...
...
Next Story

Bhaskar Banerjee: অভিশপ্ত মে! ২১ বছর আগে হারিয়েছিলেন বাবাকে, এবার একই মাসে মাকেও হারালেন ভাস্কর

Bhaskar Banerjee: ২১ বছর আগে বাবাকে হারিয়েছিলেন অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়, এবার মাকে হারালেন তিনি। অভিনেতার পোস্ট অনুযায়ী, গত ২০ মে চিরকালের জন্য না ফেরার দেশে চলে গিয়েছেন অভিনেতার মা শমিতা বন্দ্যোপাধ্যায়।

Published on: May 22, 2026, 14:35:40 IST
Advertisement

Bhaskar Banerjee: ২১ বছর আগে বাবাকে হারিয়েছিলেন অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়, এবার মাকে হারালেন তিনি। অভিনেতার পোস্ট অনুযায়ী, গত ২০ মে চিরকালের জন্য না ফেরার দেশে চলে গিয়েছেন অভিনেতার মা শমিতা বন্দ্যোপাধ্যায়। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৮৯ বছর। সব থেকে অবাক করার বিষয় হল, ২১ বছরের ব্যবধানে এই মে মাসেই বাবা-মা দুজনকেই হারালেন ভাস্কর।

মাতৃহারা হলেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়
মাতৃহারা হলেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়

বাবা মায়ের যতই বয়স হয়ে যাক না কেন, সন্তানরা চিরকালই চাই যাতে বাবা-মা সবসময় তাদের সঙ্গে থাকুক। কিন্তু বাস্তবটা একেবারেই আলাদা। প্রকৃতির নিয়মে একটা সময় সন্তানকে ছেড়ে না ফেরার দেশে চলে যেতে হয় বাবা-মাকে। কিন্তু মন মানতে চায় না আর তাই বাবা মা দুজনকেই হারিয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন ভাস্কর।

আরও পড়ুন: এবার অঙ্কিতাকে আইনি চিঠি পাঠালেন দেবালয়, করলেন মানহানির মামলাও

২২ মে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অভিনেতা। যেখানে মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘মা চলে গেল।’ পাশে মায়ের মৃত্যুদিন লিখে দেন যেটা থেকে স্পষ্ট হয়ে যায়, দু'দিন আগে অর্থাৎ ২০ তারিখ মাতৃহারা হয়েছেন অভিনেতা। অভিনেতার এই পোস্ট দেখে ইন্ডাস্ট্রির বহু মানুষ ভাস্করের পাশে থাকার বার্তা দিয়েছেন এবং তাঁকে মানসিকভাবে শক্ত থাকার কথা বলেছেন।

মায়ের মৃত্যুর কথা বলতে গিয়ে সংবাদমাধ্যমকে অভিনেতা জানান, বয়স জনিত অসুস্থতা থাকলেও এমনিতে সুস্থই ছিলেন তিনি। পুজোর পর থেকে শরীর খারাপ থাকলেও গুরুতর তেমন কিছু হয়নি। ২০ তারিখ বিকেল ৫টার সময় ঘুমের মধ্যেই চিরকালের জন্য না ফেরার দেশে চলে যান শমিতাদেবী।

অভিনেতা আরও জানান, ২১ বছর আগে এই মে মাসেই বাবাকে হারিয়েছিলেন তিনি। ভাস্করের বাবা মারা যান ১৮ মে, মা মারা গেলেন ২০মে। মজার বিষয় হল অভিনেতার বাবা-মায়ের বিয়েও হয়েছিল এই মে মাসে। তারিখটা ৪ মে।

আরও পড়ুন: ‘মিলন হবে কত দিনে’-তে শেষ মেঘনার পথ চলা, শ্যুটিং শেষে আবেগপ্রবণ অলিভিয়া

প্রসঙ্গত, ভাস্কর সর্বশেষ অভিনয় করেছেন ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকে। কিন্তু রাহুলের মৃত্যুর পর আচমকাই বন্ধ হয়ে যায় এই ধারাবাহিক। কিছুদিন আগে সিরিয়াল বন্ধের ফলে শিল্পী-টেকনিশিয়ানদের সমস্যার কথা উল্লেখ করে একটি পোস্ট করেন অভিনেতা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks