'তখন কেউ জানতো না', কোন শারীরিক অসুস্থতা নিয়ে ‘জন্মভূমি’র শুটিং করেছিলেন ভাস্বর?

বাংলা ধারাবাহিকের জগতে জন্মভূমি এমন একটি নাম, যেটা একটি গোটা প্রজন্মকে এক সুতোয় বেঁধে রেখেছিল। একটা সময় এমনও হয়েছিল, সন্ধ্যেবেলা মানেই বাঙালির ঘরে ঘরে জন্মভূমি ধারাবাহিক চলবে।

Published on: Nov 1, 2026, 13:59:57 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বাংলা ধারাবাহিকের জগতে ‘জন্মভূমি’ এমন একটি নাম, যেটা একটি গোটা প্রজন্মকে এক সুতোয় বেঁধে রেখেছিল। একটা সময় এমনও হয়েছিল, সন্ধ্যেবেলা মানেই বাঙালির ঘরে ঘরে জন্মভূমি ধারাবাহিক চলবে। এই ধারাবাহিকের জনপ্রিয়তা সেই সময় অন্য সমস্ত ধারাবাহিককে পেছনে ফেলে দিয়েছিল। ১৯৯০ সালের একেবারে শেষের দিকে শুরু হওয়া এই ধারাবাহিকটি ২০০০ সাল পর্যন্ত চলেছিল একটানা।

কোন শারীরিক অসুস্থতা নিয়ে জন্মভূমির শুটিং করেছিলেন ভাস্বর?
কোন শারীরিক অসুস্থতা নিয়ে জন্মভূমির শুটিং করেছিলেন ভাস্বর?

এই ধারাবাহিকে অভিনয় করতেন সন্তু মুখোপাধ্যায়, রুপা গঙ্গোপাধ্যায়, মমতা শঙ্কর, তনিমা সেন, মিতা চট্টোপাধ্যায়, সুমন বন্দ্যোপাধ্যায়, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, সোমা বন্দ্যোপাধ্যায় এবং ভাস্বর চট্টোপাধ্যায় সহ বাকিরা। এই ধারাবাহিকে ভাস্বর চট্টোপাধ্যায়কে প্রত্যেকে হাসি মুখে অভিনয় করতে দেখেছেন কিন্তু এত বছর পর তিনি এই প্রথম সামনে নিয়ে এলেন সেই হাসিমুখের পেছনে যন্ত্রণার কথা।

আরও পড়ুন: কালীপুজো পর্যন্ত ভয়ে একা যান না ছাদে, কী এমন হয় সুদীপার বাড়িতে?

মমতা শঙ্করের সঙ্গে তখনকার সময়ের একটি ছবি শেয়ার করে ভাস্বর জানান, জন্মভূমিতে সুযোগ পাওয়ার আগে বেশ অনেকবার তাঁকে ডাকা হয়েছিল। পরিচালক বারবার স্ক্রিপ্ট দিতেন এবং মুখস্ত করতে বলতেন। পরিচালকের কথা মত তিনি স্ক্রিপ্ট মুখস্থ করতেন, কিন্তু অভিনয় করার ডাক পেতেন না আর। একটা সময় তিনি ভেবে নিয়েছিলেন যে এই ধারাবাহিকে অভিনয় করার আর সুযোগ আসবে না।

ভাস্বর লেখেন, কিন্তু একদিন ডাক এল। জেনারেশন লিড চলছে তাই লিড রোলে অভিনয় করতে হবে। কিন্তু তখন তিনি ভগৎ সিং ছবির ডাবিং সেরে বাড়ি ফিরছিলেন, সঙ্গে নিয়ে ফিরছিলেন জন্ডিসকে। ১৩.৬ বিলিরুবিন। ডাক্তার বলেই দিয়েছিলেন হাসপাতালে ভর্তি হতে হবে। ঠিক সেই সময় ধারাবাহিককে অভিনয় করার অফার এসেছিল অভিনেতার কাছে।

আরও পড়ুন: 'আমি ৫ দিন ঘুমাতে পারিনি', বিগ বস দেখে মেয়েকে নিয়ে কোন দুশ্চিন্তার কথা বললেন মনামীর মা?

কিন্তু এত অসুস্থতা সত্ত্বেও তিনি পিছিয়ে যান নি। দুর্বল শরীর নিয়েই তিনি যেতেন শুটিং করতে। বাড়ির খাবার জল সবকিছুই সঙ্গে নিয়ে যেতেন। শুটিং করতে করতে মাথা ঘুরতো, কষ্ট হতো কিন্তু মনের জেদে সব কিছু করতেন। কাউকে বলেননি তখন নিজের অসুস্থতার কথা, যদিও পরবর্তীকালে সকলেই জেনেছিল। সেই সময় হলুদ চোখ নিয়েও হাসিমুখে অভিনয় করেছিলেন তিনি। আর এত বছর পর এই প্রথম সোশ্যাল মিডিয়ায় সেই স্মৃতি ভাগ করে নিলেন ভাস্বর।