...
...
Next Story

Bharat-Dipendu: ‘আমার ছোটভাই, বাংলার গর্ব’, বিগ বস থেকে আউট দুজনই, ভরত কলের বাড়িতে দীপেন্দু বিশ্বাস, জমল আড্ডা

'বিগ বস বাংলা’র সফর শেষ হলেও অটুট বন্ধুত্ব! ভরত কলের বাড়িতে জমজমাট আড্ডায় দীপেন্দু বিশ্বাস। সঙ্গ দিলেন ভরত-পত্নী জয়শ্রী, মেয়ে আইরাও।

Published on: Nov 1, 2026, 12:00:45 IST
Advertisement

রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’-র মঞ্চ থেকে এলিমিনেট হয়ে দুজনেই বেরিয়ে এসেছেন। কিন্তু শো শেষ হলেও ঘরের ভেতরে তৈরি হওয়া বন্ধুত্ব যে এতটুকু ফিকে হয়নি, তারই জলজ্যান্ত প্রমাণ দিলেন জনপ্রিয় অভিনেতা ভরত কল এবং প্রাক্তন ভারতীয় ফুটবলার দীপেন্দু বিশ্বাস। শনিবার ভরত কলের বাড়িতে বসেছিল এই দুই তারকার আড্ডার বিশেষ আসর।

‘আমার ছোটভাই, বাংলার গর্ব’, বিগ বস থেকে আউট দুজনই, ভরত কলের বাড়িতে দীপেন্দু বিশ্বাস, জমল আড্ডা
‘আমার ছোটভাই, বাংলার গর্ব’, বিগ বস থেকে আউট দুজনই, ভরত কলের বাড়িতে দীপেন্দু বিশ্বাস, জমল আড্ডা

‘বাংলার গর্ব, আমার ছোট ভাই’: আবেগঘন ভরত কল

সোশ্যাল মিডিয়ায় দীপেন্দু বিশ্বাসের সঙ্গে কাটানো মুহূর্তের একাধিক সুন্দর ছবি শেয়ার করে ভরত কল নিজের মনের ভাব প্রকাশ করেছেন। ভরত কল ক্যাপশনে লেখেন, ‘দীপেন্দু বিশ্বাস... আমার ছোট ভাই... বাংলার গর্ব... আমার ‘বিগ বস বাংলা’র সাথী। আজ অনেক দিন পরে বাড়িতে আড্ডা... খুব ভালো লাগল দীপু... অনেক মিস করছিলাম। খুব ভালো থাকো, অনেক ভালোবাসা’।

বিগ বসের ঘরের ভেতরে একসঙ্গে কাটানো মুহূর্তগুলো ও দুজনের মধ্যকার বিশেষ বন্ডিং স্মরণ করতেই এই আয়োজন।

পারিবারিক ও ঘরোয়া পরিবেশ:

শেয়ার করা ছবিতে ভরত কল ও দীপেন্দু বিশ্বাসের পাশাপাশি ভরত কলের স্ত্রী তথা অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্য়ায়কেও হাসিমুখে পোজ দিতে দেখা গেছে। হাজির ছিলেন দুজনের কিশোরী কন্যে আইরাও। ঘরের পোশাক ও ক্যাজুয়াল লুকে আড্ডার সেই সুন্দর মুহূর্তগুলো অনুরাগীদের ভীষণ পছন্দ হয়েছে। ভরত কল জানিয়েছেন, এই আড্ডায় তিনি সায়ককে বেজায় মিস করেছেন।

নেটপাড়ার প্রতিক্রিয়া:

বিগ বসের ঘর থেকে দুজনের বিদায় দর্শক ও অনুরাগীদের কিছুটা হতাশ করলেও, পর্দার বাইরের এই অটুট বন্ধুত্ব দেখে সোশাল মিডিয়ায় ভক্তরা তাঁদের শুভকামনা জানাচ্ছেন। অনেকেই মন্তব্যের ঘরে লিখেছেন, রিয়্যালিটি শো সাময়িক, কিন্তু এমন খাতিরের বন্ধুত্ব সারাজীবনের সম্পদ!

বিগ বসের ঘর থেকে বেরিয়ে এসে একের পর এক বোমা ফাটিয়েছেন ভরত কল। তিনি বেছে নিয়েছেন নিজের পছন্দের উইনারও। তাঁর অভিজ্ঞতা বলছে, জনতার ফেভারিট হয়ে ওঠা রাজবীর নয় জিতবে তারকা-মুখই। তিনি জানান, ‘রাজবীর টপ ৫-এ থাকবে। টপ ৩-এও থাকবে। অনেকে বলছে ও উইনার হবে। কিন্তু আমার মনে হয় অত সহজ হবে না। দুর্নিবার বা সোনা (সোনামণি)-র জেতার সম্ভাবনা আছে।’

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks