...
...
Next Story

পিত্তথলিতে পাথর, বিগ বস বাংলার ঘরকে আচমকা বিদায় ঝিলমের! ডিজে মাউজের জন্য সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন ভরত কলের স্ত্রী

স্বাস্থ্য সংক্রান্ত জটিলতার কারণে বিগ বসের ঘরকে বিদায় জানান ঝিলম গুপ্ত। এভাবে ঝিলম আচমকা চলে যাওয়ায় রীতিমতো কেঁদে ভাসাতে দেখা যায় ঘরের প্রতিটা সদস্যকে। ঝিলমের জন্য সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন ভরত কলের স্ত্রী।

Published on: Oct 13, 2026, 14:09:43 IST
Advertisement

সোমবার অচমকাই বিগ বস বাংলা-র ঘরকে বিদায় জানাতে হয় ঝিলম গুপ্তের। যদিও এলিমিনেট হয়ে নয়, ঝিলম বিগ বসের ঘরের বাইরে পা রাখে, স্বাস্থ্য সংক্রান্ত জটিলতার কারণে। বিগত কয়েকসপ্তাহ ধরেই অসুস্থ ছিলেন ঝিলম। সোমবার বিগ বস জানিয়ে দেয়, শারীরিক অসুস্থতার কারণে ঝিলমকে বিদায় নিতে হবে।

অসুস্থ ঝিলমকে কী বার্তা ভরত কলের স্ত্রী-র?
অসুস্থ ঝিলমকে কী বার্তা ভরত কলের স্ত্রী-র?

ঝিলম চলে যাওয়ার সময় চোখের জল ফেলতে দেখা যায় ঘরের প্রতিটা সদস্যকে। এমনকী, নিজেকে সবসময় রাফ অ্যান্ড টাফ রাখা রাজবীরকেও ফেলতে দেখা যায় চোখের জল। বিগ বসের ঘরকে বিদায় জানানোর আগে ঝিলম তাঁর লেখা ও সুর করা ‘এই বাড়িতেও থাকতে এসো মা’ গানটি গাইতে দেখা যায়। এমনকী, রবিবারের এপিসোডেও যে জীতুর সঙ্গে ঝামেলা বেঁধেছিল ঝিলমের, সেই জীতুও নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেননি। আর এবার ঝিলমের জন্য সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন ভরত কলের স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়।

‘ঝিলম তুমি ভালো থেকো। ভগবান তোমাকে ভালো রাখুন। খুব তাড়াচাড়ি তুমি সুস্থ হয়ে ওঠো, ডিজে মাউজ।’ ঝিলমের বাবা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে গলব্লাডার স্টোনের কারণেই কয়েকদিন ধরে পেটে ব্যথা হত ঝিলমের। এমনকী, স্টোন বড় হয়ে যাওয়ার কারণে শীঘ্রই অপারেশন করা জরুরি।

ঝিলম পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের বাসিন্দা। মধ্যবিত্ত জীবনের নানা সাধারণ বিষয়, বাংলা সিরিয়াল এবং সামাজিক নানা বিষয় নিয়ে কখনো মজাদার, কখনো আবার ব্যাঙ্গাত্মক ভিডিয়ো বানাতে দেখা গিয়েছে ঝিলমকে। পাভেলের পরিচালনায় ‘কলকাতা চলন্তিকা’ নামে একটি সিনেমায় কাজ করেছেন ঝিলম। এমনকী, বলিউডের খ্যাতনামা পরিচালক-প্রযোজকের কাছ থেকেও এসেছিল অভিনয়ের প্রস্তাব।

এদিকে, বিগ বসের ঘরের সবচেয়ে বয়স্ক সদস্য হয়েও গোটা ঘরকে মাতিয়ে রেখেছেন ভরত কল। শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও প্রতিটা টাস্কে পুরোদমে অংশ নিতে দেখা যায় ভরতকে। আর স্বামীর জন্য ক্রমাগত সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করে চলেছেন জয়শ্রীও। এমনকী, তাঁদের মেয়ে আরিয়ার বাবার জন্য যতই মন খারাপ হোক, চায় যেন ভরত বিগ বস বাংলার ট্রফি নিয়েই কলকাতায় ফেরে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks