...
...
Next Story

শহরে এসে স্বামীকে খুঁজে পেল মহুয়া, কিন্তু তাকে কি চিনতে পারবে যুবরাজ?

কিছুদিন আগেই জি বাংলা শুরু হয়েছে নতুন ধারাবাহিক বাঘিনী। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন সম্পিতা প্রামাণিক এবং সিদ্ধার্থ সেন। এই ধারাবাহিকটি তৈরি হয়েছে সুন্দরবনের এক অতি সাধারণ নারীর জীবন নিয়ে, যে প্রেমে পড়েছিল শহরের যুবরাজের।

Published on: Aug 31, 2026, 21:41:25 IST
Advertisement

কিছুদিন আগেই জি বাংলা শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘বাঘিনী’। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন সম্পিতা প্রামাণিক এবং সিদ্ধার্থ সেন। এই ধারাবাহিকটি তৈরি হয়েছে সুন্দরবনের এক অতি সাধারণ নারীর জীবন নিয়ে, যে প্রেমে পড়েছিল শহরের যুবরাজের।

শহরে এসে স্বামীকে খুঁজে পেল মহুয়া
শহরে এসে স্বামীকে খুঁজে পেল মহুয়া

যুবরাজ আর মহুয়া একে অপরকে বিয়ে করে এবং তাদের ভালবাসার চিহ্ন হিসেবে মহুয়ার পেটে আসে কন্যা সন্তান। কিন্তু এর পরেই শহরে চলে যায় যুবরাজ। সে কথা দেয় সে গ্রামে ফিরে আসবে আর মহুয়াকে নিয়ে যাবে কিন্তু বছরে পর বছর চলে গেলেও যুবরাজ আর ফিরে আসে না।

আরও পড়ুন: মহানায়কের শতজন্মবর্ষে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর, স্মরণ করলেন সত্যজিৎ রায়কেও

এদিকে মহুয়া একাই মেয়েকে মানুষ করতে থাকে। বাঘের চোখ রাঙানি উপেক্ষা করে মধু সংগ্রহ করে মহুয়া। এসবের মধ্যেই একদিন সে গ্রামের আর পাঁচ জন মানুষের সঙ্গে আসে শহরে। কিন্তু সে জানে না সে যে বাড়িতে আসছে, সেই বাড়ির ছেলেই যুবরাজ। হঠাৎ করে তাই যুবরাজকে চোখের সামনে দেখে এসে অবাক হয়ে যায়।

সুন্দরবনের বাকি মানুষ বাড়ি থেকে বেরিয়ে গেলেও মহুয়া, খুঁজে খুঁজে যুবরাজের ঘরে ঢুকে পড়ে। একা পেয়ে তার স্বামীকে সে জড়িয়ে ধরে কিন্তু যুবরাজ যে সবকিছু ভুলে গিয়েছে। সে মহুয়াকে চিনতেই পারে না। মহুয়া রাগ করে যুবরাজকে সবকিছু মনে করানোর চেষ্টা করে কিন্তু সেখানে তখন চলে আসে অপলা।

ধারাবাহিকে সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় অপলা চরিত্রে অভিনয় করছেন অর্থাৎ তিনি এই ধারাবাহিকে নেতিবাচক চরিত্রই অভিনয় করছেন। অপলা এসে অপমান করতে শুরু করে মহুয়াকে। কিন্তু মহুয়া গ্রামের মেয়ে তাই সে অপমান সহ্য করতে পারে না। নিজের মেয়েকে নিয়ে সে সেখান থেকে বেরিয়ে যায়।

আরও পড়ুন: মধ্যরাতে ফেসবুক লাইভে রণজয়,কোন ভয়ের কথা বললেন অভিনেতা?

মহুয়া চলে যেতেই যুবরাজ ভাবতে বসে যে সে সত্যি মহুয়াকে চেনে কিনা। কিন্তু সে কিছুতেই মনে করতে পারে না। অন্যদিকে অপলা বাড়ির সকলের চোখের আড়ালে সুন্দরবনের মানুষদের সর্বনাশ করে চলেছে। কিন্তু তার এই কর্মকাণ্ডের কথা বাড়ির কেউ জানে না। আগামী দিনে মহুয়া নিজের লড়াই কিভাবে লড়বে সেটাই দেখা যাবে আগামী পর্বে। বাঘিনী ধারাবাহিকের এই টানটান পর্ব দেখার জন্য চোখ রাখতে হবে ৩০ থেকে ৩১ আগস্ট ঠিক রাত ন'টা থেকে। শুধুমাত্র জি বাংলায়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks