আগামী ২৪ অগস্ট থেকে রাত নটায় সম্প্রচারিত হবে বাঘিনী। ইতিমধ্যেই ধারাবাহিকের নতুন প্রমো প্রকাশ্যে এসেছে। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করবেন নবাগতা সম্পিতা। সম্পিতার বিপরীতে রাহুল গঙ্গোপাধ্যায় অভিনয় করবেন, এমনটাই শোনা যাচ্ছিল এতদিন।

কিন্তু এবার জানা গিয়েছে, রাহুল গঙ্গোপাধ্যায় নয় বরং বাঘিনী সিরিয়াল মুখ্য চরিত্রে অভিনয় করবেন অন্য অভিনেতা। নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সিদ্ধান্ত সেনকে। শেষ মুহূর্তে আচমকা এই পরিবর্তন কেন?
আরও পড়ুন: তৃতীয় বিয়ের মাস ঘুরতেই দুঃসংবাদ আমিরের বাড়িতে, কী হল আচমকা?
এই প্রসঙ্গে আজকাল ডট ইনকে দেওয়া সাক্ষাৎকারে ধারাবাহিকের প্রযোজক সুশান্ত দাস জানিয়েছেন, সিরিয়ালের পরিচালক এবং প্রযোজকের শেষ পছন্দ সিদ্ধার্থ সেন। তাই রাহুলকে বাদ দিয়ে সিদ্ধার্থকেই
বেছে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সিদ্ধার্থ শেষ অভিনয় করেছিলেন ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকের দ্বিতীয় সিজনে। কিন্তু দুর্ভাগ্যবশত রাহুলের মৃত্যুর পর ধারাবাহিক বন্ধ হয়ে যায়। রাহুলের মৃত্যুর পর বেশ কিছুদিন মুম্বইতে ছিলেন সিদ্ধার্থ। খুব সম্প্রতি তিনি ফিরে এসেছেন কলকাতায় এবং নতুন কাজ শুরু করেছেন।
আরও পড়ুন: কেরালার পথে একেনবাবু, প্রকাশ্যে মোশন পোস্টার, ফার্স্ট লুক
{{/usCountry}}আরও পড়ুন: কেরালার পথে একেনবাবু, প্রকাশ্যে মোশন পোস্টার, ফার্স্ট লুক
{{/usCountry}}বাঘিনী প্রসঙ্গে
বাঘিনী ধারাবাহিকের নতুন প্রোমোই দেখতে পাওয়া গিয়েছে, এক প্রত্যন্ত গ্রামে একটি ছোট্ট মেয়েকে নিয়ে প্রতিদিনের জীবন যুদ্ধে লড়াই করছে একটি মেয়ে। পেটের দায় প্রতিদিন মৃত্যুকে অগ্রাহ্য করেও মধু সংগ্রহ করতে ছুটে যেতে হয় বনের মধ্যে।
কিন্তু বাড়িতে ছোট্ট মেয়েকে রাখার কেউ নেই তাই বাধ্য হয়ে মেয়েকে সঙ্গে নিয়েই জীবন যুদ্ধে লড়তে হয় তাকে। এই লড়াই লড়তে লড়তেই একদিন সাক্ষাৎ মৃত্যুর সম্মুখীন হয়ে যায় সে। কিন্তু কোন পরিস্থিতিতেই পিছিয়ে আসতে নারাজ সেই সাহসী তরুণী। বাঘের গর্জন অগ্রাহ্য করেও মেয়েকে বাঁচিয়ে নেয় সে। এমনই একটি দুর্দান্ত গল্প নিয়ে আসতে চলেছে বাঘিনী।