Bhaswar Chatterjee: ছবি মুক্তির আগেই ফাঁস খুনের দৃশ্য! মজার অভিজ্ঞতা ভাগ করলেন ভাস্বর চট্টোপাধ্যায়

Bhaswar Chatterjee: আউটডোর শুটিং চলাকালীন অনেক সময় দেখতে পাওয়া যায় আশেপাশে ভিড় জমিয়ে রয়েছেন বহু মানুষ। কিন্তু এই ভিড়ের জন্যই যে অনেক সময় পরিচালকদের সমস্যায় পড়তে হয়, সেই ঘটনাই সম্প্রতি সমাজ মাধ্যমে শেয়ার করলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়।

Published on: May 26, 2026, 22:00:52 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Bhaswar Chatterjee: আউটডোর শুটিং চলাকালীন অনেক সময় দেখতে পাওয়া যায় আশেপাশে ভিড় জমিয়ে রয়েছেন বহু মানুষ। কোনও গ্রামে অথবা কোন বড় শহরের অলিতে-গলিতে যখন জোর কদমে শুটিং চলে, তখন চোখের সামনে অভিনেতা-অভিনেত্রীদের দেখার সুযোগ ছাড়তে চান না কেউই, ফলে খুব স্বাভাবিকভাবেই ভিড় জমতে দেখা যায় রাস্তায়। কিন্তু এই ভিড়ের জন্যই যে অনেক সময় পরিচালকদের সমস্যায় পড়তে হয়, সেই ঘটনাই সম্প্রতি সমাজ মাধ্যমে শেয়ার করলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়।

মজার অভিজ্ঞতা ভাগ করলেন ভাস্বর চট্টোপাধ্যায়
মজার অভিজ্ঞতা ভাগ করলেন ভাস্বর চট্টোপাধ্যায়

ভাস্বর সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করে লেখেন, ‘সেন্সর বোর্ডে থাকাকালীন একবার একটা ছবি দেখেছিলাম যেটা ছিল মার্ডার মিস্ট্রি।। ছবিতে একটি দৃশ্য ছিল যেখানে প্রধান চরিত্র খুন হচ্ছে। সেটা দেখে আমার চক্ষু চড়ক গাছ হয়ে যায় কারণ ভিলেন পেটের ছুরি মারছে আর সেখানে দাঁড়িয়ে একগাদা লোক।’

আরও পড়ুন: ম্যাজিক মোমেন্টসকে ব্যান টলিউডের, এবার ফোরাম-ফেডারেশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ অর্কর

খুব স্বাভাবিকভাবেই বোঝা গেল যে ছবির টানটান উত্তেজনা যে দৃশ্য তৈরি করবে, সেটা আগে থেকেই প্রায় অনেকেই দেখে ফেলেছেন। এই দৃশ্য দেখার পর যখন পরিচালককে প্রশ্ন করা হয়, কেন এত লোক উপস্থিত ছিলেন তখন পরিচালক কাচুমাচু মুখে জবাব দেন, তিনি অনেকবার সবাইকে সরে দাঁড়াতে বলেছিলেন, কিন্তু কেউ সরেনি।

ব্যাপারটা মজার হলেও পরিচালকের সেই ছবিটি যখন মুক্তি পায় তখন খুব স্বাভাবিকভাবেই ছবির সেই উত্তেজনা আর দর্শকদের মধ্যে কাজ করে না। আউটডোর শুটিংয়ের ক্ষেত্রে এমন অনেক সমস্যার সম্মুখীন হতে হয় পরিচালকদের, যেটা ইনডোর শুটিংয়ের সময় হয় না।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় তেমন সক্রিয় নন রাইমা, জীবনের রহস্য ধরে রাখতে কি এই সিদ্ধান্ত?

অভিনেতার এই পোস্টে অনেকেই মন্তব্য করে লিখেছেন ব্যাপারটা হাস্যকর হলেও সেই পরিচালকের কাছে খুবই বেদনাদায়ক। তবে এই ছবিটি দেখে ভাস্বর চট্টোপাধ্যায় সহ বাকিরা ছাড়পত্র দিয়েছিলেন কিনা সে কথা জানাননি অভিনেতা।