Bibi Payra: বড়পর্দায় দর্শকদের হাসিয়ে এবার ডিজিটাল প্লাটফর্মে আসছে ‘বিবি পায়রা’, কবে মুক্তি?

Bibi Payra: গত ১০ এপ্রিল বড়পর্দায় মুক্তি পেয়েছিল অর্জুন দত্ত পরিচালিত বিবি পায়রা। এই ছবিতে স্বস্তিকা-পাওলি দামের অসাধারণ অভিনয় দেখেছেন দর্শকরা। দুর্দান্ত হাসির মোড়কে লুকিয়ে রাখা জীবনের এক রহস্য নিয়ে তৈরি হয়েছিল ছবিটি। সিনেমাটি এবার মুক্তি পেতে চলেছে ডিজিটাল পর্দায়।

Published on: May 27, 2026, 13:03:28 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Bibi Payra: গত ১০ এপ্রিল বড়পর্দায় মুক্তি পেয়েছিল অর্জুন দত্ত পরিচালিত ‘বিবি পায়রা’। এই ছবিতে স্বস্তিকা-পাওলি দামের অসাধারণ অভিনয় দেখেছেন দর্শকরা। দুর্দান্ত হাসির মোড়কে লুকিয়ে রাখা জীবনের এক রহস্য নিয়ে তৈরি হয়েছিল ছবিটি। সিনেমাটি এবার মুক্তি পেতে চলেছে ডিজিটাল পর্দায়।

বড়পর্দায় দর্শকদের হাসিয়ে ডিজিটাল প্লাটফর্মে আসছে ‘বিবি পায়রা’
বড়পর্দায় দর্শকদের হাসিয়ে ডিজিটাল প্লাটফর্মে আসছে ‘বিবি পায়রা’

একটি সিনেমা বড় পর্দায় মুক্তি পাওয়ার মোটামুটি দু মাসের মধ্যেই সেটি ডিজিটাল পর্দায় মুক্তি পায়। হিন্দি হোক অথবা বাংলা, সব ক্ষেত্রেই এই নিয়মই চলে। এবার বড় পর্দায় মুক্তির ২ মাসের মধ্যেই ডিজিটাল প্লাটফর্মে ‘বিবি পায়রা’ মুক্তির ঘোষণা করলেন পরিচালক।

আরও পড়ুন: ম্যাজিক মোমেন্টসকে ব্যান টলিউডের, এবার ফোরাম-ফেডারেশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ অর্কর

‘বিবি পায়রা’-র একটি অফিসিয়াল পোস্টার প্রকাশ্যে এনে হইচই-এর তরফ থেকে লেখা হয়েছে, ‘হাসি, রহস্য আর অগোছালো জীবনের মিশেল, যেখানে প্রতিটা মোড়ে লুকিয়ে রয়েছে নতুন চমক। আসছে বিবি পায়রা শুধুমাত্র হৈচৈ-তে আগামী ৫ জুন থেকে।’

খুব স্বাভাবিকভাবেই এই খবর শুনে খুশি দর্শকরা। অনেকেই আছেন যারা বড় পর্দায় এই ছবিটি দেখতে পাননি, তাদের এবার বাড়িতে বসেই ছবিটি দেখার সুযোগ করে দিলেন পরিচালক। এই প্রসঙ্গে বলে রাখা ভালো ‘বিবি পায়রা’ ছবিতে পাওলি ও স্বস্তিকা ছাড়াও অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, অনিন্দ্য সেনগুপ্ত, লোকনাথ দে, সুব্রত দত্ত, অঙ্কিতা মাঝি, রুপালি ভট্টাচার্য।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় তেমন সক্রিয় নন রাইমা, জীবনের রহস্য ধরে রাখতে কি এই সিদ্ধান্ত?

স্বস্তিকার সঙ্গে অনির্বাণের এটি দ্বিতীয় ছবি। এর আগে ‘কালিপটকা’ সিরিজে স্বস্তিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অনির্বাণ কিন্তু এই ছবিতে প্রথম জুটি হিসেবে অভিনয় করলেন তাঁরা। অনির্বাণের সঙ্গে স্বস্তিকার বহুদিনের কাজ করার স্বপ্ন এই ছবির হাত ধরেই পূর্ণ হয়েছে।