনেও শুকায়নি। সম্প্রতি সেই ক্ষত থেকে ছড়ানো ইনফেকশন বা সংক্রমণ সারা শরীরে ছড়িয়ে পড়ে। গত দু-তিন দিন ধরে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে ওঠায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

‘ক্ষুদ্র সাহায্যও আমাদের কাছে অনেক বড়!’— বোনের কাতর আর্জি, ‘আমরা আমাদের সাধ্যমতো জমানো সমস্ত সঞ্চয় ভাইয়ের চিকিৎসায় খরচ করে ফেলেছি। কিন্তু এখন হাসপাতালের বিল, ওষুধ ও নানা পরীক্ষার খরচ চালানো আমাদের পক্ষে একপ্রকার অসম্ভব হয়ে পড়েছে। আপনাদের কাছে হাতজোড় করে অনুরোধ, যতটুকু সম্ভব আর্থিক সাহায্য নিয়ে আমাদের পাশে দাঁড়ান। আপনাদের ছোট একটি অবদানও এই কঠিন সময়ে আমাদের জন্য অনেক বড় সহায় হয়ে উঠবে।’

Ishwar Thakur admitted to ICU.

ছোট পর্দার পরিচিত নাম হলেও গত কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতা ও আর্থিক অনটনে ভুগছিলেন ঈশ্বর। ২০২৩ সালেও নিজের কিডনির চিকিৎসা ও পরিবারের দেখভাল করতে গিয়ে চরম অর্থকষ্টের কথা জানিয়েছিলেন তিনি। সেই সময়ে 'ভাবিজি ঘর পর হ্যাঁই!'-এর সহ-অভিনেতারা তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।

তবে এবার পরিস্থিতি আরও আশঙ্কাজনক। ঈশ্বরকে জীবনযুদ্ধে ফিরিয়ে আনতে সাধারণ মানুষ ও তাঁর অনুরাগীদের কাছে দ্রুত সহায়তার আবেদন জানিয়েছেন তাঁর পরিবার।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks