ফের ছোটপর্দায় ফিরছে ভাস্কর মৈত্রেয়ী জুটি, কোন ধারাবাহিকে আসছেন তাঁরা?

একটা সময় একে অপরের সঙ্গে একাধিক ধারাবাহিককে অভিনয় করেছিলেন ভাস্বর চট্টোপাধ্যায় এবং মৈত্রেয়ী মিত্র। কিন্তু মাঝে কেটে গেছে বেশ কয়েকটা বছর, কোনও ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি এই তারকা জুটিকে। অবশেষে ১৯ বছর পর আবার ধারাবাহিকের পর্দায় জুটি হয়ে ফিরছেন ভাস্বর - মৈত্রেয়ী।

Published on: Jul 2, 2026, 16:27:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

একটা সময় একে অপরের সঙ্গে একাধিক ধারাবাহিককে অভিনয় করেছিলেন ভাস্বর চট্টোপাধ্যায় এবং মৈত্রেয়ী মিত্র। কিন্তু মাঝে কেটে গেছে বেশ কয়েকটা বছর, কোনও ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি এই তারকা জুটিকে। অবশেষে ১৯ বছর পর আবার ধারাবাহিকের পর্দায় জুটি হয়ে ফিরছেন ভাস্বর - মৈত্রেয়ী।

ফের ছোটপর্দায় ফিরছে ভাস্কর মৈত্রেয়ী জুটি
ফের ছোটপর্দায় ফিরছে ভাস্কর মৈত্রেয়ী জুটি

জুলাই মাসের প্রথম দিনেই স্টার জলসার পর্দায় একটি নতুন ধারাবাহিকের প্রমো প্রকাশ্যে এসেছে। সুস্মিতা দে অভিনীত এই ধারাবাহিকে রয়েছে আর জি কর কাণ্ডের ছোঁয়া। ধারাবাহিকের নাম রাখা হয়েছে ‘তিলোত্তমা’। এই ধারাবাহিকে সুস্মিতা বিপরীতে অভিনয় করবেন নবাগত নায়ক সৌম্যদীপ দত্ত।

আরও পড়ুন: ‘দাদাগিরি’তে দেবের নতুন যাত্রাপথে সঙ্গী হলেন শুভশ্রী, ঘোষণা সম্প্রচারের সময়

এই ধারাবাহিকেই জুটি হয়ে ফিরছেন ভাস্বর - মৈত্রেয়ী। স্নেহাশীষ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা ব্লুজের অধীনে তৈরি হতে চলেছে এই ধারাবাহিক। যদিও বিগত তিন বছরে প্রায় ছটি প্রজেক্টে স্নেহাশিস চক্রবর্তী সঙ্গে কাজ করেছেন ভাস্বর চট্টোপাধ্যায়।

গীতা এলএলবি, প্রফেসর বিদ্যা থেকে শুরু করে একাধিক ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন ভাস্বর। তবে ধারাবাহিকটি অভিনেতার কাছে আরেকটি বিষয়ে স্পেশাল কারণ ১৯ বছর পর এই ধারাবাহিকের হাত ধরে আবার সেই পুরনো জুটি ফেরাতে চলেছেন তাঁরা।

তিলোত্তমা প্রসঙ্গে

গতকাল ধারাবাহিকের যে প্রমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে বিয়ে বাড়ি সেজে উঠেছে আলোর সাজে। কিন্তু কনের দেখা পাওয়া যাচ্ছে না। তারপরেই দেখানো হচ্ছে সুস্মিতার চরিত্রটি হাসপাতালে চিকিৎসা দুর্নীতির কথা জানতে পেরে গিয়েছে। সাহসী এই চিকিৎসক যখনই সকলকে সত্যি কথা বলতে যায় তখনই তাকে মেরে দেওয়া হয়।

আরও পড়ুন: 'আমার একেবারেই পছন্দ নয়...', ভক্তদের ছবি তোলা কেন পছন্দ নয় সোহিনীর?

কিন্তু মরে যাওয়ার আগে সে বোনকে ফোন করে। যদিও বোনের মুখ এখনো প্রকাশ্যে নিয়ে আসা হয়নি তবে খুব সম্ভবত এই গল্পটি যমজ বোনের গল্প। বোনের মৃত্যুতে বিয়ের পিঁড়িতে বসতে হবে অন্য বোনকে। দুটি ভূমিকাতেই অভিনয় করছেন সুস্মিতা।