সোশ্যাল মিডিয়ায় বাবাকে স্মরণ করে আবেগঘন পোস্ট করেছিলেন ‘ভূমি’ ব্যান্ডের জনপ্রিয় গায়ক সৌমিত্র রায়। কিন্তু সেই পোস্টের কমেন্ট বক্সেই খুলে গেল স্মৃতির এক অদ্ভুত ও মজার খাতা! মহানায়ক উত্তম কুমারকে নিয়ে এমন এক অজানা কাণ্ড ফাঁস করলেন গায়ক, যা শুনে হেসে কূল পাচ্ছেন না নেটিজেনরা।

৬ বছরের খুদে সৌমিত্রকে হুইসকি খাইয়ে দেওয়া থেকে শুরু করে ছদ্মবেশে রাতের অন্ধকারে জানালা ধাক্কানো— মহানায়কের এক অচেনা ও বর্ণময় মেজাজ ধরা পড়ল সৌমিত্রর স্মৃতিচারণায়।
৬ বছরের সৌমিত্র ও মহানায়কের ‘হুইসকি’ কাণ্ড
কমেন্ট বক্সে কথা প্রসঙ্গে সৌমিত্র রায় জানান, মহানায়ক উত্তম কুমারের সঙ্গে তাঁরও শৈশবের বহু রঙিন স্মৃতি জড়িয়ে রয়েছে। তবে তাঁর মায়ের জন্য সবচেয়ে ‘বিরক্তিকর’ কিন্তু মজার স্মৃতি ছিল একটি বিশেষ ঘটনা।
তখন সৌমিত্রর বয়স মাত্র ৬ বছর! সেই একরত্তি বয়সে দূরন্ত সৌমিত্রকে নিজের গ্লাসের উইস্কি এক চুমুক খাইয়ে দিয়েছিলেন স্বয়ং ‘উত্তম আঙ্কেল’! ছোট ছেলের মুখে উইস্কি তুলে দেওয়ার দৃশ্য দেখে মা যে কতটা চোখ কপালে তুলেছিলেন বা রেগে গিয়েছিলেন, তা আর বলার অপেক্ষা রাখে না। বছরের পর বছর কেটে গেলেও মায়ের সেই বিরক্তি আর মহানায়কের এই মিষ্টি দুষ্টুমির গল্প আজও সৌমিত্রর মনে ভীষণ জীবন্ত।
ছদ্মবেশে রাতে জানালা ধাক্কাতেন উত্তম কুমার!
{{/usCountry}}ছদ্মবেশে রাতে জানালা ধাক্কাতেন উত্তম কুমার!
{{/usCountry}}সৌমিত্রর বাবা এস. কে. রায়ের সঙ্গে মহানায়ক উত্তম কুমারের ঘনিষ্ঠতা ছিল অগাধ। এক নেটিজেন কমেন্টে তাঁদের বন্ধুত্বের কথা তুলতেই সৌমিত্র জানান, উত্তম কুমার তাঁর বাবাকে ছাড়া এক সপ্তাহও কাটাতে পারতেন না! ব্যস্ত সূচির মাঝেও বন্ধুর সঙ্গে দেখা না হলে রাতে চাদর মুড়ি দিয়ে ছদ্মবেশ ধারণ করতেন মহানায়ক।
কারো চোখে না পড়ে গোপনে ব্রড স্ট্রিটের বাড়িতে এসে রাতদুপুরে জানালার কাচে টোকা দিতেন আর ফিসফিস করে ডাকতেন— ‘এসকে, এসকে…’। ব্রড স্ট্রিটের প্রতিবেশী তথা বিখ্যাত ফ্যাশন ডিজাইনার প্রয়াত শর্বরী দত্ত (ঝুমা মাসি) এবং নিজের মায়ের কাছ থেকেও এই মজার গল্পটি বহুবার শুনেছেন বলে জানান গায়ক।
বাঙালি দর্শকের কাছে উত্তম কুমার মানেই এক চিরসবুজ গাম্ভীর্য ও আভিজাত্যের প্রতীক। কিন্তু ঘনিষ্ঠদের আড্ডায় তিনি যে কতটা প্রাণবন্ত, দূরন্ত এবং রসিক ছিলেন, সৌমিত্র রায়ের এই শেয়ার করা স্মৃতি আবারও প্রমাণ করল।