Raima Sen: সোশ্যাল মিডিয়ায় তেমন সক্রিয় নন রাইমা, জীবনের রহস্য ধরে রাখতে কি এই সিদ্ধান্ত?
Raima Sen: প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় নিজেদের ব্যক্তিগত জীবন শেয়ার করে থাকেন অভিনেতা-অভিনেত্রীরা। প্রতিদিনের কর্মকাণ্ড থেকে শুরু করে চিন্তা ভাবনা সবকিছুই তাঁরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে উজাড় করে দেন।
Raima Sen: প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় নিজেদের ব্যক্তিগত জীবন শেয়ার করে থাকেন অভিনেতা-অভিনেত্রীরা। প্রতিদিনের কর্মকাণ্ড থেকে শুরু করে চিন্তা ভাবনা সবকিছুই তাঁরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে উজাড় করে দেন। এতে হয়তো ভক্তদের খুব কাছাকাছি আসা যায় ঠিকই কিন্তু এর একটি বিপরীত প্রতিক্রিয়াও হয়। নিজেদের জীবন নিয়ে রহস্য ধরে না রাখতে পারার কারণেই হয়তো এখনকার অভিনেতা-অভিনেত্রীরা দর্শকদের কাছে আর সেই সম্মানটা পাচ্ছেন না, এমনটাই মত রাইমা সেনের।
সোশ্যাল মিডিয়ায় তেমন সক্রিয় নন রাইমা
সম্প্রতি দ্যা ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে রাইমা সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারের নেতিবাচক দিক তুলে ধরেন। অভিনেত্রীর কথায়, তিনি সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত পোস্ট করতে একেবারেই ভালোবাসেন না। এখনকার অভিনেতা অভিনেত্রীরা যেখানে নিজেদের সমস্ত ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, সেখানে তিনি এই ব্যাপারে একেবারেই স্বছন্দ নন। অতিরিক্ত পোস্ট করার ফলে সেলিব্রিটিদের জীবন নিয়ে কোনও রহস্য থাকছে না কারও কাছে। সেলিব্রিটিদের নিয়ে যদি রহস্য নাই থাকে তাহলে তাদের সিনেমা কেনই বা মানুষ দেখতে আসবে।
রাইমার মতে, আগেকার সময়ে অভিনেতা-অভিনেত্রীদের জীবন মানুষের থেকে লুকানো থাকতো। একজন সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন যত লুকানো থাকবে ততই সেই মানুষটির প্রতি দর্শকদের কৌতূহল বাড়বে। এখনকার সময় সেটা হয় না বলেই সেলিব্রিটিদের জীবন নিয়ে আর কোনও কৌতুহল থাকে না কারও মনে। ঠিক এই কারণেই সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত জীবন দেখাতে পছন্দ করেন না অভিনেত্রী।
অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী, একজন সেলিব্রিটি কি করছে কি খাচ্ছে সেইসব যদি দর্শকরা দেখেই নেয় তাহলে সেই সেলিব্রিটিকে নিয়ে আলাদা করে দেখার কিছু থাকে না। আর একজন সেলিব্রিটি যদি নিজেকে সব সময় সবার কাছে তুলে ধরেন তাহলে তাঁর মধ্যে আর স্পেশাল ভাবটা থাকে না। মানুষ তো সবকিছুই জেনে যাচ্ছে, তাহলে আর আলাদা করে দেখার কিছু থাকে না।
প্রসঙ্গত, আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে শিবপ্রসাদ ও নন্দিতা অভিনীত ছবি ‘ফুল পিসি ও এডওয়ার্ড’। প্রায় ২৫ বছর অপেক্ষা করার পর উইন্ডোজ প্রোডাকশন হাউজের অধীনে কাজ করার সুযোগ পেয়েছেন রাইমা। অন্যদিকে সেন পরিবারের সদস্যের সঙ্গে কাজ করতে পেরে বেজায় খুশি পরিচালকদ্বয়।
Home/Entertainment/Raima Sen: সোশ্যাল মিডিয়ায় তেমন সক্রিয় নন রাইমা, জীবনের রহস্য ধরে রাখতে কি এই সিদ্ধান্ত?