...
...
Next Story

Bhuvan Bam: বলিউডে ডেবিউ করতে চলেছেন ভুবন বাম, কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?

Bhuvan Bam: পরিচালক করণ জোহরের হাত ধরে ভুবন বাম পদার্পণ করতে চলেছেন বলিউডে।

Published on: Apr 17, 2026, 18:40:01 IST
Advertisement

Bhuvan Bam: সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটার হিসাবে নিজের জায়গা তৈরি করেছিলেন ভুবন বাম। এককথায় বলা ভালো, সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় তিনি ছিলেন পথপ্রদর্শক। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার গন্ডি পেরিয়ে ‘ধিন্ডোরা’ নামক একটি ওয়েব সিরিজে কাজ করে অভিনয় জগতে পদার্পণ করেছেন তিনি। এরপর তাজা খবর ওয়েব সিরিজের দুটি সিজনে অভিনয় করেছেন ভুবন। এবার পরিচালক করণ জোহরের হাত ধরে পদার্পণ করতে চলেছেন বলিউডে।

বলিউডে ডেবিউ করতে চলেছেন ভুবন বাম
বলিউডে ডেবিউ করতে চলেছেন ভুবন বাম

শরণ শর্মা পরিচালিত ‘কুকু কি কুন্ডলী’ ছবিতে ভুবনের বিপরীতে অভিনয় করবেন ওয়ামিকা গাব্বি। খুব স্বাভাবিকভাবেই এই সিনেমাতে অভিনয় করার জন্য একটা আলাদাই উচ্ছ্বাস কাজ করছে ভুবনের মনে। ভুবনের কথায়, দিল্লির বাড়িতে বসে তিনি যে স্বপ্নটি দেখেছিলেন সেটাই এখন বাস্তবায়িত হতে চলেছে।

আরও পড়ুন: বড়পর্দায় আসছে অশ্নীর গ্রোভারের বায়োপিক! নাম ভূমিকায় অভিনয় করবেন কে?

চরিত্র নিয়ে ভুবন বলেন, সিনেমায় একটি রোমান্টিক হিরোর ভূমিকায় অভিনয় করব আমি। বড় পর্দায় কখনো এমন চরিত্রে অভিনয় করব সেটা স্বপ্নেও ভাবিনি। ৭০ মিমি পর্দায় নিজেকে দেখব, অবশ্যই কিছুটা নার্ভাস লাগছে। সারা জীবন এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলাম আমি। কিন্তু এই অনুভূতিটা পুরোপুরি উপলব্ধি করতে পারিনি।

আরও পড়ুন: ইস্টবেঙ্গল ম্যাচে রাহুলকে শ্রদ্ধা যুবভারতীর, ছবি দেখে চোখে জল ভক্তদের

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা একটা বিশাল পার্থক্য এবং আমাকে অনেক কিছু নতুন করে শিখতে হয়েছে। আমি বুঝতে পেরেছি যে, কিছু চাপ অন্যদের নিতে দেওয়াটা ঠিক আছে, কারণ তারা সেই চাপ সামলাতে বেশি সক্ষম।’

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe